উপদেষ্টাদের কথা ও কাজের মিল নেই: অলি আহমদ

আপডেট : ১৯ এপ্রিল ২০২৫, ০৫:০২ পিএম

অন্তবর্তীকালীন সরকারের উপদেষ্টাদের কথা কাজে কোনো মিল নেই বলে মন্তব্য করেছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি অলি আহমদ। তার অভিযোগ, সরকার দেশের জন্য নয়, আওয়ামী লীগের পুনর্বাসনে কাজ করছে। তাছাড়া বাংলাদেশের বিষয়ে নাক না গলানোর জন্য ভারতের প্রতি আহবানও জানিয়েছেন তিনি। 

শনিবার (১৯ এপ্রিল) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে চৌধুরী হাসান সারওয়ার্দীসহ পাঁচ শতাধিক বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ নিয়ে এলডিপিতে যোগদান উপলক্ষে আয়োজিত সভায় তিনি এসব কথা বলেন। 

তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকার দক্ষতা, আন্তরিকতা ও অভিজ্ঞতার প্রমাণ দিতে পারেনি। আপনারা (সরকার) প্রায় ৯ মাস ক্ষমতায় আছেন। মনে হচ্ছে, ক্ষমতা ভোগ করছেন। জনগণের সমস্যা নিরসনে উল্লেখযোগ্য কোনো উদ্যোগ দৃশ্যমান নেই। পাঁচ আগস্টের পর স্বৈরাচারের গুণ্ডাদের কর্মকাণ্ডের বিরুদ্ধে জনগণ যে মামলাগুলো করেছে, অভিযোগ দাখিল করেছে- স্বরাষ্ট্র মন্ত্রণালয় এখন পর্যন্ত উক্ত মামলাগুলোর সুষ্ঠু তদন্তের মাধ্যমে দৃশ্যত কারো বিরুদ্ধে চার্জশিট দাখিল পর্যন্ত করে নাই।

কিছু কিছু জায়গায় ছাত্রলীগ ও যুবলীগ মাথাচাড়া দিয়ে উঠছে উল্লেখ করে এলডিপি সভাপতি বলেন, আমাদের ভারতের দালালের ভূমিকায় অবতীর্ণ হওয়া উচিত হবে না। আওয়ামী লীগকে পুনর্বাসনের দায়িত্ব নেওয়াও সঠিক হবে না। আমি এখানে সাবধান ও হুঁশিয়ার করে বলতে চাই, দেশ রক্তপাতের দিকে এগোচ্ছে। হয়তো আপনাদেরও কাঠগড়ায় দাঁড় করানো হবে। পাপ কিন্তু বাপকেও ছাড়ে না। সুতরাং সময় থাকতেই সঠিক পদক্ষেপ নেন। জনগণকে শান্তিতে, স্বস্তিতে বসবাস করতে দিন। শুধু মিষ্টি কথায় ভাষণ দিয়ে, দেশ চালানো যাবে না। এসব দিয়ে জনগণের সমস্যার সমাধান হবে না।

দলে যোগ দিয়ে সারওয়ার্দী জানান, এই দেশের মানুষ নির্লোভ সাহসী ত্যাগী রাজনীতিবিদ দেখতে চায়। শোষণ, বঞ্চনাহীন সুন্দর বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখে। 

সংস্কার শেষ করে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করে একটি সুষ্ঠু নির্বাচন দিয়ে অন্তর্বর্তীকালীন সরকারকে তাদের জায়গায় চলে যাওয়ার আহ্বান জানিয়েছেন এলডিপির মহাসচিব রেদোয়ান আহমেদ।

একাত্তর/এসি
রাষ্ট্র সংস্কার প্রশ্নে ঐকমত্য কমিশনের ১৬৬টি সুপারিশের মধ্যে ১২০টিতে একমত পোষণ করেছে এলডিপি।
১৫ বছরের জঞ্জাল পরিস্কার করতে না পারলে নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি হবে না। এজন্য অন্তর্বর্তীকালীন সরকারকে যুক্তিসঙ্গত সময় দিতে হবে বলে জানিয়েছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টি-এলডিপির সভাপতি...
এলডিপি প্রেসিডেন্ট কর্নেল (অব.) ড. অলি আহমেদ বলেছেন, আজ আমরা ২৩টা প্রস্তাব দিয়েছি। বাংলাদেশের জনগণের জন্য যা প্রয়োজন প্রস্তাবে সেগুলো রয়েছে।
অন্তর্বর্তী সরকারের সংস্কার বাস্তবায়নের গতি হতাশাব্যঞ্জক বলে মন্তব্য করেছেন এলডিপি প্রেসিডেন্ট অলি আহমদ বীর বিক্রম। তিনি বলেন, গণঅভ্যুত্থান পরবর্তী সব কর্মকাণ্ড স্বচ্ছতা ও সততার সঙ্গে দ্রুত গতিতে...
ভারতের নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার হিসেবে সাংবাদিক মো. সাইদুর রহমানকে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে সরকার।
ইংল্যান্ড ও লিভারপুলের কিংবদন্তি ফুটবলার কেভিন কিগান আর নেই। ক্যান্সারের সাথে দীর্ঘ লড়াই শেষে ৭৫ বছর বয়সে মারা গেছেন ফুটবল ইতিহাসের অন্যতম সেরা এই তারকা। সোমবার এক পারিবারিক বার্তার মাধ্যমে তাঁর...
যুক্তরাজ্যের রাজনীতিতে বড় পরিবর্তন। স্যার কিয়ার স্টারমারের পদত্যাগের পর লেবার পার্টির নতুন নেতা হিসেবে নির্বাচিত হয়ে দেশটির ৫৯তম প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম। ‘কিং অব দ্য নর্থ’...
জুলাই গণঅভ্যুত্থানের সময় মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ফেরত চেয়ে ভারতের কাছে আনুষ্ঠানিকভাবে অনুরোধ জানিয়েছে বাংলাদেশ সরকার।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর