আশুলিয়ায় লাশ পোড়ানোর মামলা: লোমহর্ষক বর্ণনা রাজসাক্ষী আফজালুলের

আপডেট : ১৯ নভেম্বর ২০২৫, ০১:৩০ পিএম

গেলো বছরের ৫ আগস্ট ওসি সায়েদের নির্দেশেই আশুলিয়া থানার সামনে সরাসরি গুলি চালিয়ে ছাত্র-জনতাকে হত্যা করে পুলিশ সদস্যরা। পরে ওসির নির্দেশেই পেট্রোল ঢেলে ছয় মরদেহ পুড়িয়ে দেয় তারা। 

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ আজ বুধবার (১৯ নভেম্বর) ছয় লাশ পোড়ানোর মামলায় এ লোমহর্ষক বর্ণনা দিয়েছেন রাজসাক্ষী এসআই আফজালুল হক। 

সাক্ষ্যে শহীদদের জন্য কিছু করতে না পারার কথা জানিয়ে, শহীদ পরিবার ও ট্রাইব্যুনালের কাছে ক্ষমা চেয়েছেন তিনি। 

এসআই আফজালুল বলেন, আশুলিয়া থানার সামনে এএসআই বিশ্বজিৎসহ আরও কয়েকজন পুলিশ সদস্য ছাত্র-জনতার মিছিল লক্ষ্য করে সরাসরি গুলি করে। 

এসময় কয়েকজন গুলিবিদ্ধ হয়ে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকে। তখন ওসি সায়েদ তার ঊর্ধ্বতন কারো সাথে ফোনে কথা বলছিলেন বলে দেখেন রাজসাক্ষী আফজালুল। 

পরে ওসি সায়েদের নির্দেশ মরদেহগুলো প্রথমে একটি ভ্যানে এবং পরে পিকআপে উঠায়। এরপর এ বিষয়ে ওসি সায়েদ এসআই মালেক ও এএসআই বিশ্বজিতের সাথে পরামর্শ করেন। তখন তা দেখে আফজালুল নিজে তার পিস্তল সাথে নিয়ে থানা ত্যাগ করেন। 

এর ১০ দিন পর ১৫ আগস্ট থানায় এসে তিনি অস্ত্র জমা দেয়ার সময় জানতে পারেন, মরদেহগুলো ওসি সায়েদ ও বিশ্বজিৎসহ অন্যরা পেট্রোল দিয়ে পুড়িয়ে দিয়েছেন।

আরবিএস
সংবিধান সংস্কার ছাড়া জুলাই আন্দোলনে অংশ নেয়া ব্যক্তিদের দায়মুক্তি ও আইনি সুরক্ষা দিতে অন্তর্বর্তী সরকারের জারি করা অধ্যাদেশের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, এ দেশের গণতান্ত্রিক আন্দোলনে শহীদ এবং ভুক্তভোগীদের প্রত্যাশা ও আকাঙ্ক্ষা পূরণে বর্তমান সরকার সম্পূর্ণ অঙ্গীকারবদ্ধ।
জুলাই আন্দোলন চলাকালে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলম ও সাবেক যুগ্মসচিব ধনঞ্জয় কুমার দাসের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেছে প্রসিকিউশন।
জুলাই গণঅভ্যুত্থানের সময় দেশের বিভিন্ন কারাগার থেকে পালানো জঙ্গিসহ ৬৯০ জন বন্দি এখনও পলাতক রয়েছেন বলে জানিয়েছেন কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মো. মোতাহের হোসেন।
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর