'১৫ দিনের মধ্যে প্রক্রিয়া শুরু, সম্পদের হিসাব না দিলে খবর আছে' 

আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২৪, ০৩:১১ পিএম

দেশের সব সরকারি কর্মকর্তা-কর্মচারীদের আগামী ১৫ দিনের মধ্যে সম্পদের হিসাব দেওয়ার প্রক্রিয়া শুরু হবে বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোখলেস উর রহমান। 

আর কেউ সম্পদের হিসাব না দিলে 'খবর আছে' বলেও হুঁশিয়ার করে দিয়েছেন তিনি। সোমবার সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের এসব কথা বলেছেন জনপ্রশাসন সচিব। 

তিনি বলেন, সব সরকারি কর্মচারীর সম্পদের হিসাব দিতে একটি সহজ ফরম তৈরি, জমা দেওয়ার সময় ও পদ্ধতি নির্ধারণে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। 

স্থাবর ও অস্থাবর সম্পদের হিসাব দেওয়ার প্রক্রিয়া কীভাবে হবে তা এই কমিটি থেকে আগামী সাতদিনের মধ্যে কমিটি সুপারিশ করবে বলে জানান মোখলেস উর রহমান। বলেন, তার পরে সাতদিনের মধ্যে দেশে সব সরকারি অফিসে সবার জন্য ফর্ম পৌঁছে দেয়া হবে।

'সব মিলিয়ে ১৫ দিনের মধ্যে সম্পদের হিসাব জমা দেয়ার প্রক্রিয়া শুরু হবে,' যোগ করেন জনপ্রশাসন সচিব। 

এর আগেরদিন রোববার সব সরকারি কর্মচারীকে সম্পদ বিবরণী দাখিল করতে নির্দেশ দিয়ে বিজ্ঞপ্তি দেয়া হয়। এতে সব সরকারি কর্মচারীকে সম্পদ বিবরণী দাখিল করতে নির্দেশ প্রদান করা হয়েছে।

আইন অনুযায়ী, প্রত্যেক সরকারি কর্মচারীকে চাকরিতে প্রবেশের সময় স্থাবর বা অস্থাবর সম্পত্তির ঘোষণা দিতে হয়। এরপর পাঁচ বছর অন্তর সম্পদের হ্রাস-বৃদ্ধির বিবরণী নিয়োগকারী কর্তৃপক্ষের মাধ্যমে সরকারের কাছে জমা দেওয়ার নিয়ম।

তবে এই নিয়ম মানা হয় না বললেই চলে। এর আগে জনপ্রশাসন মন্ত্রণালয় এ বিষয়ে একাধিকবার চিঠি দিলেও অগ্রগতি হয়নি।

মোখলেস উর রহমান বলেন, সব সরকারি কর্মচারীকে সম্পদ বিবরণী দাখিল করতে নির্দেশ দেয়া হয়েছে। আগে শুধু কর্মকর্তাদের কথা বলা হতো। কিন্তু দেখা গেছে, যারা আয়কর দেয় না, এমন অনেক চতুর্থ শ্রেণির কর্মচারীর কাছেও অনেক অবৈধ সম্পদ...চতুর্থ শ্রেণির কর্মচারীর কাছেও চারশো কোটি ৯০০ কোটি বা এমন বড় বড় সম্পদ পাওয়া যাচ্ছে। 

'সম্পদের হিসাব জমা না দিলে কী হবে সেটা আমরা অবশ্যই বলে দেবো। জমা না দিলে খবর আছে, সোজা কথা। আইনানুগ খবর আছে। খবরটা কী সেটা যখন চিঠি (ফরম) দেবো, তখন বলে দেবো,' যোগ করেন তিনি। 

দেশে ১৫ লাখ সরকারি কর্মচারি রয়েছে জানিয়ে জনপ্রশাসনের জ্যেষ্ঠ এই সচিব বলেন, পর্যায়ক্রমে সস্পদের প্রকারভেদ অনুযায়ী পাঁচ ধরনের ফর্ম তৈরি করবে। যারা ট্যাক্স দেয় না তাদের জন্য ভিন্ন ফর্ম তৈরি করা হবে। 

আরবি
উপসচিব থেকে যুগ্মসচিব পদে ১৭৯ কর্মকর্তাকে পদোন্নতি দিয়েছে সরকার। এর মধ্যে সাতজন উপসচিব হিসেবে বর্তমানে বিদেশের বিভিন্ন মিশনে কর্মরত আছেন। 
শূন্য পদ দ্রুত পূরণ এবং সরকারি চাকরিতে নিয়োগ কার্যক্রম ত্বরান্বিত করতে সরকার স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি কর্মপরিকল্পনা গ্রহণ করেছে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী।
জ্যেষ্ঠ সাংবাদিক সৈয়দ আবদাল আহমদকে তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা (পিআইও) হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। 
শূন্যপদ পূরণের জন্য ইতোমধ্যে ছয় মাস, এক বছর এবং পাঁচ বছর মেয়াদি কর্মপরিকল্পনা প্রণয়ন করা হয়েছে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী।  
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর