রাজধানীর কলাবাগানে অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার দুই

আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২৪, ০৫:০৭ পিএম

রাজধানীর কলাবাগান থানা পুলিশ ও সেনাবাহিনীর একটি দল যৌথ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অস্ত্র-গুলিসহ দুইজনকে গ্রেপ্তার করেছে।

শুক্রবার বিকেলে কলাবাগান থানার লাল ফকিরের মাজারের পাশে একটি বাসায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন- মো. শুভ এবং মো. শাকিল হোসেন। 

এসময় তাদের কাছ থেকে দুটি ম্যাগাজিন ও ১৩ রাউন্ড তাজা গুলিসহ দুটি স্টিলের পিস্তল, ১২ বোর কার্তুজসহ একটি দেশীয় স্টিলের পাইপ গান, একটি ইয়ার গান, একটি ইলেকট্রিক শক (টিজার), দুইটি চাপাতি, তিনটি দেশীয় লোহার ছুরি, একটি লোহার চাইনিজ কুড়াল, একটি দেশীয় লোহার দা, তিনটি মোবাইল ফোন ও একটি ওয়েব ক্যামেরা উদ্ধার করা হয়।

এদিন গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, কতিপয় লোক কলাবাগান থানার লাল ফকিরের মাজারের পাশে বিপুল পরিমাণ দেশি ও বিদেশি অস্ত্রসহ অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে ওই এলাকায় কলাবাগান থানা পুলিশ ও সেনাবাহিনী যৌথ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।

গ্রেপ্তাররা একটি সংঘবদ্ধ সন্ত্রাসী চক্রের সক্রিয় সদস্য বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়। তারা দীর্ঘদিন ধরে সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করে আসছেন। 

গ্রেপ্তারদের বিরুদ্ধে কলাবাগান থানায় অস্ত্র আইনে মামলা রুজু হয়েছে বলে জানিয়েছে পুলিশ। 

আরবিএস
রাজধানীর যাত্রাবাড়ীর পোস্তগোলা এলাকার একটি বিদ্যালয়ের টয়লেটের ভেতরে অজ্ঞান হয়ে আটকে পড়া সপ্তম শ্রেণির এক শিক্ষার্থীকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন পাওয়ার পর উদ্ধার অভিযান...
রাজধানীর বংশালে মোটরপার্টসের গোডাউনে গ্যাসলাইন বিস্ফোরণে ধসে পড়া দেয়ালে চাপা পড়ে দেলোয়ার হোসেন (৩৫) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন তার চাচাতো ভাই নাজমুল (৩৩)।
রাজধানীর আদাবরের নবোদয় হাউজিং এলাকায় বিএনপি নেতা মো. আবুল বাসার বাদশাকে কুপিয়ে হত্যার ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
দেশজুড়ে মশার উপদ্রব এবং ডেঙ্গু ও চিকুনগুনিয়ার মতো মারাত্মক রোগ প্রতিরোধে সাধারণ নাগরিকদের নিজ নিজ বাড়ি ও আশেপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিভিন্ন সময়ে...
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর