টানা ৭ জয়ের পর বার্সার হার

আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২৪, ০২:১৮ পিএম

চলতি মৌসুমে লা লিগায় দুর্দান্ত গতিতে ছুটছিলো বার্সেলোনা। মৌসুমের প্রথম সাত ম্যাচের সবগুলোতেই জয় পেয়েছে কাতালানরা। তবে, এবার ওসাসুনার কাছে হারতে হলো।

লা লিগার অষ্টম রাউন্ডের ম্যাচে শনিবার দিনগত রাতে ওসাসুনার মুখোমুখি হয় বার্সালোনা। পরে ৪-২ গোলের বড় হার নিয়ে মাঠ ছাড়তে হয় তাদের।

ওসাসুনার মাঠে এদিন প্রথমার্ধেই ২ গোল হজম করে বসে বার্সা। ম্যাচের ১৮ ও ২৮ মিনিটে গোল করে বার্সাকে ম্যাচ থেকে এক রকম ছিটকে দেয় ওসাসুনা।

দ্বিতীয়ার্ধে মাঠে নেমে ৫৩ মিনিটে ওসাসুনার জালে বল জড়িয়ে ফেরার আভাস দেয় বার্সা। গোল করেন ভিক্টর। তবে ব্যবধান বাড়িয়ে নিতে ভুল করেনি ওসাসুনা।

ম্যাচের ৭২ মিনিটে পেনাল্টিতে এগিয়ে যাওয়ার পর ৮৫ মিনিটে ব্যবধান ৪-১ করে ব্রিটোনেস। ম্যাচের ৮৯ মিনিটে এক গোল শোধ দিয়ে ব্যবধান কমান বার্সেলোনার লামিনে ইয়ামাল।

এ হারে লিগে টানা ৭ ম্যাচ পর জয়ে ছেদ পড়লো বার্সেলোনার। ইতিহাসের ভাগীদার হওয়া থেকে বঞ্চিত হলেন কোচ।

হারলেও পয়েন্ট টেবিলে শীর্ষস্থান ধরে রেখেছে বার্সা। ৮ ম্যাচে তাদের পয়েন্ট ২১। ৭ ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রিয়াল মাদ্রিদ। ওসাসুনা ১৪ পয়েন্ট নিয়ে রয়েছে ৬ নম্বরে।

বার্সেলোনা নিজেদের পরের ম্যাচ খেলবে চ্যাম্পিয়নস লিগে। মঙ্গলবার রাতে ঘরের মাঠে ইয়ং বয়েজকে আতিথ্য দেবে তারা।

একাত্তর/আরএ
তিউনিশিয়াকে ৩-১ গোলে হারিয়ে গ্রুপ ‘এফ’-এর শীর্ষস্থান নিশ্চিত করেছে নেদারল্যান্ডস। তিন ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে নকআউটে ওঠা ডাচরা শেষ ৩২-এ মুখোমুখি হবে মরক্কোর।
২০২৬ উত্তর আমেরিকা বিশ্বকাপ শুরুর আগে যুক্তরাষ্ট্র যখন যৌথ আয়োজক হিসেবে নাম লেখাল, তখন বিশ্বজুড়ে ফুটবল ভক্তদের মনে ছিল একরাশ সংশয় ও নেতিবাচকতা। আমেরিকার কঠোর ভিসা নীতি, আকাশছোঁয়া খরচ, বন্দুক...
ব্রাজিল ফুটবলের সোনালি প্রজন্মের তারকা এবং ১৯৭০ বিশ্বকাপজয়ী দলের ডিফেন্ডার ব্রিতো আর নেই। ৮৬ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন এই কিংবদন্তি ফুটবলার।
বিশ্বকাপের মহাযজ্ঞ শুরুর ঠিক আগের মুহূর্তে আইসল্যান্ডের বিপক্ষে প্রীতি ম্যাচে ৩-০ গোলের বড় জয় দিয়ে মাঠের লড়াইয়ের দারুণ প্রস্তুতি সেরেছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। কিন্তু ম্যাচের সেই দাপুটে জয়...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর