১০১ রানে পিছিয়ে বাংলাদেশ, চোখ রাঙাচ্ছে প্রোটিয়ারা

আপডেট : ২২ অক্টোবর ২০২৪, ০৫:২৬ পিএম

মিরপুর টেস্টে ফল যে অবধারিত তা এখন বলাই যায়। তবে জিতবে কে, এই প্রশ্ন সামনে এলো পাল্লা ক্রমশ ভারী হচ্ছে দক্ষিণ আফ্রিকার দিকেই। প্রথম ইনিংসে বাংলাদেশের ব্যাটারদের ব্যর্থতার পর দ্বিতীয় ইনিংসে তারা কিছুটা জবাব দিচ্ছেন প্রোটিয়াদের। তবে খেলাটা পাঁচ দিনের, সবে শেষ হলো দুই দিন। দ্বিতীয় দিন শেষে বাংলাদেশ এখনও পিছিয়ে আছে ১০১ রানে। ইতিমধ্যে খরচ হয়ে গেছে তিনটি উইকেট।

দক্ষিণ আফ্রিকার উইকেট রক্ষক ব্যাটার কাইল ভেরেইনের দারুণ এক সেঞ্চুরিতে প্রথম ইনিংসে সবকটি উইকেট হারিয়ে তাদের সংগ্রহ দাঁড়ায় ৩০৮ রান। এছাড়া মুণ্ডার করেন ৫৪। মূলত এই দুই জনের ১০৮ রানের জুটি প্রোটিয়াদের বড় স্কোরের দিকে নিয়ে গেছে। 

২০২ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসের শুরুটাও ভালো করেনি বাংলাদেশ। তৃতীয় ওভারের প্রথম বলেই প্যাভিলিয়নের পথ ধরেন সাদমান ইসলাম। তবে এদিন রানের খাতা খুলতে (১) পেরেছেন। তিনি শিকার হন রাবাদার। স্কোর বোর্ডে তখন রান চার। 

দক্ষিণ আফ্রিকার উইকেট রক্ষক ব্যাটার কাইল ভেরেইনের সেঞ্চুরি উদযাপন।

এরপর আসেন মুমিনুল হক। প্রথম ইনিংসে চার করা মুমিনুল অবশ্য দ্বিতীয় ইনিংসে আউট হয়েছেন শূন্য রানে। সাদমান আউট হওয়ার তিন বল পরই সাজঘরে ফেরেন তিনি। এক ওভারে দুই উইকেট নিয়ে প্রোটিয়ারা তখন আকাশে উড়ছে, আর সেই আকাশই ভেঙে পড়েছে শান্তদের মাথায়। 

তারপর গুরু দায়িত্ব নিয়ে মাঠে আসেন গুরু শান্ত। খেলছিলেন ভালোই। কিন্তু হঠাৎ কী যে হলো, মহারাজার একটি সোজাসাপটা ডেলিভারিতে ভ্যাবাচ্যাগা খেয়ে বসেন তিনি। ১৮ দশমিক পাঁচ ওভারে সেই ডেলিভারি ব্যাটেই স্পর্শ করতে পারেন নাই। মহারাজার আবেদন অবশ্য আঙুল তুলতে বেশি সময়ও নেন নাই আম্পায়ার। জয়ের সঙ্গে ৫৫ রানের জুটি গড়ে বিদায় নেন তিনি। আর একপাশ আগলে রেখে লড়তে থাকেন জয়।

দ্বিতীয় ইনিংসে মুশফিককে বেশ ছন্দেই দেখা যাচ্ছে। জয়কে (৩৮) সঙ্গে নিয়ে দ্বিতীয় দিন শেষ করেছেন তিনি (৩১)। বাংলাদেশের সংগ্রহ গিয়ে দাঁড়ায় তিন উইকেট হারিয়ে ১০১। এখনও তারা পিছিয়ে ১০১ রান, এরপর যোগ হবে সাউথ আফ্রিকার জন্য টার্গেট। আর সেটা কতো হতে পারে?

শেষ বিকেলে আলোক স্বল্পতায় খেলা বন্ধ করে দেন আম্পায়াররা। বুধবার আধ ঘণ্টা আগে খেলা শুরু হবে।

একাত্তর/এসি
ঘরের মাঠে সফরকারী বাংলাদেশকে এক ইনিংস ও ৮৫ রানের বিশাল ব্যবধানে গুঁড়িয়ে দিয়ে ২৫ বছরেরও বেশি সময় পর টেস্ট ক্রিকেটে টানা দুটি ম্যাচ জয়ের ঐতিহাসিক কীর্তি গড়ল জিম্বাবুয়ে। চেনা কন্ডিশন ছেড়ে বিদেশের...
জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টের দ্বিতীয় দিন শেষে ৯ উইকেট হাতে নিয়ে ২৩০ রানে পিছিয়ে সফরকারী বাংলাদেশ। 
ব্যাটিং ব্যর্থতায় জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টের প্রথম দিন ১৪০ রানে অলআউট হয়েছে সফরকারী বাংলাদেশ। জবাবে নিজেদের প্রথম ইনিংসে দিন শেষে ১ উইকেটে ১৩৬ রান করেছে জিম্বাবুয়ে।
জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টের প্রথম ইনিংসে ৪৭.২ ওভারে ১৪০ রানে অলআউট হয়েছে সফরকারী বাংলাদেশ।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর