স্টারলিংকের বিকল্প স্যাটেলাইট নেটওয়ার্ক গড়ছে চীন

আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২৪, ০৩:০৯ পিএম

পৃথিবীর নিম্ন কক্ষপথে কৃত্রিম উপগ্রহ বা স্যাটেলাইট পাঠিয়ে সারা বিশ্বে ইন্টারনেট সেবা দিচ্ছে ইলন মাস্কের মালিকানাধীন স্টারলিংক। স্টারলিংকের বিকল্প হিসেবে তাদের আদলেই ধীরে ধীরে পৃথিবীর নিম্ন কক্ষপথে স্যাটেলাইট নেটওয়ার্ক বিস্তৃত করছে চীনের ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান গিস্পেস।

এরই মধ্যে স্যাটেলাইটের মাধ্যমে ইন্টারনেট সেবাও দিতে শুরু করেছে চীনা এ প্রতিষ্ঠানটি। এক বিবৃতিতে গিস্পেস জানিয়েছে, এ পর্যন্ত ৩০টি কৃত্রিম উপগ্রহ পাঠিয়েছে সংস্থাটি। এই স্যাটেলাইট নেটওয়ার্ক বিশ্বের ৯০ শতাংশ এলাকায় সার্বক্ষণিক ইন্টারনেট সেবা দিতে পারে। 

উপগ্রহ গবেষণা, উৎক্ষেপণ ও পরিচালনার জন্য গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান গিলে ২০১৮ সালে গিস্পেস প্রতিষ্ঠা করে। তাদের স্যাটেলাইট ভূপৃষ্ঠ থেকে ৩০০ থেকে দুই হাজার কিলোমিটার উচ্চতায় পর্যন্ত কাজ করেছে। সস্তা হওয়ার কারণে এসব স্যাটেলাইটের মাধ্যমে দ্রুত ইন্টারনেট সেবা দেওয়া যায়। 

সংস্থাটি ২০২২ সালে তাদের প্রথম কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণ করে। গিস্পেস সব মিলিয়ে প্রায় ছয় হাজার স্যাটেলাইটের একটি নেটওয়ার্ক তৈরি করার পরিকল্পনা করছে। আর তাই স্টারলিংকের বিকল্প হিসেবে বিবেচনা করা হচ্ছে গিস্পেসকেই।

গিস্পেস ২০২৫ সালের শেষ নাগাদ সারা বিশ্বে ইন্টারনেট সেবা দিতে ৭২টি উপগ্রহ কক্ষপথে পাঠাবে। দ্বিতীয় পর্যায়ে মোবাইল ফোন যোগাযোগের জন্য ২৬৪টি স্যাটেলাইট পাঠাবে প্রতিষ্ঠানটি। তৃতীয় ধাপে উচ্চগতির ব্রডব্যান্ডের জন্য পাঠানো হবে পাঁচ হাজার ৬৭৬টি স্যাটেলাইট। স্টারলিংক বর্তমানে প্রায় সাড়ে পাঁচ হাজার স্যাটেলাইট ব্যবহার করে সারা বিশ্বে ইন্টারনেট সেবা দিচ্ছে।

গিস্পেসের পাশাপাশি আরও বেশ কয়েকটি চীনা প্রতিষ্ঠান পৃথিবীর নিম্ন কক্ষপথে কৃত্রিম উপগ্রহ পাঠানোর জন্য কাজ করছে। গত আগস্টে চীনের রাষ্ট্রীয় মালিকানাধীন এন্টারপ্রাইজ সাংহাই স্পেসকম স্যাটেলাইট টেকনোলজি তাইওয়ান থেকেও একাধিক স্যাটেলাইট পাঠিয়েছে। সে নেটওয়ার্ক জি৬০ স্টারলিংক প্ল্যান নামেও পরিচিত। 

এ কর্মসূচির অংশ হিসেবে এ বছর ১০৮টি স্যাটেলাইট উৎক্ষেপণ করবে সংস্থাটি। ২০২৫ সালের শেষ নাগাদ ৬৪৮টি উপগ্রহ ও ২০৩০ সালের আগে ১৫ হাজার কৃত্রিম উপগ্রহ স্থাপনেরও পরিকল্পনা রয়েছে এ চীনা সংস্থাটির।

তথ্যসূত্র: রয়টার্স।
একাত্তর/জো
বেইজিংয়ের অলিম্পিক স্পিড স্কেটিং অ্যারেনায় সপ্তাহান্তে আয়োজিত 'বিশ্ব রোবট গেমসে' রূপকথার চেয়েও অবিশ্বাস্য কাণ্ড ঘটিয়ে দিল চীনের মুখবিহীন মানবাকৃতির রোবটগুলো! অ্যাথলেটিকস থেকে শুরু করে বক্সিং, ফুটবল...
গতির রাজা উসাইন বোল্টের সেই ঐতিহাসিক রেকর্ডও এবার মানবদেহের গণ্ডি ছাড়িয়ে যন্ত্রের দখলে চলে গেল! চিনের বিখ্যাত স্মার্টফোন প্রস্তুতকারক প্রতিষ্ঠান 'অনার'-এর নিজস্ব প্রযুক্তিতে তৈরি হিউম্যানয়েড রোবট...
ভেড়া ডলির দিন শেষ, এবার প্রজনন দুনিয়ায় রাজত্ব করতে আসছে চীনের 'সুপার গোট' বা উন্নতজাতের ছাগল! উত্তর-পশ্চিম চীনের শায়ানসি প্রদেশে গবেষকরা যা ঘটিয়েছেন, তা এক কথায় অবিশ্বাস্য। ছাগল প্রজননের বাজারে...
মে দিবসের পাঁচদিনের লম্বা ছুটিতে চীনের ঝেজিয়াং প্রদেশের হংজু শহরে পর্যটকদের ঢল সামলাতে রাস্তায় নামানো হয় ১৫টি বুদ্ধিমান পুলিশ রোবট।
অর্থঋণ আদালতের মাধ্যমে বিচারিক নিলামে ক্রয় করা স্থাবর সম্পত্তির মূল্যের ওপর ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) দিতে হবে না বলে রায় দিয়েছে হাইকোর্ট।
নেপালের রসুয়া ও সংলগ্ন অঞ্চলে হিমবাহ ধস, বরফ ও কাদার প্রলয়ংকরী প্লাবনের ৯ দিন পর আপার ত্রিশূলি থ্রি-এ জলবিদ্যুৎ কেন্দ্রের একটি টানেল বা সুড়ঙ্গ থেকে দুই কর্মীকে অলৌকিকভাবে জীবিত উদ্ধার করা হয়েছে। গত...
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর