১৪ নভেম্বর রাস উৎসব শুরু, সনাতনী ছাড়া প্রবেশ নয়

আপডেট : ২৯ অক্টোবর ২০২৪, ০৪:০৫ পিএম

আগামী ১৪ নভেম্বর থেকে দুবলারচরের আলোরকোলে শুরু হতে যাচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের রাস উৎসব। তিন দিন ব্যাপী অনুষ্ঠিত হতে যাওয়া এই উৎসবের শেষ হবে ১৬ নভেম্বর পূণ্যার্থীদের সমুদ্র স্নানের মধ্য দিয়ে। উৎসবকে ঘিরে নিরাপত্তার ব্যবস্থা নিয়েছে বন বিভাগ। সিদ্ধান্ত হয়েছে, এবারও উৎসবে শুধু সনাতন ধর্মাবলম্বীরাই প্রবেশ করতে পারবেন।

দুবলা রাস উৎসব উদযাপন কমিটির সভাপতি ও দুবলা ফিসারমেন গ্রুপের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. কামাল উদ্দিন আহমেদ জানান, বঙ্গোপসাগর তীরে শতবর্ষ ধরে এই উৎসব চলে আসছে। উৎসব উপলক্ষে পূজা-অর্চনার জন্য আলোরকোলে অস্থায়ীভাবে মন্দির নির্মাণ করে সেখানে রাধাকৃষ্ণের প্রতিমা স্থাপন করা হবে। উৎসব উপলক্ষে চট্টগ্রাম, ঢাকা, ফরিদপুর, গোপালগঞ্জ, সাতক্ষীরা, খুলনাসহ দেশ-বিদেশের কয়েক হাজার সনাতন ধর্মের পূণ্যার্থী দুবলার আলোরকোলে সমবেত হবেন।

এদিকে বনবিভাগ সূত্র জানিয়েছে, রাস উৎসব নির্বিঘ্নে সফল করতে গত ১৭ অক্টোবর সুন্দরবন পশ্চিম বিভাগ খুলনার বিভাগীয় বন কর্মকর্তার কার্যালয়ে আন্তঃবিভাগীয় এক সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বন বিভাগের খুলনা অঞ্চলের বন সংরক্ষক (সিএফ) মিহির কুমার দো।

সূত্রটি জানায়, সভায় দুবলারচরে যাওয়ার জন্য সুন্দরবনের মধ্যে দিয়ে নির্ধারিত পাঁচটি রুট নির্ধারণ করে দেওয়াসহ পূণ্যার্থীদের বনবিভাগ থেকে প্রয়োজনীয় নিরাপত্তা দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। 

সুন্দরবন পূর্ব বনবিভাগ বাগেরহাটের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) কাজী মুহাম্মদ নুরুল করীম বলেন, দুবলারচরের রাস উৎসবে সনাতন ধর্মের লোকজন ছাড়া অন্য কাউকে যাওয়ার অনুমতিপত্র দেওয়া হবেনা। ১৪ অক্টোবর  সকাল থেকে রাস উৎসবে যোগ দেওয়ার জন্য সংশ্লিষ্ট স্টেশন অফিস থেকে পূণ্যার্থীদের অনুমতিপত্র (পাস) দেওয়া হবে। আসা-যাওয়ার সময় কেউ যাতে সুন্দরবনে বণ্যপ্রাণী শিকার করতে না পারে সে জন্য বনরক্ষীরা নিয়মিত টহল থাকবেন।

একাত্তর/এসি
বঙ্গোপসাগরে সৃষ্ট তীব্র বৈরী আবহাওয়ার জেরে সুন্দরবনে আশ্রয় নিয়ে শেষ রক্ষা হলো না জেলেদের। পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের শ্যালারচরের নারকেলবাড়িয়া ও কালামেয়া বনাঞ্চল থেকে সশস্ত্র বনদস্যু ‘বড়...
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলামের নাম, সিল ও স্বাক্ষর জাল করে বিভিন্ন দপ্তরে বেআইনি তদবির বাণিজ্যের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।...
বাগেরহাটে আইনজীবী নিজাম উদ্দিন শান্ত হত্যা মামলায় প্রধান আসামি শেখ মুরাদসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় প্রধান আসামির কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি ছুরি উদ্ধার করা হয়েছে। 
বাগেরহাটের শরণখোলায় স্কুল ফিডিং কর্মসূচির সেদ্ধ ডিম খাওয়ার পর ১১ শিক্ষার্থী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে।
ডেঙ্গুর সংক্রমণ ঠেকাতে শুধু সরকারি সংস্থার ওপর নির্ভরশীল না হয়ে সাধারণ মানুষকে সম্পৃক্ত করে সারাদেশে পরিচ্ছন্নতা ও জনসচেতনতামূলক কার্যক্রম জোরদারের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। গৃহীত...
ইন্দোনেশিয়ার বোর্নিও ও সুমাত্রা দ্বীপে ছড়িয়ে পড়া ভয়াবহ দাবানলের বিষাক্ত ধোঁয়া সীমান্ত পেরিয়ে গ্রাস করেছে প্রতিবেশী মালয়েশিয়াকে। ঘন ও চোখঝাঁজানো ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়েছে মালয়েশিয়ার...
নড়াইল পৌরসভার একটি হাফেজিয়া মাদ্রাসায় পড়ুয়া অন্তত ছয় শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসার এক শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।
জলবায়ু পরিবর্তনের ফলে নেপালের দুই হাজারেরও বেশি হিমবাহ গলতে শুরু করায় সৃষ্টি হচ্ছে ঝুঁকিপূর্ণ হিমবাহ হ্রদ। এসব হ্রদ হঠাৎ ফেটে গিয়ে সৃষ্ট বিধ্বংসী বন্যা বা ‘গ্লোফ’ রুখতে নেপাল সরকার ও জাতিসংঘের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর