ঢাকায় পথচারীর ওপর উঠে গেলো প্রাইভেটকার

আপডেট : ২৭ অক্টোবর ২০২৪, ০৫:২৯ পিএম

রাজধানীর বিমানবন্দর এলাকায় কয়েকজন পথচারীর ওপর একটি প্রাইভেটকার উঠে যাওয়ার ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন তিন শিক্ষার্থী। তাদের মধ্যে দুই জনের পা ভেঙেছে এবং একজন মাথায় আঘাত পেয়েছেন। স্থানীয়রা তাদের উদ্ধার করে ঢাকার পঙ্গু হাসপাতালে ভর্তি করেছেন।

রোববার দুপুর সাড়ে ১২টার দিকে বিমানবন্দরে তৃতীয় টার্মিনালের সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে।

সোশ্যালে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা গেছে, ওই সড়কে একদল শিক্ষার্থী হেঁটে যাচ্ছিলেন। এসময় পেছন থেকে সাদা রঙের একটি প্রাইভেটকার এসে তাদের চাপা দেয়। এতে কয়েকজন শিক্ষার্থী রাস্তায় পড়ে আহত হন। আশপাশের লোকজন এগিয়ে এসে তাদের উদ্ধার করেন।

বিমানবন্দর থানার পরিদর্শক (তদন্ত) মুস্তাফিজুর রহমান সাংবাদিকদের জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রাইভেটকারটি আটক করেছে। তবে এর চালক পালিয়ে গেলেও গাড়ির মালিককে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনি কার্যক্রম চলছে। 

একাত্তর/এসি
রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল এলাকায় এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় বাংলাদেশ বিমানবাহিনীর তিন সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় বাহিনীর আরও চারজন সদস্য আহত হয়েছেন।
রাজধানীর উত্তরায় বিশ্বকাপ ফুটবল খেলা দেখে বাসায় ফেরার পথে বাস চাপায় দুই সাংবাদিক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৬ জুলাই) ভোরে উত্তরা তিন নম্বর সেক্টরের জসিমউদ্দীন রোড বাসস্ট্যান্ড এলাকায় এ...
রাজধানীর নতুন বাজার সংলগ্ন নর্দ্দা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি দূরপাল্লার বাস রোড ডিভাইডার ভেঙে বিপরীত লেনের আরেকটি বাসে ধাক্কা দিয়েছে। এতে এক দম্পতিসহ অন্তত চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও...
রাজধানীর বনানীতে সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। নিহতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর