ফিফা বর্ষসেরার দৌড়ে মেসি, নেই রোনালদো

আপডেট : ২৯ নভেম্বর ২০২৪, ০৮:০৬ পিএম

বর্ষসেরা ফুটবলার পুরস্কার ‘দ্য বেস্ট’ ২০২৪-এর মনোনয়ন তালিকা প্রকাশ করেছে ফিফা। পুরুষ ক্যাটাগরিতে মনোনীত হয়েছেন ১১ জন ফুটবলার। সেই তালিকায় আছেন আর্জেন্টিনার লিওনেল মেসি, ভিনিসিয়াস, রদ্রি ও কিলিয়ান এমবাপ্পের মতো তারকা খেলোয়াড়রা। তবে প্রথমবারের মতো এই অ্যাওয়ার্ডে মনোনয়ন পাননি মেসির চিরপ্রতিদ্বন্দ্বী পর্তুগালের ক্রিস্টিয়ানো রোনালদো।

ফিফা জানিয়েছে, ২০২৩ সালের ২১ আগস্ট থেকে ২০২৪ সালের ১০ আগস্ট পর্যন্ত সময়ের মধ্যে সেরা পারফরমেন্স করা খেলোয়াড়দের মনোনয়নের জন্য বিবেচনায় করা হয়েছে।

ফিফা ‘দ্য বেস্ট’ বর্ষসেরা ১১ খেলোয়াড় হলেন- মেসি, স্পেনের রদ্রি, ইংল্যান্ডের জুড বেলিংহাম, ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পে, ব্রাজিলের ভিনিসিয়াস জুনিয়র, স্পেনের দানি কারভাহাল, নরওয়ের আর্লিং হাল্যান্ড, জার্মানির টনি ক্রুস, উরুগুয়ের ফেদেরিকো ভালভের্দে, জার্মানির ফ্লোরিয়ান রিৎজ ও স্পেনের লামিনে ইয়ামাল।

ব্যালন ডি’অর পুরস্কারে ৩০ জনের মনোনয়ন তালিকায় না থাকলেও, ফিফা ‘দ্য বেস্ট’ পুরস্কারে নয়বার মনোনয়ন পেয়েছেন মেসি। এরমধ্যে সর্বশেষ দুই বছরসহ মোট তিনবার এই পুরস্কার জিতেছেন তিনি।

চতুর্থবারের মত ‘দ্য বেস্ট’ পুরস্কার জিততে হলে কঠিন পরীক্ষার মুখোমুখি হতে হবে মেসিকে। কারণ ২০২৪ ব্যালন ডি’অরের সেরা তিন রদ্রি, ভিনিসিয়াস ও বেলিংহামের সাথে লড়াই করতে হবে মেসিকে।

পুরুষ ক্যাটাগরি ছাড়াও আরও ১০টি পুরস্কারের মনোনয়ন তালিকা প্রকাশ করে ফিফা। পুরুষ ও নারী বর্ষসেরা কোচ, গোলরক্ষক, সেরা একাদশ ও সেরা গোলের তালিকা। এছাড়াও ফিফা ফ্যান পুরস্কারও রাখা হয়েছে।

আগামী ১০ ডিসেম্বর পর্যন্ত ফিফার ওয়েবসাইটে ভোট দিতে পারবেন ভক্ত-সমর্থকরা। তাদের জন্য চার ভাগের এক ভাগ ভোট বরাদ্দ রাখা হয়েছে। বাকি তিন ভাগ ভোট দিবেন ফিফা সদস্য দেশগুলোর অধিনায়ক, কোচ ও সাংবাদিকরা।

একাত্তর/আরএ
ফিফা বিশ্বকাপের পারদ যত চড়ছে, মাঠের লড়াইয়ের উত্তেজনাও ততটা ডানা মেলছে। নকআউট সব পর্বের মহানাটকীয়তা শেষে ১৯ জুলাই নিউ জার্সি স্টেডিয়ামে ফুটবলের শ্রেষ্ঠত্বের মুকুট কার মাথায় উঠবে, তা নিয়ে বিশ্বজুড়ে...
এবারের বিশ্বকাপের শেষ বত্রিশের হাইভোল্টেজ ম্যাচে রাতে যখন ব্রাজিল ও জাপান মুখোমুখি হচ্ছে, তখন মাঠের ফুটবল ছাপিয়ে এক চরম বিতর্ক বিশ্বজুড়ে তোলপাড় সৃষ্টি করেছে। এবারের বিশ্বকাপে অংশ নেওয়া অন্তত পাঁচ...
সদ্য সমাপ্ত উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে প্যারিস সেন্ট জার্মেইনকে টানা দ্বিতীয়বার ইউরোপ সেরার মুকুট এনে দেওয়ার অন্যতম প্রধান নায়ক খিচা কভারতসখেলিয়াকে মৌসুমের সেরা খেলোয়াড় ঘোষণা করেছে উয়েফা। গত শনিবার...
আমেরিকা-কানাডা-মেক্সিকোতে অনুষ্ঠিতব্য বিশ্বকাপের জন্য হলুদ কার্ডের নিয়মে বড় ধরনের পরিবর্তনের ঘোষণা দিয়েছে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ সংস্থা- ফিফা। মঙ্গলবার ফিফা কাউন্সিল এক বৈঠকে সিদ্ধান্ত নিয়েছে যে,...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর