রাঙ্গামাটিতে সোনালী ব্যাংক ভবন থেকে কর্মকর্তার মরদেহ উদ্ধার

আপডেট : ২০ অক্টোবর ২০২৪, ০৮:২১ পিএম

রাঙ্গামাটিতে সোনালী ব্যাংক প্রিন্সিপাল শাখার ভবন থেকে ব্যাংক কর্মকর্তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সহকর্মীদের ভাষ্য, তিনি হতাশাগ্রস্ত ছিলেন।

রোববার সন্ধ্যার দিকে কোতোয়ালি পুলিশ মরদেহটি উদ্ধার করে।

ওই ব্যাংক কর্মকর্তার নাম রফিকুল ইসলাম। তিনি রাঙ্গামাটি নিউ কোর্ট বিল্ডিং শাখার সিনিয়র প্রিন্সিপাল অফিসার ছিলেন। 

রফিকুলের বাড়ি রাঙ্গামাটির রাজস্থলী উপজেলার বাঙালহালিয়া ইউনিয়নে। চাকরির সুবাদে তিনি ব্যাংক ভবনের চতুর্থ তলার একটি রুমে থাকতেন। গত দেড় বছর ধরে তিনি এই শাখায় কর্মরত ছিলেন। 

প্রাথমিকভাবে ব্যাংক কর্মকর্তারা জানান, রফিকুল পারিবারিক কারণে হতাশাগ্রস্ত ছিলেন। দুপুরে ব্যাংক থেকে চার তলায় খাবার খেতে ওঠার পর তিনি আর নিচে নামেন নাই। তাদের ধারণা, দুপুর দুইটা থেকে বিকেল চারটার মধ্যে তিনি আত্মহত্যা করেছেন। 

ব্যাংকটির প্রিন্সিপাল অফিসার মো. শাহাদুল্লাহ বলেন, বিকেলের দিকে আমরা তার মরদেহ ঝুলে থাকার খবর পাই। পরে পুলিশে খবর দিলে মরদেহ উদ্ধার করা হয়। পরিবারে খবর দেওয়া হয়েছে।

রাঙ্গামাটি কোতোয়ালি থানার উপ পরিদর্শক (এসআই) রূপক কর্মকার জানান, মরদেহ ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে সুরতহাল শেষে মর্গে পাঠানো হয়েছে। সোমবার ময়নাতদন্ত শেষে পরিবারে হস্তান্তর করা হবে। 

কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ সাহেদ উদ্দিন বলেন, ময়নাতদন্ত শেষে ঘটনার কারণ জানা যাবে।

একাত্তর/এসি
নোয়াখালীতে বিশ্বকাপ ফুটবল খেলা দেখা নিয়ে স্ত্রীর সঙ্গে ঝগড়ার জেরে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে রাঙামাটির কাপ্তাই হ্রদের পানির উচ্চতা বিপৎসীমার কাছাকাছি পৌঁছানোয় কাপ্তাই কর্ণফুলী পানিবিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের পাঁচটি ইউনিট থেকে রেকর্ড বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে। বর্তমানে...
দেশের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলের বন্যা পরিস্থিতির কোথাও উন্নতি হয়েছে, আবার কোথাও নতুন করে নদীর পানি বাড়ছে। নীলফামারীতে তিস্তা নদী এবং সুনামগঞ্জের নদ-নদীর পানি কমতে শুরু করায় উপকূলীয় ও নিম্নাঞ্চলের...
টানা কয়েক দিনের ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে রাঙামাটির বিস্তীর্ণ নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। জেলার বন্যা পরিস্থিতির কোথাও কোথাও কিছুটা উন্নতি হলেও দুর্গত মানুষের দুর্ভোগ এখনও কাটেনি।...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর