নওগাঁয় সড়ক ঝরলো দুই কলেজছাত্রের প্রাণ

আপডেট : ০৭ অক্টোবর ২০২৪, ১১:২২ এএম

নওগাঁয় মোটরসাইকেল ও ব্যাটারিচালিত অটোরিকশার সংঘর্ষে দুই কলেজছাত্র নিহত হয়েছেন। রোববার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে জেলার মহাদেবপুর উপজেলার ধনজইল মোড়ে এই সড়ক দুর্ঘটনা ঘটে।

নিহত হলেন- উপজেলার জয়পুর সরদার পাড়া গ্রামের মাহমুদুল হাসানের ছেলে সারাফাত হোসেন (২২)। তিনি হোসেন ঢাকা কলেজের ইসলামের ইতিহাস ছাত্র ছিলেন। 

অপর জন হলেন- মনিরুল ইসলাম (২৩)। তিনি একই উপজেলার গোঁফানগর গ্রামের মোবারক হোসেনের ছেলে। মনিরুল ইসলাম শিবপুর বরেন্দ্র ডিগ্রি কলেজের ছাত্র ছিলেন।

স্থানীয়রা জানান, সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে সারাফাত এবং মনিরুল মোটরসাইকেল যোগে নওগাঁ শহর থেকে বাসায় ফিরছিলেন। এসময় উপজেলার নওহাটা মোড় পার হয়ে ধনজইল মোড়ে এলে দুর্ঘটনা ঘটে। মোটরসাইকেলের গতি বেশি থাকায় নিয়ন্ত্রণ হারিয়ে তারা সড়কে ছিটকে পরে ঘটনাস্থলেই নিহত হন ।

মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ হাসমত আলী বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। 

একাত্তর/এসি
মেহেরপুর শহরে একটি যাত্রীবাহী বাস উল্টে শিশুসহ অন্তত ১৩ জন আহত হয়েছেন।
মানিকগঞ্জের শিবালয়ে ঢাকা-আরিচা মহাসড়কে বেপরোয়া গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে ‘সেলফি পরিবহনের’ একটি যাত্রীবাহী বাস সড়কের পাশের খালে পড়ে গেছে। এতে বাসের এক যাত্রী নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আহত হয়েছেন...
দেশের পাঁচ জেলায় গত ২৪ ঘণ্টায় আলাদা সড়ক দুর্ঘটনা এবং কারখানার গর্তে পড়ে তিন এইচএসসি পরীক্ষার্থীসহ অন্তত ৯ জন নিহত হয়েছেন। এর মধ্যে নরসিংদীতে দুই এইচএসসি পরীক্ষার্থী, নীলফামারীতে এক পরীক্ষার্থীসহ...
পাবনার আতাইকুলায় যাত্রীবাহী বাস ও লাশবাহী অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে চালকসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত চারজন। 
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর