দখলে দূষণে অস্তিত্বের সংকটে চলন বিল

আপডেট : ২৮ অক্টোবর ২০২৪, ০৬:৩৭ পিএম

নাটোরে অপরিকল্পিত উন্নয়ন প্রকল্পের কারণে ব্যাহত হচ্ছে চলন বিলের পানি প্রবাহ। কৃষকদের অভিযোগ, বিলের মধ্যে অপরিকল্পিতভাবে রাস্তা ও ভবন নির্মাণের সময় পানি সরার বিকল্প ব্যবস্থা রাখা হয়নি।

যে কারণে কোথাও জলাবদ্ধতা দেখা যাচ্ছে, আবার কোথাও সৃষ্টি হচ্ছে সেচ সংকট। এতে একদিকে যেমন চাষাবাদ ক্ষতিগ্রস্ত হচ্ছে অন্যদিকে ঝুঁকির মুখে পড়ছে জীববৈচিত্র্য।

দেশের উত্তরাঞ্চলের বৃহত্তম জলাভূমি চলনবিল। হাজার মাইলের বিস্তীর্ণ জলাভূমিতে এক সময়ে বছরের সব সময়ই থাকত পানির প্রবাহ। পানি প্রবাহের কারণে বিস্তীর্ণ এ বিলকে বলা হতো চলন্ত বিল।

পরবর্তীতে যা চলন বিল নামে পরিচিতি পায়। যুগে যুগে নানা উন্নয়ন কর্মকাণ্ডে ধীরে ধীরে ছোট হয়ে চলন বিল হারিয়ে ফেলছে তার চিরাচরিত বৈশিষ্ট্য। এখন শুধু বর্ষায় বিস্তীর্ণ বিলে পানির প্রবাহ দেখা যায় না।

উত্তরাঞ্চলের কৃষি বৈচিত্র্যের অন্যতম কেন্দ্র এই চলন বিল। সম্প্রতি এর শেরকোল এলাকায় নির্মাণ হচ্ছে হাইটেক পার্কসহ চারটি বড় প্রতিষ্ঠান।

কৃষকদের অভিযোগ, এসব অবকাঠামো নির্মাণের সময় পানি নিষ্কাশনের পর্যাপ্ত ব্যবস্থা রাখা হয়নি। যে কারণে এমন উন্নয়ন তাদের গলার কাঁটায় পরিণত হয়েছে।

পানি সরার ব্যবস্থা না থাকায় শেরকোল চলনবিলের চকপুর, তেলিগ্রাম, সিধাখালী, ভাঙ্গারকান্দিসহ প্রায় ২০টি গ্রামের প্রায় ২ হাজার বিঘা জমি এখন জলাবদ্ধ। যে কারণে সেই জমি চাষ করার সময়, শ্যাওলা ও আগাছা পরিষ্কার করতে প্রতিবিঘা খরচ হয় ৫-৭হাজার টাকা। যে কারণে উৎপাদন খরচ বাড়ে প্রায় দ্বিগুণ এলাকার লোকজন অভিযোগ করেন, প্রতিটি প্রতিষ্ঠানের সামনে একটি করে অপ্রয়োজনীয় ব্রিজ নির্মাণ করে রাষ্ট্রের টাকাও অপচয় হয়েছে।

এদিকে পানি প্রবাহ এবং জীব বৈচিত্র্যের কোন সমস্যা না হয় সেটি গুরুত্ব দিয়ে সরেজমিন পরিদর্শন করে ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক।

বিশেষজ্ঞদের মতে ৩২টি নদী, ৯৩টি বিল ও শতাধিক ক্যানেলের সমন্বয়ে চলনবিলের প্রবাহ। তবে কালের বিবর্তনে দখল দূষণে বেশিরভাগ জলধারা হারিয়ে গেছে।

 

এআরএস
নাটোরে যাত্রীবাহী বাসের চাপায় এক অটোভ্যানচালক ও তার যাত্রী নিহত হয়েছেন। শনিবার (২২ আগস্ট) দুপুর একটার দিকে নাটোর শহরের বড় হরিশপুর এক নম্বর ব্রিজের পাশে এই সড়ক দুর্ঘটনাটি ঘটে।
নাটোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চলমান স্বাস্থ্যসেবা সঙ্কট মোকাবিলায় আগামী কয়েক দিনের মধ্যেই নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) ও করোনারি কেয়ার ইউনিট (সিসিইউ) চালু করা হবে বলে জানিয়েছেন জাতীয়...
নাটোরে ইসলামী ব্যাংকের একটি অ্যাকাউন্টের মাধ্যমে মোটা অঙ্কের টাকা লেনদেন করে ‘ভোট কেনার চেষ্টা’র অভিযোগ তুলেছেন নাটোর-২ (সদর-নলডাঙ্গা) আসনের বিএনপি মনোনীত প্রার্থী এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু। 
বিদ্যালয়ে উপস্থিতির হার বৃদ্ধি, শিক্ষার্থীদের মনোযোগ ধরে রাখা এবং পুষ্টি উন্নয়নে সারা দেশের নির্বাচিত সরকারি প্রাথমিক বিদ্যালয়সমূহে ‘স্কুল ফিডিং’ কার্যক্রম নাটোর থেকে শুরু হতে যাচ্ছে।
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর