মহাখালীতে সড়ক-রেলপথ ছাড়লো তিতুমীরের শিক্ষার্থীরা

আপডেট : ১৮ নভেম্বর ২০২৪, ০৫:০১ পিএম

বিশ্ববিদ্যালয়ের দাবিতে রাজধানীর মহাখালীতে সড়ক ও রেলপথ অবরোধের পাঁচ ঘণ্টা পর সড়ক ছেড়েছেন তিতুমীর কলেজের শিক্ষার্থীরা।

সোমবার বিকেলে চারটার দিকে তাদের সড়ক থেকে সরে যেতে দেখা গেছে।

এরপর থেকে মহাখালীতে যানচলাচল করতে দেখা গেছে। এদিন বিকেল সাড়ে চারটা পর্যন্ত দুটি ট্রেন ঢাকায় ঢুকেছে এবং একটি বের হয়েছে। রেলপথ স্বাভাবিক হয়েছে চারটা থেকেই।

শিক্ষার্থীরা জানান, বিকেল সাড়ে তিনটার দিকে বৈঠক করতে শিক্ষা মন্ত্রণালয়ে গেছেন তিতুমীর কলেজের শিক্ষার্থীদের ১২ সদস্যের প্রতিনিধি দল। বর্তমানে তারা বৈঠকে বসেছেন। তাদের দাবি পূরণে শিক্ষা মন্ত্রণালয় কী পদক্ষেপ নিচ্ছে, তা দেখে পরিস্থিতি বিবেচনা করে পরবর্তী কর্মসূচির ঘোষণা দেবেন তারা।

এর আগে বেলা ১১টার দিকে কলেজ থেকে মিছিল নিয়ে আমতলী হয়ে রেলগেট ও আশপাশের সড়কে অবস্থান নেন। এসময় তারা দুটি ট্রেন থামাতে ইট-পাটকেল নিক্ষেপও করেন। এতে নারী-শিশুসহ বেশ কয়েকজন আহত হন। তারপরও তারা কর্মসূচি চালিয়ে যান।

মহাখালীতে চলন্ত ট্রেনে ঢিল ছুড়ছেন একদল শিক্ষার্থী। ইমেজ: সংগৃহীত

প্রত্যক্ষদর্শীরা বলেন, শিক্ষার্থীদের বিশৃঙ্খল আন্দোলনের কারণে মহাখালী রেল ক্রসিং এলাকায় বড় ধরনের দুর্ঘটনায় ঘটতে পারতো। এতে শত শত শিক্ষার্থীসহ অনেক সাধারণ মানুষ নিহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছিল। শিক্ষার্থীরা কোনো ধরনের বিধিনিষেধ না মেনে রেললাইনের ওপর হঠাৎ করে দাঁড়িয়ে যান এবং আন্দোলন করতে থাকেন। এসময় রেললাইন দিয়ে আসা দুই আন্তঃনগর ট্রেন তড়িঘড়ি করে থামাতে বাধ্য হন চালকরা। তারা যদি সতর্কতার সঙ্গে ট্রেন না থামাতেন তাহলে মহাখালীতে ভয়াবহ দুর্ঘটনা ঘটতে পারতো।

একাত্তর/এসি
রাজধানীর মহাখালীতে যাত্রীবাহী একটি বাসে আগুনের ঘটনা ঘটেছে।
রাজধানীর মহাখালীতে ৬৫ বছরের পুরনো ফুয়েল ট্যাংক পরিস্কার করতে গিয়ে বিষ্ফোরণে দগ্ধ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন পরিচ্ছন্নতাকর্মীসহ সাত জন। স্টেশন ম্যানেজারের দাবি, সব দোষ ঠিকাদার প্রতিষ্ঠানের।
রাজধানীর মহাখালীতে একটি পেট্রোল পাম্পে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে দগ্ধ হয়েছেন সাত জন। তাদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে।
রাজধানীর মহাখালী রাওয়া ক্লাবের বিপরীতে ইউরেকা ফিলিং স্টেশনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর