মমতাজ-মেননের ব্যাংক হিসাব জব্দ

আপডেট : ১৪ অক্টোবর ২০২৪, ০৯:০৫ পিএম

বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সাবেক সংসদ সদস্য রাশেদ খান মেনন এবং সাবেক সংসদ সদস্য ও শিল্পী মমতাজ বেগমের ব্যাংক হিসাব জব্দ করেছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)।

সোমবার বিএফআইইউ সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, রাশেদ খান মেনন ও মমতাজ বেগমের পাশাপাশি  উভয়ের পরিবার এবং স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তিদের ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে। এছাড়া তাদের মালিকানাধীন প্রতিষ্ঠানের নামে কোনো হিসাব পরিচালিত হয়ে থাকলে হিসাবের তথ্য, কেওয়াইসি, হিসাব খোলার ফরম ও শুরু থেকে হালনাগাদ লেনদেন বিবরণী ২ দিনের মধ্যে বিএফআইইউতে পাঠাতে বলা হয়েছে।
 
মানিলন্ডারিং প্রতিরোধ আইনের ২৩(১)(গ) ধারার আওতায় এ নির্দেশনা দেয়া হয়েছে। মেনন ও মমতাজের নামে কোনো লকার সুবিধা থাকলে তার ব্যবহারও রহিত করতে বলা হয়েছে।

হিসাব জব্দ করা ব্যক্তি ও তাদের ব্যক্তি মালিকানা ব্যবসায়িক অ্যাকাউন্টের সব ধরনের লেনদেন আগামী ৩০ দিন বন্ধ থাকবে উল্লেখ করে সূত্র জানায়, প্রয়োজনে লেনদেন স্থগিত করার এ সময় বাড়ানো হবে।

এআর
ইমন হোসেন গাজী নামে এক যুবককে হত্যার অভিযোগে করা মামলায় রিমান্ড শেষে সাবেক মন্ত্রী রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু ও জুনায়েদ আহমেদ পলককে কারাগারে পাঠিয়েছেন আদালত।
কোটা সংস্কার আন্দোলনের সময় মিরপুরে শিক্ষার্থী আলভীকে হত্যার ঘটনায় তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, জাসদ সভাপতি হাসানুল হক ইনু, ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও জাতীয় পার্টি-জেপির সভাপতি...
জাতীয় সংসদে আবারও গান গাইলেন কণ্ঠশিল্পী ও সংসদ সদস্য মমতাজ বেগম। দেশের চলমান উন্নয়নের চিত্র তুলে ধরার পাশপাশি গানের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভূয়সী প্রশংসা করেন তিনি।একাদশ জাতীয় সংসদের...
বেসরকারি  বিশ্ববিদ্যালয়ের ওপর ১৫ শতাংশ করারোপ প্রস্তাবের সমালোচনায় মুখরিত হয়েছে জাতীয় সংসদ। আজ সোমবার (১৪ জুন) সংসদে প্রস্তাবিত ২০২১-২২ অর্থবছরের বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে ওয়ার্কার্স...
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র ৮১ দশমিক ৯২ শতাংশ শেয়ার ২৪টি কোম্পানির মাধ্যমে এস আলম-সংশ্লিষ্টদের দ্বারা বেআইনিভাবে কেন্দ্রীভূত ও নিয়ন্ত্রণের অভিযোগে দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে রুল জারি করেছে...
দুর্গত এলাকায় চলছে ব্যাপক উদ্ধার ও তল্লাশি অভিযান। এর মধ্যেই ভয়াবহ বন্যার ৯ দিন পর নেপালের একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে।
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর