বিদ্যুতের বকেয়া চেয়ে যে বার্তা দিলো আদানি

আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২৪, ০৮:৫৮ পিএম

বাংলাদেশে রপ্তানি করা বিদ্যুৎ বিলের মোটা অংকের বকেয়ার কথা মনে করিয়ে দিয়েছে ভারতের আদানি গ্রুপ। বিদ্যুৎ বিক্রির পাওনা বেড়ে যাওয়ার পরিস্থিতিকে 'টেকসইযোগ্য নয়' বলে উল্লেখ করেছে তারা।

যুক্তরাজ্যভিত্তিক ফিন্যান্সিয়াল টাইমসকে দেওয়া এক বিবৃতিতে এ কথা বলেছে ভারতের অন্যতম প্রভাবশালী এ ব্যবসায়ী গোষ্ঠী।

বিবৃতিতে আদানি পাওয়ারের পক্ষ থেকে বলা হয়েছে, আমরা বাংলাদেশ সরকারের সঙ্গে ধারাবাহিক আলোচনা চালিয়ে যাচ্ছি। তাদেরকে এ অস্থিতিশীল পরিস্থিতি সম্পর্কে অবহিত করেছি।

'আমরা শুধু সরবরাহের প্রতিশ্রুতিই পূরণ করছি না; উপরন্তু ঋণদাতা ও সরবরাহকারীদের প্রতিশ্রুতি পূরণেও কাজ করে যাচ্ছি,' যোগ করেছে আদানি পাওয়ার।

তারা আরও বলেছেন, বকেয়া বেড়ে চলা সত্ত্বেও, আমরা আমাদের গোড্ডা প্ল্যান্ট থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ চালিয়ে যাবো।

ফিন্যান্সিয়াল টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, গত সপ্তাহের মাঝামাঝি পর্যন্ত বাংলাদেশে বিদ্যুতের বকেয়া দাঁড়িয়েছে তিন দশমিক সাত বিলিয়ন মার্কিন ডলার।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেছেন, বাংলাদেশের কাছে আদানির পাওনা রয়েছে ৮০০ মিলিয়ন ডলারের মতো।

ফিন্যান্সিয়াল টাইমসকে তিনি বলেন, অন্তর্বর্তী সরকার দেশের আর্থিক স্থিতিশীলতার লক্ষ্যে বিলিয়ন ডলার ঋণের জন্য বিশ্বব্যাংকসহ ঋণদাতাদের কাছে আবেদন করেছে। আমরা দায়িত্ব নেওয়ার পর থেকেই এ আগুন নেভানোর চেষ্টা করছি।

নতুন অন্তর্বর্তী সরকারের প্রশাসন প্রতিযোগিতামূলক দরপত্র প্রবর্তন, নিয়ন্ত্রক কমিশনের ক্ষমতায়ন এবং আগের সরকারের অধীনে আলোচিত জ্বালানি চুক্তিগুলি পুনরায় পরীক্ষা নীরিক্ষা করতে একটি বিশেষজ্ঞ কমিটি গঠনের পরিকল্পনা করছে বলে জানিয়েছেন ফাওজুল কবির খান।

গত বছরের এপ্রিলে গৌতম আদানির মালিকানাধীন ভারতের ঝাড়খণ্ডের গোড্ডায় ১৬০০ মেগাওয়াট ক্ষমতার কয়লাভিত্তিক কেন্দ্র থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ শুরু করে। এটিই ভারতের একমাত্র বিদ্যুৎকেন্দ্র; যেখানে উৎপাদিত পুরো বিদ্যুতই বাংলাদেশে রপ্তানি করা হয়।

২০১৫ সালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঢাকা সফরের সময় দুই দেশের মধ্যে এই বিষয়ে চুক্তি হয়। যদিও তখন এ নিয়ে অনেক সমালোচনা হয়েছিলো। উচ্চ আমদানি ব্যয়ের এই প্রকল্পটি বাংলাদেশের জন্য অর্থনৈতিকভাবে কার্যকর নয় বলেও সমালোচকরা মনে করেন।

আন্তঃদেশীয় গ্রিডের মাধ্যমে ভারত থেকে বিদ্যুৎ আমদানি করে বাংলাদেশ। গত এপ্রিল পর্যন্ত আগের ৯ মাসে ভারত থেকে মোট রপ্তানির ৬৩ শতাংশই করেছিলো আদানির এই কেন্দ্রটি।

আন্দোলনের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে গত পাঁচ আগস্ট পদত্যাগ করেন শেখ হাসিনা। ভারত গিয়ে আশ্রয় নিয়েছেন তিনি।

শেখ হাসিনার সরকার পতনের এক সপ্তাহের মধ্যেই গত ১২ আগস্ট ভারতের বিদ্যুৎ মন্ত্রণালয় নীতি সংশোধন করে আদানির বিদ্যুৎ দেশটির অভ্যন্তরে বিক্রির সুযোগ সৃষ্টি করে।

আরবি
বিদ্যুৎ-জ্বালানি খাতের প্রভাবশালী ব্যবসায়িক গ্রুপ সামিটের চেয়ারম্যান মোহাম্মদ আজিজ খানসহ ৭ পরিচালকের নামে ফৌজদারি মামলা করতে যাচ্ছে এনবিআর। গ্রুপটির বিপুল পরিমাণ কর ফাঁকির টাকা আদায়ে এমন কড়া পদক্ষেপ
আওয়ামী সরকার পতনের পর রেকর্ড কর ফাঁকির অভিযোগের মুখে বিদ্যুৎ খাতের জায়ান্ট সামিট গ্রুপ। দুই বছরে দুই হাজার কোটি টাকার আয়কর ফাঁকির তথ্য পেয়েছে এনবিআর।
বিদ্যুৎ আমদানির জন্য ভারতের আদানি পাওয়ার বাংলাদেশের কাছে ৭০০ মিলিয়ন ডলার পায় বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, তাদের পেমেন্ট দেওয়ার ক্ষেত্রে গতি বাড়িয়েছি। গত মাসেও ৯...
বিদ্যুৎ বিক্রি বাবদ পাওনা অর্থের জন্য অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের হস্তক্ষেপ চেয়ে চিঠি লিখেছেন ভারতের আদানি গ্রুপের চেয়ারম্যান গৌতম আদানি।
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর