খিলগাঁওয়ে ঝোপ থেকে মরদেহ উদ্ধার, গায়ে আঘাতের চিহ্ন

আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৯:২৬ পিএম

রাজধানীর খিলগাঁও এলাকার ঝোপঝাড় থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে।

শুক্রবার দুপুরে আফতাবনগরের ঝিলপাড় থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত নুর ইসলাম (৫০) বাংলাদেশ মহিলা সমিতির জুতা তৈরি প্রকল্পের প্রশিক্ষক ছিলেন। তিনি কেরানীগঞ্জ বায়েরচরের আব্দুল করিমের ছেলে। এক ছেলে ও এক মেয়ের জনক তিনি।

খিলগাঁও থানার উপপরিদর্শক (এসআই) মো. আব্দুল্লাহ আল হাসান বলেন, শুক্রবার বেলা আনুমানিক ১২টার দিকে খিলগাঁও আফতাবনগর দাশেরকান্দি, তালতলা নাম স্থানে ঝোপঝাড় তার মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে সংবাদ দেয়। পরে বাড্ডা থানার পুলিশ সেখানে পৌঁছায় এবং সিআইডি’র প্রযুক্তি ব্যবহার করে তার পরিচয় পাওয়া যায়।

তিনি জানান, নিহতের শরীরের বিভিন্ন স্থানে পেটানোর জখম রয়েছে। ধারণা করা হচ্ছে, অজ্ঞাত দুর্বৃত্ত বা ছিনতাইকারীরা তাকে ছিনতাইয়ের উদ্দেশ্যে নিয়ে পিটিয়ে হত্যা করে ওই স্থানে ফেলে রেখে গেছে।

আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল মর্গে পাঠানো হয়েছে।

একাত্তর/আরএ
রাজধানীর মিরপুর এলাকা থেকে একটি পিস্তল, একটি রিভলবার ও চার রাউন্ড গুলিসহ কুখ্যাত সন্ত্রাসী ও অস্ত্রধারী শ্যুটার মো. জামিল হোসেন ওরফে শুটার জাকির ওরফে মো. জাকির ওরফে খালাতোকে (৪৮) গ্রেপ্তার করেছে...
ইট-পাথরের যান্ত্রিক এই ধূলিমলিন শহরে যখন এক ফোঁটা তাজা নিঃশ্বাস আর এক টুকরো সবুজের জন্য নগরবাসীর নিত্য হাহাকার, ঠিক তখনই রাজধানীর তেজগাঁওয়ের পেপসি গলি যেন এক অবিশ্বাস্য দৃশ্যপট ফুটিয়ে তুলেছে।...
রাজধানীর মোহাম্মদপুরে বিভিন্ন আবাসিক প্লটে অবৈধ ও অননুমোদিতভাবে পরিচালিত বাণিজ্যিক কার্যক্রমের বিরুদ্ধে কঠোর অভিযান চালিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)।
সরকার আন্তরিক হলে ঢাকাকে বাসযোগ্য নগরীতে পরিণত করা সম্ভব বলে মন্তব্য করেছেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর