কারো রক্তচক্ষুকে ভয় পাই না: বুলু

আপডেট : ০৩ ডিসেম্বর ২০২৪, ০৪:০৬ পিএম

বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান বরকত উল্লা বুলু বলেছেন, কারো দয়া দাক্ষিণ্যে নয়, ৩০ লাখ শহীদের রক্তের বিনিময়ে এদেশ স্বাধীন হয়েছে। তাই বাংলাদেশের বিরুদ্ধে কোথায় কে, কী করলো তাতে আমাদের কিছু আসে যায় না। কারো রক্তচক্ষুকে ভয় পাই না মন্তব্য করে তিনি বলেন, আমাদের ২০ কোটি মানুষের ৪০ কোটি হাত দেশের স্বাধীনতা রক্ষা করবে। 

মঙ্গলবার দুপুরে নোয়াখালীর বেগমগঞ্জের চৌমুহনীতে সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত হরিজন সম্প্রদায়ের মধ্যে খাদ্য সামগ্রী ও ঘর মেরামতের জন্য ঢেউটিন বিতরণ শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

এসময় বুলু বলেন, আমার চাই সহাবস্থান ও সু-প্রতিবেশী। আমাদের নীতি হলো- কারো সঙ্গে শক্রতা নয়, সবার সঙ্গে বন্ধুত্ব। সেই সম্পর্ক রেখে চলতে চাই।  বাংলাদেশ কোনো উগ্র দেশ নয়। এই দেশের মানুষ অসাম্প্রদায়িক ও উদার। 

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী অফিসার আরিফুর রহমান, বেগমগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি কামাখ্যা চন্দ্র দাস, সাধারণ সম্পাদক মাহফুজুল হক আবেদ, চৌমুহনী পৌর বিএনপির সভাপতি জহির উদ্দিন হারুনসহ দলের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

একাত্তর/এসি
মাদক, কিশোর অপরাধ ও স্মার্টফোনের অপব্যবহারের বিরুদ্ধে সচেতনতা তৈরিতে ব্যতিক্রমী কর্মসূচি পালন করেছেন নোয়াখালীর বেগমগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা।
নোয়াখালীর বেগমগঞ্জে দুর্বৃত্তদের এলোপাতাড়ি গুলিতে ইভেন্ট ম্যানেজমেন্টের এক ক্যামেরাম্যানসহ পাঁচজন গুলিবিদ্ধ হয়েছেন। তাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
নোয়াখালী সদর উপজেলার আলোচিত তিনজনকে গুলি করে হত্যার ঘটনায় দায়ের করা ‘ট্রিপল মার্ডার’ মামলায় তিন আসামিকে মৃত্যুদণ্ড এবং তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত...
নোয়াখালীর সেনবাগে 'সুন্দলপুর-৪ মূল্যায়ন কাম উন্নয়ন কূপ খনন প্রকল্প' -এর কাজ আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে।
তিনি সতর্ক করে বলেছেন, মস্কোর বিরুদ্ধে পশ্চিমা দেশগুলোর এমন অভিযোগ কার্যত একটি ‘প্রকৃত যুদ্ধের সূচনা’ হতে পারে।
হিমালয়ের কোলঘেঁষা গিরোং স্থলবন্দরটি এক সময় ছিল চীন ও নেপালের সীমান্ত যোগাযোগের প্রাণকেন্দ্র। পর্যটক ও ব্যবসায়ীদের গমগমে পদচারণায় প্রতিদিন মুখরিত থাকত দুই দেশের ট্রানজিট পয়েন্টটি। কিন্তু আজ তা এক...
ভারতের মুর্শিদাবাদে বিশ্ব দূরপাল্লার সাঁতারে স্বর্ণ পদক জিতেছেন বাংলাদেশের ফয়সাল আহমেদ। ফয়সাল ছাড়াও এই প্রতিযোগিতায় বাংলাদেশি সাঁতারুরা দুটি রৌপ্য ও একটি ব্রোঞ্জসহ মোট চারটি পদক জয় করেছেন।
সময়মতো সার না পাওয়া আর বেশি দামে সার বিক্রির অভিযোগে ক্ষুব্ধ কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কৃষকেরা ভাঙচুর চালিয়েছেন ডিলারের সার গোডাউনে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর