অবিলম্বে নির্বাচনের রোডম্যাপ প্রকাশ করতে হবে: গয়েশ্বর

আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২৪, ০৫:৪৪ পিএম

অবিলম্বে জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ প্রকাশ করতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।  

মঙ্গলবার আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে খুলনার জিয়া হল চত্বরে (শিববাড়ি মোড়) বিএনপি আয়োজিত খুলনা বিভাগীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।  

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার উদ্দেশে গয়েশ্বর চন্দ্র রায় বলেন, বিএনপিকে অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে রাজপথে নামতে বাধ্য করবেন না। অবিলম্বে নির্বাচনের রোডম্যাপ প্রকাশ করতে হবে।

এসময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের সতর্ক করে এ বিএনপি নেতা বলেন, তাদের কোনো কথাবার্তায় যেন বৈষম্য সৃষ্টি না হয় সেটা খেয়াল রাখতে হবে। তারেক জিয়া এবং বিএনপির নামে কেউ কটাক্ষ করলে তাকে ছাড় দেয়া হবে না। 

তিনি আরও বলেন, স্বৈরাচার হাসিনা দেশের বাইরে, আর বিএনপি নেতারা মিথ্যা মামলায় আদালতে হাজিরা দেবে এটা মেনে নেওয়া যায় না। 

খুলনার শিববাড়ি মোড়ে অনুষ্ঠিত এই সমাবেশে অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন, আজিজুল বারি হেলাল, রকিবুল ইসলাম বকুল, অনিন্দ ইসলাম অমিত, তরিকুল ইসলাম জহির, শফিকুল আলম মনা, শফিকুল ইসলাম তুহিনসহ দলটির অন্যান্য নেতারা। সমাবেশ শেষে বিএনপির শোভাযাত্রা নগরীর গুরুত্বপূর্ণ রাস্তাগুলো প্রদক্ষিণ করে।

আরবিএস
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
বিএনপি সবসময় ঐক্যবদ্ধতার রাজনীতিতে বিশ্বাসী উল্লেখ করে সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, বিএনপি কখনো একা চলার রাজনীতি করে না, বরং সকল শ্রেণি-পেশার...
প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবার চট্টগ্রাম সফরে যাচ্ছেন তারেক রহমান। প্রধানমন্ত্রীর এ সফর ঘিরে উজ্জীবিত বৃহত্তর চট্টগ্রামের বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা। 
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব ও এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর আদিবাসীদের উদ্দেশে বলেছেন, কথা বলতে হবে, সোচ্চার হতে হবে, নিজেদের দাবি-দাওয়া সামনে আনতে হবে।
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর