পোশাক কারখানায় কাজ শুরু

আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২৪, ১২:৪৯ পিএম

শ্রমিক বিক্ষোভের পর সাভারের আশুলিয়ায় অধিকাংশ পোশাক কারখানায় কাজ শুরু হয়েছে। শনিবার সকালে নির্ধারিত সময়ে কারখানায় কাজে যোগ দেন শ্রমিকরা।

শিল্পাঞ্চল পুলিশ জানিয়েছে, শনিবার সকাল থেকে শিল্পাঞ্চলের কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর এখনো পাওয়া যায়নি। প্রায় সবগুলো শিল্প কারখানায় কার্যক্রম চালু রয়েছে।

শিল্পাঞ্চলে যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে কারখানাগুলোর সামনে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ সদস্য। এছাড়া শিল্পাঞ্চলে সেনা টহল অব্যাহত রয়েছে।

তবে, কয়েকটি কারখানায় নির্ধারিত সময়ে কাজে যোগ দিয়ে আবার বের হয়ে আসতে দেখা গেছে।

টিফিন ভাতা, হাজিরা বোনাস, বেতন বৃদ্ধি, বার্ষিক বেতন বৃদ্ধি, মাতৃত্বকালীন ছুটি, ছাঁটায়ের প্রতিবাদসহ নানা দাবিতে বিক্ষোভ করে আসছিলেন শ্রমিকেরা।

শ্রমিক ও বহিরাগতদের বিক্ষোভে সাভার-আশুলিয়া ও গাজীপুর শিল্পাঞ্চল বুধবারও অশান্ত ছিলো। বিক্ষোভ ও হামলার কারণে ১৬৭টি তৈরি পোশাক কারখানায় বৃহস্পতিবার ছুটি ঘোষণা করা হয়।

আশুলিয়ায় শিল্পাঞ্চল পুলিশ-১ এর পুলিশ সুপার মোহাম্মদ সারোয়ার আলম বলেন, আশুলিয়ায় অধিকাংশ কারখানায় নির্ধারিত সময়ে কাজ শুরু হয়েছে। শুধু তির-চারটি পোশাক কারখানায় উৎপাদন বন্ধ রয়েছে।

গত কয়েকদিন শিল্পাঞ্চল আশুলিয়ার কয়েকটি কারখানায় শ্রমিক ও চাকরি প্রত্যাশিদের আন্দোলনের মুখে অস্থিরতা বিরাজ করছিল। শিল্প পরিবেশ স্বাভাবিক রাখতে সরকারি নির্দেশনায় শিল্পাঞ্চলে শুরু হয় যৌথ অভিযান। এরইমধ্যে নাশকতার অভিযোগে আটক করা হয়েছে বেশ কয়েকজনকে। জোরদার করা হয়েছে শিল্পাঞ্চলের নিরাপত্তা।

কেএসএইচ
গেলো বছরের ৫ আগস্ট ওসি সায়েদের নির্দেশেই আশুলিয়া থানার সামনে সরাসরি গুলি চালিয়ে ছাত্র-জনতাকে হত্যা করে পুলিশ সদস্যরা। পরে ওসির নির্দেশেই পেট্রোল ঢেলে ছয় মরদেহ পুড়িয়ে দেয় তারা। 
জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলন চলাকালীন সাভারের আশুলিয়ায় হত্যার পর ছয়জনের লাশ পোড়ানোর মামলায় ১৬ জনের সম্পৃক্ততা পেয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা।
এ হত্যাকাণ্ডের একটি ভিডিও ফুটেজ তদন্ত সংস্থার হাতে এসেছে হাতে এসেছে বলে জানিয়েছে প্রসিকিউশন।
এখনো রোজার ঈদের বেতন বোনাস না দেয়া ছয়টি তৈরি পোশাক কারখানার মালিকের বিরুদ্ধে রেড অ্যালার্ট জারি করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অনুরোধ পাঠানো হচ্ছে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা...
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর