ভারী বৃষ্টি থাকতে পারে আরও একদিন

আপডেট : ০৫ অক্টোবর ২০২৪, ১১:২৯ এএম

দেশজুড়ে আরও ২৪ ঘণ্টা ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এর পর থেকে বৃষ্টিপাতের প্রবণতা কমে আসলেও পরবর্তী ৬ দিন বৃষ্টি থাকবে।

আবহাওয়াবিদ মো. আব্দুর রহমান খান শনিবার সকালে এই তথ্য নিশ্চিত করেছেন। 

আব্দুর রহমান বলেন, ঢাকায় আজও দিনভর থেমে থেমে বৃষ্টি ঝড়তে পারে। ময়মনসিংহ, সিলেট ও রংপুর বিভাগে হতে পারে ভারী থেকে অতিভারী বর্ষণ।

আবহাওয়া অফিস জানিয়েছে, লঘুচাপের প্রভাবে ঢাকায় সকাল পর্যন্ত ৬৯ মিলিমিটার বৃষ্টি হয়েছে। সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে চাঁদপুরে ২৭৮ মিলিমিটার।

এদিকে, এমন বর্ষণে পাহাড়ি অঞ্চলে ভূমিধসের আশঙ্কা রয়েছে বলেও জানিয়েছেন আবহাওয়াবিদ আব্দুর রহমান।

শুক্রবার সন্ধ্যার পর থেকে শুরু হওয়া বৃষ্টি আজ শনিবারও আছে রাজধানীতে। কোথাও অল্প আবার কোথাও হচ্ছে মুষলধারে বৃষ্টি। বিভিন্ন সড়কে জলাবদ্ধতা দেখা গিয়েছে। যানবাহনের ধীরগতির কারণে সাপ্তাহিক ছুটির দিন হলেও সড়কে যানজট দেখা গেছে। 

এদিকে, শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে পরের ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। 

এআর
রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে...
রংপুর, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর