বাংলাদেশ দ্রুতই বহুদলীয় গণতন্ত্রে ফিরবে, আশা যুক্তরাজ্যের

আপডেট : ১৭ নভেম্বর ২০২৪, ১১:৫৭ এএম

বাংলাদেশ দ্রুতই বহুদলীয় গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরবে বলে মনে করে যুক্তরাজ্য। ঢাকা সফররত ব্রিটিশ পররাষ্ট্র প্রতিমন্ত্রী ক্যাথরিন ওয়েস্ট এ আশাবাদ ব্যক্ত করেছেন।

রোববার সকালে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

ব্রিটিশ মন্ত্রী বলেন, বাংলাদেশের গণতান্ত্রিক ভবিষ্যৎ নিয়ে পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে আলোচনা হয়েছে। এ ছাড়া বাংলাদেশে গণতন্ত্র ফেরাতে ড. ইউনূস রূপরেখা ঘোষণা করবেন আশা ব্রিটেনের। সেইসঙ্গে রাজনীতিতে সব দলের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড প্রত্যাশা করে যুক্তরাজ্য।

লন্ডনে থাকা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ফেরানো প্রসঙ্গে জানতে চাইলে ক্যাথরিন ওয়েস্ট বলেন, ব্যক্তিগত ইস্যুতে কথা বলি না আমরা। তবে সরকার চাইলে সহায়তা করতে প্রস্তুত ব্রিটেন।

ক্যাথরিন ওয়েস্ট জানান, সামরিক জান্তার দমন পীড়নে মিয়ানমার থেকে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের সহায়তায় আরো ১০ মিলিয়ন পাউন্ড দেবে যুক্তরাজ্য।

ব্রিটিশ পররাষ্ট্র প্রতিমন্ত্রী ক্যাথরিন ওয়েস্ট শনিবার দুই দিনের সফরে ঢাকায় আসেন। গত ৮ আগস্ট অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেয়ার পর যুক্তরাজ্য সরকারের কোনো জ্যেষ্ঠ প্রতিনিধির এটাই প্রথম বাংলাদেশ সফর।

এর আগে ঢাকায় পৌঁছার পর সামাজিক মাধ্যম এক্সে দেয়া এক বিবৃতিতে তিনি বলেছেন, একটি শান্তিপূর্ণ ভবিষ্যৎ ও জবাবদিহিমূলক ব্যবস্থা বাংলাদেশের প্রাপ্য।

ব্রিটিশ প্রতিমন্ত্রী রোববার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন।

অন্যদিকে বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক এ সফরকে স্বাগত জানিয়ে বলেন, ক্যাথরিন ওয়েস্টের এ সফর বাংলাদেশের সঙ্গে যুক্তরাজ্যের অর্থনৈতিক ও নিরাপত্তা অংশীদারিত্বকে আরও গভীর করবে। বাংলাদেশের সামাজিক ও অর্থনৈতিক প্রবৃদ্ধি যেন টেকসই হয় এবং দেশটি অন্তর্ভুক্তিমূলক ও গণতান্ত্রিক ভবিষ্যতের দিকে এগিয়ে যেতে পারে, সে লক্ষ্যে অর্থনৈতিক ও রাজনৈতিক সংস্কারে সহায়তা করবে যুক্তরাজ্য।

একাত্তর/আরএ
মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগ দিলে বাংলাদেশ কোনো ঝুঁকির মুখে পড়বে না এবং এর ফলে অন্যান্য অংশীদারের সঙ্গে বাংলাদেশের সম্পৃক্ততাও সীমিত হবে না বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। 
গত ১০ বছরে রোহিঙ্গা সঙ্কট আরও ঘনীভূত হয়েছে এবং মায়ানমারের অভ্যন্তরীণ পরিস্থিতিরও অবনতি ঘটেছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। তিনি জানিয়েছেন, বাংলাদেশে আটকে পড়া মায়ানমারের...
সংবিধানের সব নিয়মকানুন মেনেই হুমায়ুন কবিরকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। তিনি আরও জানান, সরকারের অংশ হিসেবে...
ভারতের সঙ্গে দ্বিপক্ষীয় আলোচনায় আশানুরূপ অগ্রগতি অর্জিত হওয়ার পর উপযুক্ত সময়ে দেশটির সফরে যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তবে যেকোনো ধরনের চুক্তি বা আলোচনার ক্ষেত্রে বাংলাদেশের জাতীয়...
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর