রিয়ালকে তাদের মাঠেই গুঁড়িয়ে দিলো বার্সা

আপডেট : ২৭ অক্টোবর ২০২৪, ১০:৫০ এএম

১৩ মাস ধরে অপরাজিত থাকা রিয়াল মাদ্রিদকে অবশেষে মাটিতে নামালো বার্সালোনা। টানা চার ক্লাসিকো হারের পর প্রথমবার মাদ্রিদকে হারালো বার্সা। ২০২৩ সালের মার্চের পর রিয়ালের বিপক্ষে প্রথম জয় পেলো লেভানডোভস্কিরা।

শনিবার রাতে মৌসুমের প্রথম এল ক্লাসিকোতে রিয়ালকে তাদের ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে ৪-০ গোলে বিধ্বস্ত করেছে বার্সা। 

প্রথমার্ধ গোলশূন্য থাকার পর এদিন মাত্র তিন মিনিটে দুই গোল করেন লেভানডোভস্কি। ৫৪তম মিনিটে সতীর্থ মার্ক কাসাদোর দারুণ পাস থেকে পোলিশ স্ট্রাইকার বল জড়ান জালে। তিন মিনিট পর আবারও হেডে এনে দেন দ্বিতীয় গোল। এই মৌসুমে ১৬ ও ১৭ নম্বর গোল করার পর তার হ্যাটট্রিকের পথে বাধা হয়ে দাঁড়ায় গোলপোস্ট।

৭৭তম মিনিটে লামিনে ইয়ামাল স্কোর ৩-০ করেন। ১৭ বছর বয়সী তারকা আড়াআড়ি শটে গোলকিপার আন্দ্রি লুনিনকে পরাস্ত করে ক্লাসিকোর সর্বকনিষ্ঠ গোলদাতা হন। 

এরপর বার্সার গোল উৎসবে যোগ দেন রাফিনহা। ম্যাচের ৮৪তম মিনিটে রিয়েলের জালে আবারও বল জড়ান এ ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।

এদিকে বার্সেলোনার বিপক্ষে প্রথম ম্যাচে রিয়াল সমর্থকদের হতাশ করলেন এমবাপ্পে। ২-০ গোলে পেছনে পড়ার পর কাতালান ক্লাবের গোলকিপার ইনাকি পেনাকে একা পেয়েও ব্যবধান কমাতে পারেননি তিনি। 

লা লিগায় ১১ ম্যাচ শেষে রিয়ালের সঙ্গে পয়েন্টের ব্যবধান ছয়ে বাড়ালো বার্সা। ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের চলতি মৌসুমে প্রথম হারের তিক্ত স্বাদ দিয়ে ৩০ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান সুসংহত করলো তারা। আর ২৪ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে রিয়াল মাদ্রিদ।

আরবিএস
তিউনিশিয়াকে ৩-১ গোলে হারিয়ে গ্রুপ ‘এফ’-এর শীর্ষস্থান নিশ্চিত করেছে নেদারল্যান্ডস। তিন ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে নকআউটে ওঠা ডাচরা শেষ ৩২-এ মুখোমুখি হবে মরক্কোর।
২০২৬ উত্তর আমেরিকা বিশ্বকাপ শুরুর আগে যুক্তরাষ্ট্র যখন যৌথ আয়োজক হিসেবে নাম লেখাল, তখন বিশ্বজুড়ে ফুটবল ভক্তদের মনে ছিল একরাশ সংশয় ও নেতিবাচকতা। আমেরিকার কঠোর ভিসা নীতি, আকাশছোঁয়া খরচ, বন্দুক...
ব্রাজিল ফুটবলের সোনালি প্রজন্মের তারকা এবং ১৯৭০ বিশ্বকাপজয়ী দলের ডিফেন্ডার ব্রিতো আর নেই। ৮৬ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন এই কিংবদন্তি ফুটবলার।
টুর্নামেন্ট শুরুর আগ মূহুর্তে ফেভারিট দলগুলোর পারফরম্যান্স ঘিরে যেমন আলোচনা শুরু হয়েছে, তেমনি সমানভাবে আলোচনায় জায়গা করে নিয়েছে সম্ভাব্য চমক দেওয়া কিছু দলও।
মেহেরপুর শহরে একটি যাত্রীবাহী বাস উল্টে শিশুসহ অন্তত ১৩ জন আহত হয়েছেন।
হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা) সারাদেশে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছেন এক হাজার আটজন।
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, বহুদলীয় গণতন্ত্র এবং মুক্তকণ্ঠে কথা বলার অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যেই বিএনপির জন্ম হয়েছে এবং দলের...
সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি বাংলাদেশে তাদের স্মার্ট টিভি সিরিজের বিক্রিতে ও ক্রেতাদের আগ্রহে ব্যাপক সাড়া পেয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর