মালদ্বীপ ও কাতারের সঙ্গে বন্দি বিনিময় চুক্তির খসড়া অনুমোদন

আপডেট : ০৩ অক্টোবর ২০২৪, ১১:২১ পিএম

মালদ্বীপ ও কাতারের সঙ্গে বন্দি বিনিময় চুক্তি করতে যাচ্ছে বাংলাদেশ। এই দুই দেশের সঙ্গে এ সংক্রান্ত আলাদা চুক্তির খসড়া অনুমোদন করেছে উপদেষ্টা পরিষদ।

বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের সভায় এসব সিদ্ধান্ত নেয়া হয়। 

উপদেষ্টা পরিষদের সভা শেষে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, মালদ্বীপ ও কাতারের সঙ্গে বন্দি প্রত্যর্পণ চুক্তি স্বাক্ষরিত হলে আমরা এই দুই দেশে সাজাপ্রাপ্ত বাংলাদেশি নাগরিকদের ফিরিয়ে আনতে পারবো এবং তারা বাংলাদেশে তাদের সাজার মেয়াদ পূর্ণ করতে পারবেন।

সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি আরও বলেন, উপদেষ্টা পরিষদ ‘মালদ্বীপ সরকার ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মধ্যে বন্দি প্রত্যর্পণ সংক্রান্ত চুক্তি’র খসড়া নীতিগতভাবে অনুমোদন করেছে।

চুক্তিটি ১০ বছরের জন্য কার্যকর থাকবে এবং উভয়পক্ষ সম্মত হলে এটি আরও ১০ বছরের জন্য নবায়ন করা হতে পারে। চুক্তিটি কার্যকর হওয়ার পর উভয় দেশের সাজাপ্রাপ্ত নাগরিকরা তাদের নিজ নিজ দেশে তাদের সাজার মেয়াদ পূর্ণ করতে পারবে।

এদিন উপদেষ্টা পরিষদ ‘গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এবং কাতার সরকারের মধ্যে সাজাপ্রাপ্ত বন্দি বিনিময় চুক্তি’র খসড়াও অনুমোদন করেছে।

ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার ও অপূর্ব জাহাঙ্গীর উপস্থিত ছিলেন।

আরবিএস
শ্রম খাতে সহযোগিতা ও কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধির বিষয়ে কাতারের শ্রমমন্ত্রী ড. আলী বিন সাঈদ বিন সামিখ আল মাররির সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।
মন্ত্রিপরিষদ সচিব ড. মো. নাসিমুল গনি এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. এহছানুল হকের চুক্তির মেয়াদ আরও এক বছর বাড়ানো হয়েছে। দুই বছরের চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগের দিন সোমবার (১৭ আগস্ট)...
কাতারের সাবেক আমির ও বর্তমান আমিরের পিতা শেখ হামাদ বিন খলিফা আল থানির মৃত্যুতে প্রধানমন্ত্রী তারেক রহমানের শোকবার্তা হস্তান্তর করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম)।
কাতারের সাবেক আমির, আধুনিক কাতারের স্থপতি এবং বর্তমান আমির শেখ তামিম বিন হামাদ আল থানির পিতা শেখ হামাদ বিন খলিফা আল থানির মৃত্যুতে জাতীয় সংসদে সর্বসম্মতিক্রমে শোক প্রস্তাব গৃহীত হয়েছে।
আমেরিকা ও ইসরাইলের দফায় দফায় হামলা এবং নৌ-অবরোধের মধ্যেও ইরানের অপরিশোধিত তেল রপ্তানি এক ঘণ্টার জন্যও বন্ধ হয়নি বলে দাবি করেছেন দেশটির পেট্রোলিয়াম মন্ত্রী মহসিন পাকনেজাদ। একই সঙ্গে ধ্বংসপ্রাপ্ত...
সম্প্রতি নেপাল ও চীন সীমান্তে ঘটে যাওয়া প্রলয়ঙ্করী বন্যা ও কাদা-পাথরের ধস বিশ্বজুড়ে গভীর শোক ও উদ্বেগের সৃষ্টি করেছে। চার হাজার ফুট উপর থেকে হিমবাহের বিশালাকার বরফের স্তূপ হঠাৎ খসে পড়ে ঘটে যাওয়া এই...
মামলার আসামি নন, অথচ নাম-বাবার নাম ও গ্রামের নাম মিলে যাওয়ায় পটুয়াখালীর এক জেলেকে গ্রেপ্তার করে ১৮ দিন কারাগারে রাখার অভিযোগ উঠেছে মহিপুর থানা পুলিশের বিরুদ্ধে।
জাতীয় সংসদে আরও চারটি সংসদীয় স্থায়ী কমিটি গঠন করা হয়েছে। সোমবার ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে জাতীয় সংসদে চিফ হুইপ মো. নুরুল ইসলাম কমিটি গঠনের প্রস্তাব করলে তা কণ্ঠভোটে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর