চার বছর ধরে নির্যাতন, যেভাবে উদ্ধার হলো কল্পনা

আপডেট : ২০ অক্টোবর ২০২৪, ০৪:০২ পিএম

পুরো শরীর জুড়ে দগদগে ঘা। ৪ বছর ধরে আটকে রেখে এমন কোনো নির্যাতন নেই যা করা হয়নি। বলছি, রাজধানীর বসুন্ধরার আবাসিক এলাকার এক বাসার ১৩ বছরের গৃহপরিচারিকা কল্পনার কথা।

কল্পনার অভিযোগ, বিনা কারণে মারধরের পাশাপাশি তাকে খাবারও দেয়া হতো না। ভেঙে ফেলা হয়েছে সামনের চারটি দাঁত। হবিগঞ্জের এই মেয়েটিকে একাত্তরের সহায়তায় উদ্ধার করেছে ভাটারা থানা পুলিশ। এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলাও নিয়েছে তারা।

মানুষ কতোটা নিষ্ঠুর হতে পারে তার জ্বলন্ত প্রমাণ ১৩ বছরের কল্পনার ক্ষতবিক্ষত শরীর। একটু ভালো থাকার আশায় শিশু বয়সে গৃহকর্মীর কাজ নেয়া কল্পনার শরীর গরম পানি দিয়ে ঝলসে দেয়া, মেরে সামনের চারটি দাঁত ফেলা দেয়াসহ এমন কোনো নির্যাতন নেই যা করা হয়নি তাকে।

শনিবার দুপুরে একাত্তরের কাছে আসে কল্পনার বাঁচার আকুতির একটি ভিডিও ও বাড়ির ঠিকানা। এরপর ঢাকা মেট্রোপলিটন পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তার সহযোগিতায় ভাটারা থানার পুলিশকে সাথে নিয়ে বসুন্ধরার বাসায় যায় একাত্তর টিম। বাসার দরজা খুলতে পুলিশের কাছে বাঁচার আকুতি জানায় কল্পনা।

কল্পনার অভিযোগ, কাজের সামান্য ভুল আবার কখনো বিনা কারণেই অমানবিক নির্যাতন চলতো তার ওপর। কাঠের ব্রাশ দিয়ে মেরে ফেলা দিয়েছে চারটি দাঁত। চুল সোজা করার ইলেকট্রিক মেশিন দিয়ে পুড়িয়ে দেয়া হয়েছে দুই হাত। মেরে ভেঙে ফেলা বেতও মিলেছে বাসায়।

নির্যাতনে অভিযুক্ত দিনাত জাহান আদর একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতেন। বর্তমানে কিছুই করেন না। বাসায় এক ভাই ও বন্ধুরা আসে মাঝে মাঝে। বাসার কেয়ারটেকার ও প্রতিবেশীরা বলছেন, নির্যাতনের বিষয়ে তারা কিছুই টের পাননি।

অভিযুক্ত দিনাত জাহান আদর

কল্পনা নিজের বাড়ির পুরো ঠিকানা বলতে পারে না। তবে হবিগঞ্জের কোনো একটি এলাকায় তার বাড়ি।

অভিযুক্ত দিনাত জাহান আদরকে আটক করেছে পুলিশ। অসুস্থ কল্পনাকে উদ্ধার করে পাঠানো হয়েছে হাসপাতালে।

ভাটারা থানার অফিসার ইনচার্জ মাজাহারুল ইসলাম জানান, শিশুটির পরিবারের খোঁজ চলছে।

তবে আইনি লড়াইয়ের জন্য মানবাধিকার সংস্থাগুলো এগিয়ে আসলে কল্পনা সুবিচার পাবে এমনটাই আশা প্রতিবেশীদের।

 

একাত্তর/আরএ
রাজধানীর মিরপুর এলাকা থেকে একটি পিস্তল, একটি রিভলবার ও চার রাউন্ড গুলিসহ কুখ্যাত সন্ত্রাসী ও অস্ত্রধারী শ্যুটার মো. জামিল হোসেন ওরফে শুটার জাকির ওরফে মো. জাকির ওরফে খালাতোকে (৪৮) গ্রেপ্তার করেছে...
ইট-পাথরের যান্ত্রিক এই ধূলিমলিন শহরে যখন এক ফোঁটা তাজা নিঃশ্বাস আর এক টুকরো সবুজের জন্য নগরবাসীর নিত্য হাহাকার, ঠিক তখনই রাজধানীর তেজগাঁওয়ের পেপসি গলি যেন এক অবিশ্বাস্য দৃশ্যপট ফুটিয়ে তুলেছে।...
রাজধানীর মোহাম্মদপুরে বিভিন্ন আবাসিক প্লটে অবৈধ ও অননুমোদিতভাবে পরিচালিত বাণিজ্যিক কার্যক্রমের বিরুদ্ধে কঠোর অভিযান চালিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)।
সরকার আন্তরিক হলে ঢাকাকে বাসযোগ্য নগরীতে পরিণত করা সম্ভব বলে মন্তব্য করেছেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর