সিনেমার আড়ালে অবৈধ ব্যবসা করতেন পরীমনি: ডিবি

আপডেট : ১০ আগস্ট ২০২১, ০১:৪৯ পিএম

পরীমণি সিনেমার আড়ালে অবৈধ ব্যবসা করতেন বলে জানিয়েছেন ডিবি। 

শুক্রবার (৬ আগস্ট) দুপুরে মিন্টো রোডে অবস্থিত ডিবি কার্যালয়ের সামনে সাংবাদিকদের এসব কথা বলেন ডিবি'র যুগ্ম-কমিশনার হারুন অর রশিদ। 

এসময় হারুন অর রশিদ বলেন, নায়িকা পরিচয়ের আড়ালে তিনি কি কি অবৈধ ব্যবসা করতেন, কে কে এর সাথে জড়িত ছিল এসব বিষয়ে পরীমনির থেকে আমরা কিছু তথ্য পেয়েছি। আরও তথ্য পাবার চেষ্টা চালানো হচ্ছে। 

পরীমনির এসব কর্মকাণ্ডের পেছনে এক নারী সহকর্মী ও পরীমণির কষ্টিউম ডিজাইনার জিমির সম্পৃক্ততা পাওয়া গেছে বলেও জানান ডিরি'র এই কর্মকর্তা।

এসময় তিনি পরীমনির সহযোগী প্রযোজক নজরুল ইসলাম রাজ সম্পর্কে বলেন, রাজ পড়াশোনা না জানা একটি ছেলে। সে সুন্দরী মডেলদের ব্যবহার করে উচ্চবিত্তদের মনোরঞ্জনের ব্যবস্থা করতেন। এছাড়া তিনি মাদক ব্যবসার সাথেও জড়িত ছিলেন। 

আরও পড়ুন: শিল্পী সমিতির পদ হারাচ্ছেন পরীমনি ও একা?

বুধবার বনানীর বাসা থেকে আটকের পর পরীমনিকে গতকাল আদালতে তোলা হয়। এসময় আবেদনের প্রেক্ষিতে পরীমনি, রাজ ও আটক আরও দুইজনকে পৃথকভাবে চার দিন করে রিমান্ড রিমান্ড প্রদান করে আদালত। পরবর্তীতে পরীমনি ও তার সহযোহীদের বিরুদ্ধে দায়েরকৃত মামলাগুলো ডিবি তে প্রেরণ করা হয়। 

এদিকে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান বলেছেন, কোন শিল্পীর ব্যক্তিগত অপকর্মের দায় সমিতি নেবে না। 

জানা যায়, চিত্রনায়িকা পরীমনি ও একার বিষয়ে সিদ্ধান্ত নিতে শনিবার (৭ আগস্ট) শিল্পী সমিতি এক বৈঠকের আয়োজন করেছে। উক্ত বৈঠক থেকে সমিতির গঠনতন্ত্র অনুযায়ী এই দুই শিল্পীর সদস্যপদ স্থায়ী বা সাময়িকভাবে স্থগিত করা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। 

একাত্তর/আরএইচ

নুহাশপল্লীর সবুজ নিস্তব্ধতায় ভোরের আলো ফোটার পর থেকেই সমাধি প্রাঙ্গণ মুখরিত হয়ে ওঠে। শ্বেতপাথরের সমাধিটি ভরে যায় ভক্তদের আনা ভালোবাসার অর্ঘ্যে। কারো হাতে ছিল প্রিয় লেখকের প্রিয় ফুল, কারো হাতে তার...
বরেণ্য শিল্পী মুস্তাফা মনোয়ারের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, তিনি ছিলেন বহুমুখী প্রতিভার অধিকারী এবং অন্তর্গতভাবেই একজন খাঁটি শিল্পী।
বরেণ্য চিত্রশিল্পী ও পাপেট চর্চার অন্যতম পথিকৃৎ, ‘পাপেটম্যান’ খ্যাত মুস্তাফা মনোয়ার শেষবারের মতো কফিনবন্দি হয়ে ফিরলেন তার দীর্ঘদিনের কর্মস্থল বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) প্রাঙ্গণে। 
বরেণ্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ারের শেষকৃত্যের সময়সূচি নির্ধারণ করা হয়েছে। সোমবার (২৯ জুন) স্কয়ার হাসপাতালের হিমঘরে রাখা হবে এই গুণী শিল্পীর মরদেহ। মঙ্গলবার (৩০ জুন) নামাজে...
২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে বিষাদময় হারের পর অবশেষে নিরবতা ভাঙলেন ফুটবল ইতিহাসের অন্যতম সেরা তারকা লিওনেল মেসি। অতিরিক্ত সময়ে ফেরান তোরেসের একমাত্র গোলে শিরোপা খোয়ানোর পর মাঠে অঝোরে...
প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিটে বিশেষ ছাড় ও বলাকা লাউঞ্জ ব্যবহারের সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নীতিগতভাবে গ্রহণ করেছে সরকার।
২০২৬ বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলের তেতো হারের যন্ত্রণা কাটতে না কাটতেই, এবার রীতিমতো বিষোদ্গার ছড়ালো আর্জেন্টাইন শিবিরে! ফাইনালে হারের কষ্টে যখন পুরো আর্জেন্টিনা স্তব্ধ, ঠিক তখনই সোশাল...
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নের কুমারপাড়া গ্রামে করতোয়া ও মর্চ্চা নদীর ভয়াবহ ভাঙনের সংবাদ ৭১ টেলিভিশনে প্রচারের পর অবশেষে ভাঙনরোধে কাজ শুরুর অনুমোদন পেয়েছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর