কানপুরে বৃষ্টিতে ভাসা টেস্টও জিতলো ভারত

আপডেট : ০১ অক্টোবর ২০২৪, ০৩:২৩ পিএম

কানপুর টেস্ট বৃষ্টিতে ভেসেছে আড়াই দিন। তারপরও সেই টেস্ট ম্যাচটি বাংলাদেশকে হেসেখেলেই হারিয়ে দিলো ভারত। যদিও এই হেসেখেলে হারানোর আগে বড় একটি ঝুঁকি নিয়েছিলেন রোহিত। শেষে সাত উইকেট এবং অন্তত ২৬৮ বল হাতে রেখেই জয় তুলে নেয় ভারত, সিরিজের ব্যবধান ২-০। শুরু থেকেই জয়ের জন্য মরিয়া হয়ে ওঠা ভারত শেষতক ছিল আক্রমণাত্মক। টেস্টে এমন জয়কে প্রশংসার ভাসিয়েছে কমেন্ট্রি বক্সও।

দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ ১৪৬ রানে গুটিয়ে গেলে ভারতের লক্ষ্য গিয়ে দাঁড়ায় মাত্র ৯৫। ধারণা করা হচ্ছিলো, প্রথম ইনিংসে তিন ওভারে ফিফটি করা রোহিতের দল দ্বিতীয় ইনিংসেও জয়কে বিলম্বিত করবেন না, হলোও তাই। ১৭ দশমিক দুই ওভারেই ভারতে জয়ের বন্দর পৌঁছে দেন জয়শওয়াল-কোহলিরা। 

শুরুতে রোহিত ও গিলকে দ্রুত ফেরালেও থামানো যাচ্ছিলো না জয়শওয়াল ও  কোহলিকে। শেষে রিশভকে নিয়ে অপরাজিত থেকে জয় নিশ্চিত করেন বিরাট। তার আগে প্যাভিলিয়নে ফেরত গেছেন রোহিত, গিল ও জয়শওয়াল। তিনটি উইকেটের দুটি নেন মিরাজ ও একটি তাইজুল।

তবে বাংলাদেশের এমন হারে হতাশ হয়েছেন অনেকেই। ধারাভাষ্যকার হার্ষা ভোগলে তার এক্স হ্যান্ডেলে লেখেন, সত্যি বলতে, বাংলাদেশের খেলা খুবই হতাশাজনক। পাকিস্তানে ফলাফলের পর আমি আরও অনেক কিছু আশা করেছিলাম। কিন্তু তারা অতিশয় আতঙ্কিত, বিশ্বাসে কম এবং দুই দিনের মধ্যে হেরে নিজেদের হতাশ করেছে।

বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বলেন, দুই টেস্টেই আমরা ভালো ব্যাটিং করিনি। এই পরিস্থিতিতে আমাদের ভালো ব্যাট করতে হবে। আমাদের ব্যাটাররা ৩০-৪০ বল খেলে আউট হলেও অশ্বিন-জাদেজা দারুণ খেলেছে। এই ইনিংসে মুমিনুলের ব্যাটিং ভালো ছিল। আর বল হাতে দারুণ ছিলেন মিরাজ। 

বিজয়ী ক্যাপ্টেন রোহিত বলেন, গৌতম গম্ভীরের সঙ্গে খেলেছি এবং জানি তার মানসিকতা কী ধরণের। আড়াই দিন হারানোর পর আমরা চতুর্থ দিনে বাংলাদেশি ব্যাটারদের যতো তাড়াতাড়ি সম্ভব আউট করতে চেয়েছিলাম এবং দেখতে চেয়েছিলাম আমরা ব্যাট দিয়ে কী করতে পারি। প্রথম ইনিংসে আমরা ১০০-১৫০ রানে আউট হলেও এর জন্য প্রস্তুত ছিলাম। 

ম্যাচ সেরা হয়েছেন জয়শ্বি জয়শওয়াল এবং সিরিজ সেরা হয়েছে রবিচন্দ্র অশ্বিন।

একাত্তর/এসি
ক্রিজের একপ্রান্তে ভারতীয় বোলারদের অলআউট আক্রমণ, আর অন্যপ্রান্তে তরুণ ব্যাটার সোনাল দিনুশার অবিশ্বাস্য ও মহাকাব্যিক লড়াই। এই লড়াইয়ের ওপর ভর করেই ভারতকে শেষ দিনে জয়বঞ্চিত করে দ্বিতীয় টেস্টটি ড্র...
ডারউইনের ঐতিহাসিক জয়ের পর ম্যাকের টেস্টে অন্য এক বাংলাদেশকে দেখল ক্রিকেট বিশ্ব। অজি পেসার মিচেল স্টার্কের তোপ ও নাথান লায়নের ঘূর্ণিতে মাত্র দুই দিনেই শেষ হয়ে গেছে দুই টেস্ট সিরিজের শেষ ম্যাচটি।...
ম্যাকেতে বোলারদের সম্পূর্ণ দাপটে কাটলো বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যকার দ্বিতীয় টেস্ট ম্যাচের প্রথম দিন। পেসারদের জন্য লাল বলের অনবদ্য রোমাঞ্চকর পরিবেশ এবং ক্রমাগত মুভমেন্টের মুখে চরম ব্যাকফুটে...
মাররারা স্টেডিয়ামের সংবাদ সম্মেলন কক্ষে যখন অস্ট্রেলীয় অধিনায়ক প্যাট কামিন্স এসে বসলেন, তখন তাঁর মুখচ্ছবিতে স্পষ্ট ধরা পড়ছিল সীমাহীন হাহাকার ও স্তম্ভিত হওয়ার ছাপ! এর আগেও অজিদের অধিনায়ক...
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর