১৫ বছরের জঞ্জাল পরিষ্কারে অন্তর্বর্তী সরকারকে সময় দিতে হবে: অলি আহমদ

আপডেট : ২৬ অক্টোবর ২০২৪, ০১:১৫ পিএম

১৫ বছরের জঞ্জাল পরিস্কার করতে না পারলে নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি হবে না। এজন্য অন্তর্বর্তীকালীন সরকারকে যুক্তিসঙ্গত সময় দিতে হবে বলে জানিয়েছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টি-এলডিপির সভাপতি কর্নেল (অব.) অলি আহমদ।

শনিবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে এলডিপির প্রতিষ্ঠা বার্ষিকী ও কেন্দ্রীয় সম্মেলনে তিনি একথা বলেন।

কিছু কিছু লোক দেশকে এখনও অস্থিতিশীল করার চেষ্টা করছে অভিযোগ করে এলডিপি সভাপতি বলেন, দেশের বিভিন্ন খাতে যে সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে, তার গতি অনেকটাই কম। সমাজের সবাইকে শুদ্ধি অভিযানের আওতায় আনারও পরামর্শ দেন তিনি।

কর্নেল অলি বলেন, রাজনীতিবিদরা ন্যায়পরায়ণ না হলে শুদ্ধ সমাজ প্রতিষ্ঠা সম্ভব নয়। রাজনীতিবিদরা সততার উদাহরণ সৃষ্টি করতে পারলেই দেশ সঠিক পথে এগুবে। যে আওয়ামী লীগের সঙ্গে যুদ্ধ করে চব্বিশের গণঅভ্যুত্থান, সে আওয়ামী লীগের সঙ্গে কোনো আপোষ হতে পারে না।

দেশকে রক্ষা করতে বড় রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বানও জানান এলডিপি সভাপতি।

আলোচনা সভায় আরও উপস্থিত রয়েছেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল অধ্যাপক আব্দুল হালিম, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না।

এআর
অন্তবর্তীকালীন সরকারের উপদেষ্টাদের কথা কাজে কোনো মিল নেই বলে মন্তব্য করেছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি অলি আহমদ। তার অভিযোগ, সরকার দেশের জন্য নয়, আওয়ামী লীগের পুনর্বাসনে কাজ করছে।
রাষ্ট্র সংস্কার প্রশ্নে ঐকমত্য কমিশনের ১৬৬টি সুপারিশের মধ্যে ১২০টিতে একমত পোষণ করেছে এলডিপি।
এলডিপি প্রেসিডেন্ট কর্নেল (অব.) ড. অলি আহমেদ বলেছেন, আজ আমরা ২৩টা প্রস্তাব দিয়েছি। বাংলাদেশের জনগণের জন্য যা প্রয়োজন প্রস্তাবে সেগুলো রয়েছে।
অন্তর্বর্তী সরকারের সংস্কার বাস্তবায়নের গতি হতাশাব্যঞ্জক বলে মন্তব্য করেছেন এলডিপি প্রেসিডেন্ট অলি আহমদ বীর বিক্রম। তিনি বলেন, গণঅভ্যুত্থান পরবর্তী সব কর্মকাণ্ড স্বচ্ছতা ও সততার সঙ্গে দ্রুত গতিতে...
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর