মাইকে ঘোষণা দিয়ে দুই মহল্লার সংঘর্ষ, নিহত এক

আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২৪, ১২:২৫ পিএম

শেরপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মাইকে ঘোষণা দিয়ে দুই মহল্লার লোকজনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় এক ট্রলি চালক নিহত হয়েছেন। আহত হয়েছেন উভয়পক্ষের আরও কমপক্ষে ২০ জন।

সোমবার রাত সাড়ে ১১টার দিকে শহরের খোয়ারপাড় এলাকায় এ ঘটনা ঘটে। এসময় কমপক্ষে পাঁচটি দোকান ভাঙচুর ও লুটপাট করা হয়।

নিহত মিজানুর রহমান মিজান (৩৫) গৌরীপুর মহল্লার মৃত মৌলভী আজাহার আলীর ছেলে।

স্থানীয় সূত্রে পুলিশ জানায়, শনিবার গৌরীপুর ও খোয়ারপাড় মহল্লার দুই কিশোরের বিতণ্ডা হয়। এরপর উভয় এলাকার বাসিন্দারা দণ্ডে জড়িয়ে পড়ে। পরে মাইকে ঘোষণা দিয়ে দেশীয় অস্ত্র নিয়ে উভয়পক্ষ সংঘর্ষে জড়ায়।

সংঘর্ষের ঘটনায় আহতদের উদ্ধার করে জেলা সদর হাসপাতাল ও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

সদর থানার ওসি মোহাম্মদ জাহাঙ্গীর আলম জানান, ঘটনাস্থলে পুলিশ রয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত। যথাযথ আইনি ব্যবস্থা নেয়া হবে।

একাত্তর/আরএ
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে হালচাষকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছে।
শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় নিখোঁজ হওয়ার ১২ ঘণ্টা পর দুই শিশুর মরদেহ পুকুর থেকে উদ্ধার করা হয়েছে। 
আমার কুলে ছটফটাইয়া পুলাডা মইরা গেলো। আমার পুলাডারে তারা গাফিলতি করে মাইরা ফেলাইছে। আমি একজন দিনমজুর। সারা জীবন মজুরি করে যা কামাইছি সব পুলার পিছনে ঢালছি। পুলাডা ভালা ছাত্র আছিল… এহন আমার পুলাডারে...
শেরপুরের শ্রীবরদী উপজেলায় প্রায় ২৫০ মানুষের চলাচলের এক শতবর্ষী রাস্তা দেয়াল তুলে বন্ধ করে দেয়ার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। মঙ্গলবার দুপুরে, উপজেলার ভেলুয়া ইউনিয়নের কাউনেরচর...
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র ৮১ দশমিক ৯২ শতাংশ শেয়ার ২৪টি কোম্পানির মাধ্যমে এস আলম-সংশ্লিষ্টদের দ্বারা বেআইনিভাবে কেন্দ্রীভূত ও নিয়ন্ত্রণের অভিযোগে দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে রুল জারি করেছে...
দুর্গত এলাকায় চলছে ব্যাপক উদ্ধার ও তল্লাশি অভিযান। এর মধ্যেই ভয়াবহ বন্যার ৯ দিন পর নেপালের একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর