লক্ষ্মীপুর-ভোলা-বরিশাল নৌরুটে ফেরি-লঞ্চ চলাচল শুরু

আপডেট : ২৫ অক্টোবর ২০২৪, ০১:৪৯ পিএম

ঘূর্ণিঝড় দানার প্রভাবে বন্ধের দুইদিন পর লক্ষ্মীপুর-ভোলা-বরিশাল নৌরুটে ফেরি ও লঞ্চ চলাচল শুরু হয়েছে।

শুক্রবার সকাল ৮টার পর থেকে ফেরি ও লঞ্চসহ সব ধরনের নৌযান চলাচল শুরু হয়েছে। এ তথ্য নিশ্চিত করেছেন ফেরি ঘাটের ম্যানেজার আতিকুজ্জামান। 

তিনি জানান, আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় ফেরি ও লঞ্চ চলাচল শুরু হয়েছে। মেঘনায় এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তবে ফেরি বন্ধ থাকার কারণে ঘাটের দু-পাড়ে আটকা পড়েছে কয়েক শ পণ্যবাহী ট্রাক। দুই-একদিনের মধ্যে সব পণ্যবাহী ট্রাক পারাপার হবে বলে আশা করেন তিনি। একই কথা জানিয়েছেন, ভোলার ইলিশা ফেরিঘাটের ম্যানেজার মো. কাউছার।

এদিকে বুধবার বিকেল থেকে বৈরী আবহাওয়ার কারণে এই নৌরুটে ফেরি-লঞ্চসহ সব ধরনের নৌযান চলাচল বন্ধ করে দেয় বিআইডব্লিওটিএ। এতে করে মুজচৌধুরীর হাট ঘাটে কয়েকশ যাত্রী আটকা পড়ে। ফলে চরম দুর্ভোগের মধ্যে পড়তে হয় এই নৌরুটে চলাচলকারী যাত্রীদের। তবে সকাল থেকে লঞ্চ চলাচল স্বাভাবিক হওয়ায় দুর্ভোগ কমেছে।

মেঘনা নদী হয়ে লক্ষ্মীপুর-ভোলা-বরিশাল নৌ রুট দিয়ে চট্টগ্রাম, ফেনী, সিলেটসহ দক্ষিণাঞ্চলের ১২টি জেলার সঙ্গে সহজ যোগাযোগের একমাত্র মাধ্যম এই নৌ রুট। ঈদ-পূজাসহ সরকারি ছুটিতে এই রুটে যাত্রীদের ভিড় থাকে।

এছাড়া প্রতিদিন লক্ষ্মীপুর-ভোলা-বরিশাল এই নৌরুটে ফেরি ও লঞ্চে প্রায় কয়েকশ পণ্যবাহী গাড়ি ও হাজার হাজার মানুষ যাতায়াত করেন। লক্ষ্মীপুর-ভোলা নৌ-রুটে পাঁচটি ফেরি ও বরিশাল রুটে ১১টি লঞ্চ চলাচল করছে। এর মধ্যে দুটি লঞ্চ বরিশাল রুটের। বাকি ৯টি ভোলা রুটের।

আরবিএস
লক্ষ্মীপুরে এক শিশু ছাত্রকে ধর্ষণের অভিযোগে এক হিফজ মাদ্রাসার অধ্যক্ষকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (১৯ জুলাই) রাতে জেলার চন্দ্রগঞ্জ উপজেলার মান্দারী এলাকার ‘পপুলার আইডিয়াল হিফজ মাদ্রাসা’ থেকে...
লক্ষ্মীপুরের রায়পুরে পড়তে আসা এক শিশুর মুখে বারবার বেত ঢুকিয়ে নির্যাতনের দৃশ্য নিজেই ভিডিও করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছেন এক মাদ্রাসাশিক্ষক। ভিডিওটির ক্যাপশনে ওই শিক্ষক লেখেন, ‘পিচ্চি...
বরিশাল সফরে যাওয়ার পথে মাদারীপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানের গাড়িবহরে কেউ ইটের টুকরা নিক্ষেপ করেনি বলে জানিয়েছেন মাদারীপুরের পুলিশ সুপার মো. হাবিবুর রহমান।
বরিশালে বাংলাদেশ সেনাবাহিনীর গ্রীষ্মকালীন প্রশিক্ষণ মহড়া পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (১৩ জুলাই) বেলা সাড়ে ১১টায় জেলার বাবুগঞ্জ উপজেলার পূর্ব রহমতপুর এলাকায় মহড়াস্থলে পৌঁছান তিনি।
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, বহুদলীয় গণতন্ত্র এবং মুক্তকণ্ঠে কথা বলার অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যেই বিএনপির জন্ম হয়েছে এবং দলের...
২০২৭ সালের হজযাত্রীদের জন্য সরকারি ও বেসরকারি হজ প্যাকেজ ঘোষণা করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।
সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি বাংলাদেশে তাদের স্মার্ট টিভি সিরিজের বিক্রিতে ও ক্রেতাদের আগ্রহে ব্যাপক সাড়া পেয়েছে।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর