কানপুর টেস্ট: বৃষ্টিতে আগেভাগেই শেষ প্রথম দিনের খেলা

আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২৪, ০৪:৫৪ পিএম

বৃষ্টি এবং আলোর স্বল্পতার কারণে নির্ধারিত সময়ের আগেই শেষ হয়েছে বাংলাদেশ ও ভারতের মধ্যে চলমান দ্বিতীয় টেস্টের প্রথম দিনের খেলা। দিন শেষে ৩৫ ওভারে বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেটে ১০৭ রান। মুমিনুল হক ৪০ আর মুশফিকুর রহিম উইকেটে আছেন ৬ রান নিয়ে।

শুক্রবার কানপুরে দ্বিতীয় ও শেষ টেস্ট শুরুর আগে বাধা হয়ে দাঁড়ায় বৃষ্টি। এ কারণে নির্ধারিত সময়ের প্রায় এক ঘণ্টা পর টস হয়। টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠায় ভারত।

ব্যাট করতে নেমে শুরু থেকেই সতর্ক ছিলেন বাংলাদেশের দুই ওপেনার জাকির হাসান ও সাদমান ইসলাম। জাসপ্রিত বুমরাহ ও মোহাম্মদ সিরাজকে ভালোভাবেই সামলেছেন তারা। কিন্তু ইনিংসের নবম ওভারে ঘটে অঘটন। 

নবম ওভারে প্রথমবারের মতো আক্রমণে আসেন ভারতীয় পেসার আকাশ দীপ। তার ওভারের তৃতীয় বলে ডিফেন্স করতে গিয়ে তৃতীয় স্লিপে ক্যাচ তুলে দেন জাকির হাসান। ২৪ বল খেলেও শূন্য রানে ফিরতে হয় তাকে। 

আরেক ওপেনার সাদমানকেও সাজঘরে ফেরান আকাশ। ইনিংসের ১৩তম ওভারে সাদমানের সামনের পায়ে লাগে বল। তাতে আবেদন করলেও সাড়া দেননি আম্পায়ার। সে সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে রিভিউ নেয় ভারত। তৃতীয় আম্পায়ারের রিপ্লেতে জিতে যান আকাশ। ৩৬ বলে ৪ চারে ২৪ রান করে ফিরে যান বাঁহাতি ওপেনার সাদমান। 

এরপর এক প্রান্তে শান্ত এবং আরেক প্রান্তে মাটি কামড়ে দাঁড়ান মুমিনুল। এ দুজনের দুর্দান্ত ব্যাটিংয়ে মধ্যাহ্নবিরতির আগে আর কোনো উইকেট হারায়নি বাংলাদেশ।

মধ্যাহ্নবিরতি থেকে ফিরে শক্ত হাতে দলের হাল ধরার চেষ্টা করেন শান্ত-মুমিনুল। কিন্তু বেশিক্ষণ টিকতে পারেননি শান্ত। ৫৭ বলে ৩১ রান করে রবীচন্দ্রন অশ্বিনের বলে এলবিডব্লিউ হন টাইগার অধিনায়ক।  
 
সবশেষ দুই অভিজ্ঞ ব্যাটসম্যান মুমিনুল হক ও মুশফিকুর রহিম চতুর্থ উইকেটে ৩৭ বলে ২৭ রানের একটি গুরুত্বপূর্ণ অবিচ্ছিন্ন জুটি গড়েছেন। মুমিনুল হক অপরাজিত রয়েছেন ৪০ রানে এবং মুশফিকুর রহিম অপরাজিত রয়েছেন ৬ রানে।  

এর পরপরই আলোর স্বল্পতায় খেলা বন্ধ করতে বাধ্য হন আম্পায়াররা। কিছুক্ষণ পর শুরু হয়েছে বৃষ্টিও। 

বাংলাদেশ: ৩৫ ওভার শেষে ৩ উইকেটে ১০৭ রান। মুমিনুল হক অপরাজিত ৪০, নাজমুল হোসেন শান্ত ৩১, সাদমান ইসলাম ২৪, মুশফিকুর রহিম অপরাজিত ৬, জাকির হাসান শূন্য রানে আউট। 

ভারত: আকাশ দীপ ২/৩৪, রবিচন্দ্রন অশ্বিন ১/২২, মোহাম্মদ সিরাজ ০/২৭, জসপ্রিত বুমরা ০/১৯

আরবিএস
ক্রিজের একপ্রান্তে ভারতীয় বোলারদের অলআউট আক্রমণ, আর অন্যপ্রান্তে তরুণ ব্যাটার সোনাল দিনুশার অবিশ্বাস্য ও মহাকাব্যিক লড়াই। এই লড়াইয়ের ওপর ভর করেই ভারতকে শেষ দিনে জয়বঞ্চিত করে দ্বিতীয় টেস্টটি ড্র...
ডারউইন টেস্টে বাংলাদেশের কাছে ঐতিহাসিক হারের শোধটা শেষ পর্যন্ত কড়ায়-গণ্ডায় তুলেছে অস্ট্রেলিয়া! ম্যাকে টেস্টে মাত্র দুই দিনের ভেতর বাংলাদেশ দলকে ইনিংস ও ৫১ রানের বিশাল ব্যবধানে পিষে ফেলে ১-১ সমতায়...
ডারউইনের ঐতিহাসিক জয়ের পর ম্যাকের টেস্টে অন্য এক বাংলাদেশকে দেখল ক্রিকেট বিশ্ব। অজি পেসার মিচেল স্টার্কের তোপ ও নাথান লায়নের ঘূর্ণিতে মাত্র দুই দিনেই শেষ হয়ে গেছে দুই টেস্ট সিরিজের শেষ ম্যাচটি।...
ম্যাকেতে বোলারদের সম্পূর্ণ দাপটে কাটলো বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যকার দ্বিতীয় টেস্ট ম্যাচের প্রথম দিন। পেসারদের জন্য লাল বলের অনবদ্য রোমাঞ্চকর পরিবেশ এবং ক্রমাগত মুভমেন্টের মুখে চরম ব্যাকফুটে...
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র ৮১ দশমিক ৯২ শতাংশ শেয়ার ২৪টি কোম্পানির মাধ্যমে এস আলম-সংশ্লিষ্টদের দ্বারা বেআইনিভাবে কেন্দ্রীভূত ও নিয়ন্ত্রণের অভিযোগে দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে রুল জারি করেছে...
দুর্গত এলাকায় চলছে ব্যাপক উদ্ধার ও তল্লাশি অভিযান। এর মধ্যেই ভয়াবহ বন্যার ৯ দিন পর নেপালের একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে।
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর