ফ্যামিলি কার্ড কার্যক্রম সারাদেশে সম্প্রসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর

আপডেট : ২০ জুলাই ২০২৬, ০৪:৩৩ পিএম

বিএনপির নির্বাচনী ইশতেহারে ঘোষিত অন্যতম প্রধান অঙ্গীকার ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি দ্রুত ও পর্যায়ক্রমে সারাদেশে সম্প্রসারণের জন্য কার্যকর পরিকল্পনা এবং বাস্তবায়ন কৌশল গ্রহণের নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সোমবার (২০ জুলাই) দুপুরে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে আয়োজিত এক উচ্চপর্যায়ের বৈঠকে এই দিকনির্দেশনা দেওয়া হয়।

বৈঠকে ফ্যামিলি কার্ড কার্যক্রমের বর্তমান অগ্রগতি পর্যালোচনা করা হয় এবং ধাপে ধাপে তা দেশের প্রতিটি অঞ্চলে কীভাবে বিস্তৃত করা যায়, তার বিশদ রূপরেখা তুলে ধরা হয়।

প্রধানমন্ত্রী তারেক রহমান উল্লেখ করেন, এই কার্যক্রম সফল করতে হলে তথ্যপ্রযুক্তির সর্বোত্তম প্রয়োগ অপরিহার্য। ধাপে ধাপে সারাদেশে কর্মসূচি বিস্তারের লক্ষ্যে বাস্তবসম্মত সময়সূচি প্রণয়ন, আধুনিক প্রযুক্তির দক্ষ ব্যবহার এবং সংশ্লিষ্ট সব মন্ত্রণালয় ও দপ্তরের মধ্যে নিরবচ্ছিন্ন সমন্বয় নিশ্চিত করার ওপর তিনি বিশেষ তাগিদ দেন।

দেশের প্রকৃত অভাবগ্রস্ত ও সুবিধাভোগী যেন এই কার্ডের সুফল সরাসরি পেতে পারেন, সে জন্য কোনো ত্রুটি ছাড়া একটি সর্বজনগ্রহণযোগ্য ও সঠিক তথ্যভান্ডার গড়ে তোলার নির্দেশ দেন প্রধানমন্ত্রী।

উপস্থিত দায়িত্বশীল কর্মকর্তাদের সূত্রে জানা গেছে, কর্মসূচিটিকে সম্পূর্ণ রাজনৈতিক প্রভাবমুক্ত রেখে একটি কার্যকর সামাজিক নিরাপত্তা বেষ্টনী হিসেবে রূপ দিতে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে।

মন্ত্রিপরিষদ বিভাগের এ গুরুত্বপূর্ণ বৈঠকে অন্যেদর মধ্যে উপস্থিত ছিলেন- সমাজকল্যাণমন্ত্রী ডা. এ. জেড. এম. জাহিদ হোসেন, সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমীন, প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহ্দী আমিন, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ. বি. এম. আব্দুস সাত্তার, প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক অধ্যাপক ড. এস. এম. আব্দুল আওয়াল, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির বিশেষ সম্পাদক বেলায়েত হোসেন মৃধাসহ সংশ্লিষ্ট বিভিন্ন মন্ত্রণালয় ও প্রশাসনিক দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

একাত্তর/এসি
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের সঙ্গে রাষ্ট্রীয় অতিথি ভবনে শুভেচ্ছা বিনিময় করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন মো. রাশেদ খাঁন। 
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর