কক্সবাজারে গোসলে নেমে শিশুর মৃত্যু, নিখোঁজ দুই

আপডেট : ২৪ নভেম্বর ২০২৪, ০৪:৪০ পিএম

কক্সবাজারের টেকনাফের মহেশখালীপাড়া সমুদ্র সৈকতে গোসল করতে নেমে এক শিশুর মৃত্যু হয়। এ ঘটনায় নিখোঁজ রয়েছে আরো দুই শিশু। তাদের উদ্ধারে পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয়রা চেষ্টা চালাচ্ছে।

রোববার (২৪ নভেম্বর) দুপুরে টেকনাফ সদর ইউনিয়নের মহেশখালী পাড়া নৌ-ঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত শিশু কোনকার পাড়ার সাদ্দাম হোসেনের ছেলে নুর কামাল (১২)।

নিখোঁজ দুই শিশু হলো- ইমরান হোসেন (১২) ও নজরুল হক (১২)। তারা সবাই টেকনাফ সদর ইউনিয়নের কোনকার পাড়ার আসরাফিয়া দারুণ নাজাত মাদ্রারাসা শিক্ষার্থী।

নিখোঁজ এক শিশুর বাবা মো. কামাল জানান, মাদ্রাসার শিক্ষকরা শিশুদের ঘুরতে নিয়ে এসেছিলেন।

টেকনাফ ফায়ার সার্ভিসের স্টেশন কমান্ডার মুকুল কুমার জানান, দুপুরে মহেশখালী পাড়া নৌ-ঘাট সাগরে ওই তিন শিশু গোসল করতে নামে। নিখোঁজ দুই জনকে উদ্ধারে স্থানীয়দের সহায়তায় পুলিশ, ফায়ার সার্ভিস ও কোস্টগার্ড কাজ করছে।

একাত্তর/আরএ
কক্সবাজার সমুদ্রসৈকতের বালিয়াড়িতে সুগন্ধা পয়েন্ট থেকে সাইমন ব্রিজ পর্যন্ত সব ধরনের স্থাপনা নির্মাণকাজ আট সপ্তাহের জন্য বন্ধ রাখার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। একই সঙ্গে আদালত এ বিষয়ে রুল জারি করেছেন।
কক্সবাজার সমুদ্রসৈকতে গোসল করতে নেমে স্রোতের টানে ভেসে গিয়ে এক পর্যটকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও একজন নিখোঁজ রয়েছেন।
কক্সবাজারের টেকনাফে আলাদা যৌথ ও বিশেষ অভিযান চালিয়ে একটি বিদেশি জি-৩ রাইফেল, পাঁচ হাজার পিস ইয়াবাসহ আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও দেশীয় মদ উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড ও পুলিশ।
কক্সবাজারের টেকনাফে মিয়ানমার থেকে নাফ নদী পেরিয়ে বাংলাদেশে অবৈধভাবে প্রবেশের পর বিপুল পরিমাণ ইয়াবাসহ মিয়ানমারের দুই নাগরিককে আটক করেছে র‍্যাব-১৫। 
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর