বসুন্ধরা পেপার মিলে আগুন, ১০ শ্রমিক দগ্ধ

আপডেট : ২৪ নভেম্বর ২০২৪, ০৩:০৪ পিএম

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের মেঘনাঘাট এলাকায় বসুন্ধরা গ্রুপের একটি অ্যারোসল ও এয়ারফ্রেশনার কারখানায় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে ১০ শ্রমিক দগ্ধ হয়েছেন। দগ্ধদের জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

রোববার সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন, বিপ্লব (২৮), আরিফ (১৭), হাসান (২২), শাওন (২৪), হোসাইন (১৮), চঞ্চল (২৬), তামজিদ শেখ (৪০), তন্ময় (২৫), নুর ইসলাম (২৩) ও আল আমিন (২৪)।

স্থানীয় সূত্রে জানা যায়, শ্রমিকরা সকাল থেকে কারখানায় কাজ করছিলেন। সেখানে হঠাৎই বিস্ফোরণ হয়। এতে আশপাশে থাকা ১০ শ্রমিক দগ্ধ হন। কারখানার অগ্নিনির্বাপণকর্মীরা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনেন। দগ্ধদের উদ্ধার করে বার্ন ইনস্টিটিউটে পাঠানো হয়।

বসুন্ধরা পেপার মিল ইউনিট-১ এর সিকিউরিটি ইনচার্জ মোর্শেদ আলম জানান, সকালে কারখানার ভেতরে এয়ারফ্রেশনারের বোতলে গ্যাস ভর্তির সময় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ১০ শ্রমিক দগ্ধ হয়েছেন। সবাইকে চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

সোনারগাঁ থানার উপ-পরিদর্শক জলিল মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

একাত্তর/আরএ
নারায়ণগঞ্জের রূপগঞ্জে নিখোঁজ হওয়ার পাঁচ দিন অতিবাহিত হলেও এখনো সন্ধান মেলেনি বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরী ছাইবা আক্তারের (১৬)। গত ৯ জুলাই দুপুরে উপজেলার কাঞ্চন পৌরসভার কাঞ্চন দক্ষিণ বাজার সানলাইট সিনেমা...
নারায়ণগঞ্জের সোনারগাঁ ও বন্দরে আলাদা দুটি ডাকাতির ঘটনায় ডাকাত দলের দুই সর্দারসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁয়ের মেঘনা টোল প্লাজায় এক জাপান প্রবাসীর পরিবার...
জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ২০২৬ এ দেশের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (মহিলা) নির্বাচিত হয়েছেন নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার ভট্টপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বি.আর বিলকিস। 
নারায়ণগঞ্জের সোনারগাঁও থেকে আত্মসাৎ হওয়া মেঘনা গ্রুপের ‘ফ্রেশ’ ব্র্যান্ডের প্রায় ২৫ লাখ টাকা মূল্যের ৭১৬ কার্টন  সয়াবিন তেল উদ্ধার করেছে পুলিশ। একই সঙ্গে পণ্য পরিবহনে ব্যবহৃত ট্রাকটি জব্দ এবং এ...
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
রাজধানীর ভাটারা এলাকার নতুন বাজারে একটি বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের পর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে একই পরিবারের শিশুসহ অন্তত তিনজন গুরুতর দগ্ধ হয়েছেন। দগ্ধদের উদ্ধার করে ঢাকার জাতীয় জাতীয়...
চাঁপাইনবাবগঞ্জে ভিজে থাকা লোহার মইয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-মেয়েসহ তিনজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) সকালে সদর উপজেলার বারঘোরিয়া ইউনিয়নের বাদুরতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর