ইমামতি নিয়ে বায়তুল মোকাররমে সংঘর্ষ, ব্যবস্থা নেবে সরকার

আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২৪, ১২:৪৬ এএম

রাজধানীর বায়তুল মুকাররমে জুমার নামাজে ইমামতি করাকে কেন্দ্র করে সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনাকে অনাকাঙ্খিত, নিন্দনীয় এবং অপরাধ হিসেবে মন্তব্য করেছে সরকার। একই সঙ্গে এই ঘটনার সুষ্ঠু তদন্ত করে অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথাও জানানো হয়েছে।

শুক্রবার রাতে সংবাদমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তি এই তথ্য জানায় ধর্ম মন্ত্রণালয়।

মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. আবুবকর সিদ্দীকের পাঠানো ওই বার্তায় বলা হয়, জাতীয় মসজিদে এধরনের হামলা ও  ক্ষতিসাধনের ঘটনা অত্যন্ত অনাকাঙ্ক্ষিত। 

অতীতে বিভিন্ন সময় রাজনৈতিক কারণে বায়তুল মোকাররম প্রাঙ্গণে উত্তেজনাকর পরিস্থিতি দেখা গেলেও মসজিদের ভেতরে এমন ভাঙচুর ও হামলার ঘটনা নজিরবিহীন। এ ঘটনার জন্য পরস্পরকে দোষারোপ করছেন ঘটনার কেন্দ্রে থাকা খতিব ও দায়িত্বপ্রাপ্ত ইমাম।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মোহাম্মদ তালেবুর রহমান সাংবাদিকদের বলেন, বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি রুহুল আমিনের অনুসারীদের সঙ্গে কিছু মুসল্লির মারামারির এ ঘটনা ঘটে।

আওয়ামী লীগ সরকারের পতনের পর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি রুহুল আমিন মসজিদে আসা বন্ধ করে দেন। তখন ইসলামিক ফাউন্ডেশন থেকে ওয়ালীয়ুর রহমান খান ও মুফতি মোহাম্মদ আব্দুল্লাহকে নামাজ পড়ানোর দায়িত্ব দেওয়া হয়।

শুক্রবার জুমার নামাজ সামনে রেখে খতিব রুহুল আমিন তার ৩০০–৪০০ অনুসারী নিয়ে বায়তুল মোকাররমে আসেন। তিনি এক পর্যায়ে মাইক নিয়ে কথা বলতে যান। তখন বায়তুল মোকাররমে নবগঠিত মুসল্লি কমিটির লোকজন হট্টগোল শুরু করেন। এ নিয়ে দুই পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটে।

পরে সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

একাত্তর/এসি
আগামী ২০২৬ সালের বিশ্ব ইজতেমা ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনের পর সুবিধাজনক সময়ে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।
হজযাত্রী নিবন্ধনের সময় বাড়ানো হয়েছে। আগামী ১৬ অক্টোবর পর্যন্ত হজযাত্রী নিবন্ধনের সময় বাড়িয়ে মঙ্গলবার (১৪ অক্টোবর) সন্ধ্যায় বিজ্ঞপ্তি জারি করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।
ধর্ম মন্ত্রণালয় ২০২৬ সালের হজ কার্যক্রমে অংশগ্রহণের জন্য অনুমোদিত এজেন্সিগুলোর কাছে আবেদন আহ্বান করেছে।
আসছে বছরের ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হলে এর আগেই ধর্ম মন্ত্রণালয় ও ইসলামিক ফাউন্ডেশনসহ ওয়াকফ সংস্কারের প্রত্যাশার কথা জানিয়েছেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ. ফ. ম. খালিদ...
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর