নেইমারের জন্য ধৈর্য্য ধরতে বললেন ব্রাজিল কোচ দরিভাল

আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২৪, ১০:৫৪ পিএম

হাঁটুর ইনজুরির কারণে প্রায় এক বছর ধরে মাঠের বাইরে থাকা নেইমারের পুরোপুরি সুস্থ হতে যত সময় দরকার, তা তাকে দেয়া হবে বলে জানিয়েছেন ব্রাজিলের কোচ দরিভাল জুনিয়র।

নভেম্বর বা আগামী ফেব্রুয়ারিতেও নেইমারকে না পেলে সমস্যার কিছু দেখছেন না দরিভাল। তিনি চান, পুরো ফিট হয়েই মাঠে নামুক নেইমার। আর এ জন্য ব্রাজিলিয়ান ভক্ত-সমর্থকদের ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন কোচ।

লাতিন আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে পরের দুই ম্যাচের জন্য ব্রাজিল স্কোয়াড ঘোষণা করেছেন দরিভাল। নেইমার নেই এই দলে।

গত বছর অক্টোবরে আন্তর্জাতিক ম্যাচ খেলতে নেমে হাঁটুর লিগামেন্টের গুরুতর ইনজুরিতে পড়েন বার্সেলোনা ও পিএসজির সাবেক তারকা নেইমার। এই চোটে তাকে অস্ত্রোপচারও করাতে হয়।

গত জুলাইয়ে অনুশীলনে ফিরলেও জাতীয় দলে ফেরা হয়নি ৩২ বছর বয়সী নেইমারের। তার ক্লাব আল হিলালের কোচ হোর্হে জেসুস জানিয়েছেন, মাঠে ফেরার জন্য এখনও পুরোপুরি প্রস্তুত নন নেইমার।

এদিকে বাছাইয়ের জন্য ঘোষিত দলে ডাক পেয়েছেন বার্সেলোনা উইঙ্গার রাফিনিয়া ও আর্সেনাল ফরোয়ার্ড গ্যাব্রিয়েল মার্তিনেল্লি।

আক্রমণভাগে অন্যদের মধ্যে আছেন রিয়াল মাদ্রিদের তিন তারকা ভিনিসিয়ুস জুনিয়র, রদ্রিগো ও এনদ্রিক। নতুন করে দলে ডাক পেয়েছেন ফরাসি ক্লাব লিওঁতে খেলা আবনের ও বোটাফোগোর ফরোয়ার্ড ইগর জেসুস।

আগামী ১১ অক্টোবর সকালে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে ব্রাজিলের প্রতিপক্ষ চিলি। পরের ম্যাচে ১৬ অক্টোবর ব্রাজিলের প্রতিপক্ষে পেরু।

এই দুই ম্যাচ দিয়ে ব্রাজিল ছন্দে ফিরতে পারে কি না, সেটাই এখন দেখার বিষয়।

একাত্তর/আরএ
বিশ্ব ফুটবলের নতুন র‍্যাংকিং প্রকাশ করল ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা। বুধবার প্রকাশিত এই হালনাগাদ র‍্যাংকিংয়ে প্রথম দশের মধ্যে সবচেয়ে বড় চমক দেখিয়েছে রোনালদোর পর্তুগাল।
বুয়েনোস আইরেসের এস্তাদিও মনুমেন্তালে মঙ্গলবার রাতে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে যখন আকাশি-সাদা জার্সিতে জীবনের শেষ আন্তর্জাতিক রূপকথাটি লিখে ফেললেন লিওনেল মেসি, তখন কেবল আর্জেন্টিনাই নয়, বিষাদের চাদরে...
ফুটবল পরাশক্তি ব্রাজিলের বিরুদ্ধে মাঠে নামাটাই যেখানে কোনো রূপকথা পূরণের মতো, সেখানে খেলার ফল কী হলো তা নিয়ে কারই বা মাথা ব্যথা! সল্টলেক স্টেডিয়ামের আর্দ্র সন্ধ্যায় ইতিহাস সাক্ষী থাকল ভারত বনাম...
ব্রিসবেনে অনুষ্ঠিত রক্তগরম করা দ্বিতীয় প্রীতি ম্যাচে স্বাগতিক অস্ট্রেলিয়াকে ৪-২ গোলের ব্যবধানে বিধ্বস্ত করে সফরসূচির একমাত্র জয়টি তুলে নিয়েছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। প্রথম ম্যাচে ৯৫...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর