সচিবালয়ে অনশনে তিতুমীর কলেজের শিক্ষার্থীরা

আপডেট : ১৮ নভেম্বর ২০২৪, ০৯:২১ পিএম

সরকারি তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সামনে অনশনে বসেছেন আন্দোলনকারী শিক্ষার্থীদের ১২ সদস্যের প্রতিনিধি দল। একই সময়ে রাজধানীর মহাখালীতে অবস্থিত কলেজের ফটকের সামনের সড়ক অবরোধ করে আবারও বিক্ষোভ শুরু করেছেন শিক্ষার্থীরা।

সোমবার সন্ধ্যায় সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সামনে তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় করার দাবিতে অনশনে বসেন তারা। অন্যদিকে কলেজের সামনের সড়ক অবরোধ করায় মহাখালী আমতলী মোড় থেকে গুলশান-১ অভিমুখী সড়কে যান চলাচল বন্ধ রয়েছে।

এর আগে সোমবার সকাল সোয়া ১১টার দিকে মহাখালীতে সড়ক ও রেলপথ অবরোধ করে আন্দোলন করেন সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থীরা। এসময় কয়েক হাজার শিক্ষার্থী কলেজ ক্যাম্পাস থেকে একটি মিছিল বের করেন। 

মিছিলটি বেলা সাড়ে ১১টার দিকে মহাখালী রেলক্রসিংয়ে অবস্থান নেয়। বিকেল ৪টা পর্যন্ত তারা অবরোধ কর্মসূচি পালন করে। অন্যদিকে, শিক্ষার্থীদের একটি প্রতিনিধিদল সচিবালয়ে সরকারের উপদেষ্টাদের সঙ্গে বৈঠক করতে যান।

এর কিছুক্ষণ পরেই কমলাপুর স্টেশনের দিকে যাচ্ছিল নোয়াখালী থেকে আসা আন্তঃনগর ট্রেন উপকূল এক্সপ্রেস। মহাখালী রেলক্রসিং অতিক্রম করার সময় শিক্ষার্থীরা সেটি থামানোর চেষ্টা করে। কিন্তু ট্রেনটি না থেমে গতি কমিয়ে চলতে থাকলে শিক্ষার্থীরা সেটি লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করন। এতে ট্রেনের কয়েকটি জানালার কাচ ভেঙে যায়। আহত হন এক শিশুসহ অন্তত পাঁচ যাত্রী।

এক পর্যায়ে ঢাকার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। একই কারণে মহাখালী ফ্লাইওভারেও যান চলাচল করেনি। এতে রাজধানীতে তীব্র যানজটের সৃষ্টি হয়। 

এ প্রসঙ্গে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এক সংবাদ সম্মেলনে বলেন, তিতুমীর কলেজের ভাই-বোনদের বলবো, আপনারা শান্ত হন। সাত কলেজের বিষয়ে কথা চলছে। একটা আশু সমাধান আসবে বলে আমরা আশা করি। 

আরবিএস
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির চূড়ান্ত অধ্যাদেশ জারির দাবিতে দ্বিতীয় দিনের মতো আন্দোলন করছেন রাজধানীর সাত সরকারি কলেজের শিক্ষার্থীরা। 
সেক্যুলার ফ্যাসিজমের পর দেশে ধর্মীয় ফ্যাসিজমের উত্থান ঘটেছে বলে মন্তব্য করেছেন লেখক ও চিন্তক ফরহাদ মজহার। তিনি বলেন, যারা বাউলদের বিরুদ্ধে আন্দোলন করছেন তারা জাতীয় স্বার্থ ও দেশের বিরুদ্ধে আন্দোলনে...
৪৭তম বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের (বিসিএস) লিখিত পরীক্ষার সময়সূচি ও আসনবিন্যাস প্রকাশ হয়েছে গতকাল সোমবার। অন্যদিকে পরীক্ষা পেছানোর দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন পরীক্ষার্থীরা। 
সরকারি সাত কলেজের শিক্ষার্থীরা ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আইন-২০২৫’ দ্রুত চূড়ান্ত করে অধ্যাদেশ জারির দাবিতে শিক্ষা ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর