সংসদে আবারও গান গাইলেন মমতাজ

আপডেট : ১২ জুন ২০২৩, ০৯:৫২ পিএম

জাতীয় সংসদে আবারও গান গাইলেন কণ্ঠশিল্পী ও সংসদ সদস্য মমতাজ বেগম। দেশের চলমান উন্নয়নের চিত্র তুলে ধরার পাশপাশি গানের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভূয়সী প্রশংসা করেন তিনি।

একাদশ জাতীয় সংসদের ২৩তম ও ২০২৩-২৪ অর্থবছরের বাজেট অধিবেশন পুনরায় সোমবার বিকেল ৫টা ৪ মিনিটে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে শুরু হয়। বাজেট আলোচনায় মমতাজ বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানান একটি গানের মাধ্যমে।

মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য মমতাজ শুরুতেই বঙ্গবন্ধুকে শ্রদ্ধার সাথে স্মরণ বলেন, বঙ্গবন্ধুকে হত্যা করা যায় না। বাঙালি জাতির পিতাকে হত্যা করতে তারা পারেনি। 

এসময় স্পিকারের অনুমতি নিয়ে মমতাজ গেয়ে ওঠে ওঠেন, 'লোকে বলে বাংলায় যত দিন রবে, ওই পদ্মা মেঘনা বহমান/তত দিন রবে কীর্তি তোমার তুমি শেখ মুজিবুর রহমান/ আমি বলি, না না লোকে তো জানে না, ওই কীর্তি রবে তোমার কত দিন/ হাজার বছরের শ্রেষ্ঠ নও, তুমি শ্রেষ্ঠ রবে ওই তত দিন, ওই চন্দ্র রবে যত দিন, ওই সূর্য রবে যত দিন...।’

এরপর বাজেট প্রসঙ্গে তিনি বলেন, এবারের বাজেট হলো জনবান্ধব বাজেট। এই বাজাটে মানুষের কষ্ট লাঘব হবে, দ্রব্যমূল্য মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে থাকবে। 

'বিদ্যুৎ ফেরি করতে হবে', মমতাজের এমন একটি বক্তব্য নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিদ্রূপের বিষয়েও কথা বলেন মমতাজ। তিনি বলেন, যারা সরকারের ভালোকে দেখতে পারে না, তারা নানাবিধ কুকথা এবং বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন রকম অপপ্রচার দিনরাত চালাচ্ছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভূয়সী প্রশংসা করে তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা যে স্মার্ট বাংলাদেশের দিকে এগিয়ে যাচ্ছি, এই বাজেট সেই স্মার্ট বাংলাদেশ, স্মার্ট নগরায়ন এবং স্মার্ট জনগণ গড়ে উঠতে সাহায্য করবে। কারণ আওয়ামী লীগ সরকার জনবান্ধব সরকার।

সাধারণ মানুষ এখন একটা কথাই বলে উল্লেখ তিনি আরও গেয়ে ওঠেন, ‘ওরে রাখব ধরে এই উন্নয়ন আমরা দেশের জনতা/ শেখ হাসিনার হাতে আবার দিয়ে ক্ষমতা/ পদ্মা সেতু পদ্মা নদীতে/ এগিয়ে চলছে দেশ দ্রুতগতিতে…’

এসময় তার গান শুনে তাকে সমর্থন জানান অন্য সংসদ সদস্যরা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুখেও মৃদু হাসি ফুটে ওঠে।


একাত্তর/আরবিএস  

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, ‘আমি ফিরে এসেছি মানুষের কাছে, মানুষের জন্য এবং বাংলাদেশের জন্য কাজ করতে। জীবনের শেষ দিনগুলো যেন মানুষের জন্য কাজ করতে...
খাদ্যমন্ত্রী আফরোজা খানম বলেছেন, বর্তমানে দেশে খাদ্যশস্যের কোনো ঘাটতি নেই। সরকারি খাদ্য গুদামগুলোতে নির্ধারিত নিরাপত্তা মজুদের তুলনায় বেশি পরিমাণে খাদ্যশস্য মজুদ রয়েছে।
জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সঙ্গে সাক্ষাৎ করেছেন ইন্টার-পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) মহাসচিব অ্যান্ডা ফিলিপের নেতৃত্বাধীন এক প্রতিনিধিদল।
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর