বিতর্কিত উপদেষ্টাদের প্রত্যাহারে ইসলামী আন্দোলনের হুঁশিয়ারি

আপডেট : ১৬ নভেম্বর ২০২৪, ০৯:১৮ পিএম

বিতর্কিত উপদেষ্টাদের প্রত্যাহার না করলে আন্দোলন শুরু করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম। 

শনিবার বিকেলে মাদারীপুরের শিবচরে দলীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম বলেন, আমি বর্তমান অর্ন্তবর্তীকালীন সরকারকে বলবো যাদেরকে আপনি বর্তমান উপদেষ্টা নিয়োগ দিয়েছেন এরা এই মাটি ও মানুষের চিন্তা লালন করে না। এরা ভিনদেশি কোনো চিন্তা লালন করে। স্পষ্ট ভাষায় বলতে চাই যদি কোনো বিতর্কিত উপদেষ্টাদেরকে আপনি এখনও প্রত্যাহার না করেন তাহলে হয়ততো আপনার বিরুদ্ধে আন্দোলন শুরু করতে হবে। 

তিনি আরও বলেন, আপনার বিরুদ্ধে লড়াই করতে হবে। যেটা আমরা চাই না। আমরা চাই সংস্কারের মাধ্যমে সুন্দর এক পিআর সিস্টেমে নির্বাচন উপহার দিবেন।

সংখ্যানুপাতিক হারে নির্বাচন হবে। কোনো ব্যক্তিকে মানুষ ভোট দিবে না, মার্কাকে ভোট দিবে উল্লেখ করে তিনি বলেন, তাহলে দূর্নিতী থাকবে না, বানিজ্য থাকবে না, নমিনেশন বানিজ্য থাকবে না, পেশিশক্তি কেউ ব্যবহার করতে পারবে না। অবৈধ কালো টাকার ছড়াছড়ি থাকবে না। প্রতিটি ভোট কাজে লাগবে। যেখানে জাতীয় সরকার গঠিত হবে। প্রতিটি আদর্শের মানুষ সংসদে থাকবে। প্রত্যোকে প্রত্যোকের কথা তুলে ধরতে পারবে। পিআর সিস্টেমে নির্বাচন হলে ফ্যাসিস্ট আর তৈরি হবে না, জালেম তৈরি হবে না, খুনি তৈরি হবে না। লাখ লাখ কোটি টাকা পাচারকারী কোনো দল আর বাংলাদেশে থাকবে না। 

  

তিনি আরও বলেন, বারবার দেশের পরিবর্তন দেখেছি, দলের পরিবর্তন দেখেছি, নেতার পরিবর্তন দেখেছি। কিন্তু নীতির পরিবর্তন দেখিনি। শুধু নেতা নয়, নীতির পরিবর্তন চাই।

আওয়ামী লীগের সমালোচনা করে তিনি বলেন, দেশের মাত্র চারটি পরিবার দুই হাজার কোটি টাকা পাচার করেছে। একেক পরিবার ৫০ হাজার কোটি করে পেয়েছে। ফরিদপুরের এক ছাত্রলীগ নেতা দুই হাজার কোটি টাকা পাচার করেছে। শেখ হাসিনার পিয়ন ৪০০ কোটি টাকার মালিক। 

ইসলামি আন্দোলন বাংলাদেশের শিবচর উপজেলা শাখার সভাপতি হাফেজ জাফর আহমাদের সভাপতিত্বে এ সময় বক্তব্য দেন মাওলানা আকরাম হুসাইন, মাদারীপুর জেলা শাখার সভাপতি (ভারপ্রাপ্ত) আজিজুল হক মল্লিক, সেক্রেটারি অধ্যাপক মাওলানা আমিনুল ইসলাম, মাওলানা আব্দুস সালাম, ইসলামী যুব আন্দোলনের শিবচর শাখার সভাপতি মাওলানা মাহফুজুর রহমান, ইসলামী ছাত্র আন্দোলনের শিবচর শাখার সভাপতি মো. কাজী ইসলাম প্রমুখ।

আরবিএস
একটি রাজনৈতিক দল প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা বা নীতিনির্ধারকের দায়িত্বে থাকলেও সেই দলে যোগ না দিলে পরবর্তীতে ইতিহাস থেকে নাম মুছে ফেলা হয় বলে মন্তব্য করেছেন সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা...
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয়ের পর বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের সঙ্গে সৌজন্য সাক্ষাতের অংশ হিসেবে এবার চরমোনাই পীরের সঙ্গে দেখা করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। 
আসন্ন নির্বাচনে ১১ দলীয় জোটে না থেকে এককভাবে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।
অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হতে পারবেনা বলে দাবি জানিয়েছে জাতীয় নাগরিক জোটের নেতারা। পাশাপাশি ফেব্রুয়ারিতে নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণার দাবিও...
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর