পাহাড়ে ৭২ ঘণ্টার সড়ক-নৌপথ অবরোধ চলছে

আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২৪, ১০:৪৩ এএম

খাগড়াছড়ি ও রাঙ্গামাটিতে পাহাড়িদের ওপর হামলা, হত্যা, বিহার-ঘরবাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় বিক্ষুব্ধ জুম্ম ছাত্র-জনতার ডাকা তিন পার্বত্য জেলায় (রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান) ৭২ ঘণ্টা সড়ক ও নৌপথ অবরোধ কর্মসূচি শুরু হয়েছে।

রাঙ্গামাটি থেকে আমাদের প্রতিনিধি জানিয়েছেন, সড়ক ও নৌপথ অবরোধ ও মালিক-শ্রমিক ঐক্য পরিষদের ডাকা যানবাহন বন্ধের কর্মসূচিতে জেরার সবকটি সড়ক ও নৌ পথে সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে। শহরের ভেতরেও কোনো যানবাহন চলাচল করছে না। ফলে শহরবাসীকে পড়তে হয়েছে দুর্ভোগে।

সকালে রাঙ্গামাটি শহরের বেশিরভাগ দোকানপাট বন্ধ থাকতে দেখা গেছে। রাস্তায় মানুষের চলাচলও অন্যদিনের তুলনায় কম।

এদিকে খাগড়াছড়ি থেকে আমাদের প্রতিনিধি জানিয়েছেন, পাহাড়ি ছাত্র-জনতার ডাকা অবরোধের কারণে শনিবার সকাল থেকে জেলা শহরের বাইরে কোনো যানবাহন যায়নি। শহরের ভেতরে ব্যাটারিচালিত যানবাহন চলতে দেখা গেছে। জেলা শহরের ভেতরে পরিস্থিতি থমথমে। আইনশৃঙ্খলারক্ষাকারী বাহিনীর টহল চলছে শহরজুড়ে। বেশিরভাগ দোকানপাট খোলেনি। রাস্তায় মানুষের চলাচলও অন্যদিনের তুলনায় কম।

সড়ক ও নৌপথ অবরোধের ডাক দেওয়া হয় ঢাকায় পাহাড়িদের একটি সমাবেশ থেকে। আর বিবৃতি দিয়ে তাতে সমর্থন জানায় আঞ্চলিক সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)।

রাঙ্গামাটিতে বন্ধ বেশিরভাগ দোকান। ইমেজ: একাত্তর

খাগড়াছড়ির দীঘিনালায় পাহাড়ি-বাঙালি সংঘর্ষের জেরে খাগড়াছড়ি ও রাঙ্গামাটি পার্বত্য জেলার কিছু অংশে ১৪৪ ধারা জারি করা হয়েছে।

রাঙ্গামাটিতে সংঘর্ষের ঘটনার পর পৌর এলাকায় শুক্রবার বেলা একটা থেকে ১৪৪ ধারা জারি করে স্থানীয় প্রশাসন। আর খাগড়াছড়ির সদর উপজেলায় বেলা দুইটা থেকে ১৪৪ ধারার নোটিশ জারি করা হয়েছে।

দীঘিনালার পাহাড়ি-বাঙালি সংঘর্ষের জের এদিন সকালে রাঙ্গামাটিতেও ছড়িয়ে পড়ে। সেখানে সংঘর্ষ, গাড়ি ভাঙচুর ও দোকানপাটে অগ্নিসংযোগ করা হয়েছে।

বৃহস্পতিবার খাগড়াছড়ির দীঘিনালায় বাঙালি ও পাহাড়িদের মধ্যে সংঘর্ষে তিন জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত ১৭ জন হাসাপাতালে ভর্তি রয়েছেন। এদের মধ্যে গুলিবিদ্ধ চারজন।

সংঘর্ষে জুনান চাকমা (২০), ধনঞ্জয় চাকমা (৫০) ও রুবেল চাকমা (৩০) নামে তিন জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে স্থানীয় প্রশাসন।

পাহাড়ে এমন পরিস্থিতিতে শনিবার স্বরাষ্ট্র উপদেষ্টার নেতৃত্বে সরকারের উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল খাগড়াছড়ি ও রাঙ্গামাটি পরিদর্শন করবে বলে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে।

প্রতিনিধি দলে থাকবেন স্বরাষ্ট্র উপদেষ্টা, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা, স্থানীয় সরকার উপদেষ্টা এবং প্রতিরক্ষা ও জাতীয় সংহতি উন্নয়ন বিষয়ক প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী।

কেএসএইচ
টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে রাঙামাটির কাপ্তাই হ্রদের পানির উচ্চতা বিপৎসীমার কাছাকাছি পৌঁছানোয় কাপ্তাই কর্ণফুলী পানিবিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের পাঁচটি ইউনিট থেকে রেকর্ড বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে। বর্তমানে...
নতুন কোনো দুর্যোগ না হলে আগামী ১৬ জুলাই (বৃহস্পতিবার) থেকে পর্যটকদের জন্য বান্দরবানের সব পর্যটনকেন্দ্র খুলে দেওয়া হবে বলে জানিয়েছে জেলা প্রশাসন। 
দেশের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলের বন্যা পরিস্থিতির কোথাও উন্নতি হয়েছে, আবার কোথাও নতুন করে নদীর পানি বাড়ছে। নীলফামারীতে তিস্তা নদী এবং সুনামগঞ্জের নদ-নদীর পানি কমতে শুরু করায় উপকূলীয় ও নিম্নাঞ্চলের...
টানা কয়েক দিনের ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে রাঙামাটির বিস্তীর্ণ নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। জেলার বন্যা পরিস্থিতির কোথাও কোথাও কিছুটা উন্নতি হলেও দুর্গত মানুষের দুর্ভোগ এখনও কাটেনি।...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর