পাচারকৃত অর্থ ফেরত আনতে যুক্তরাজ্যের সহায়তা চান মাহফুজ  

আপডেট : ০৪ ডিসেম্বর ২০২৪, ০৬:৫২ পিএম

দেশ থেকে পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনতে এবং অতীতের স্বৈরাচারী শাসনের কারণে ভঙ্গুর অবস্থায় পড়া অর্থনীতি সচল রাখতে যুক্তরাজ্যের সহায়তা চেয়েছেন উপদেষ্টা মাহফুজ আলম। বাসসের খবর।

বুধবার বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক  ঢাকার তেজগাঁওয়ে উপদেষ্টার কার্যালয়ে সাক্ষাৎ করতে এলে মাহফুজ আলম বলেন, 'পাচার করা টাকা আমাদের দেশ থেকে আপনার দেশে চলে গেছে। আমাদের অর্থনীতি সচল রাখতে আমরা সেই অর্থ ফেরত চাই।'

মাহফুজ হাইকমিশনারকে নির্বাচন প্রক্রিয়াসহ বিভিন্ন বিষয়ে জাতীয় ঐকমত্য সৃষ্টিতে সরকারের প্রচেষ্টার বর্ণনা দেন। তিনি বলেন, 'এটি আমাদের বিপ্লব এবং আমাদের এটি রক্ষা করতে হবে।'

হাইকমিশনার বাংলাদেশে একটি অন্তর্ভুক্তিমূলক গণতান্ত্রিক ভবিষ্যতের পথ তৈরিতে অন্তর্বর্তী সরকারের কার্যক্রমে যুক্তরাজ্যের সহায়তা তুলে ধরেন।

হাইকমিশনার কুক কমনওয়েলথ ও উন্নয়ন অফিসের একটি প্রতিবেদনের উদ্ধৃতি দিয়ে বলেন, যুক্তরাজ্য ব্রিটিশ নাগরিকদের আগমন বা বসবাস সংক্রান্ত সবচেয়ে প্রাসঙ্গিক বিষয়গুলোর ওপর হালনাগাদ তথ্য ও পরামর্শ অন্তর্ভুক্ত রয়েছে কি না তা নিশ্চিত করতে সর্বদা প্রতিটি দেশের জন্য ভ্রমণ পরামর্শ পর্যালোচনা করে থাকে।

এআর
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক।
তৃণমূলের শিশুদের সুপ্ত প্রতিভা ও মেধার বিকাশ ঘটিয়ে আগামীর দক্ষ বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় এক অভূতপূর্ব ক্রীড়া বিপ্লব ঘটে গেছে। দেশজুড়ে ৬৫,৩৪২টি প্রাথমিক বিদ্যালয়ের প্রায়...
জ্বালানি সরবরাহে কিছুটা ঘাটতি থাকলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে জানিয়ে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমান বলেছেন, অবৈধ মজুত ও পাচার রোধে অভিযান জোরদার করা...
জনগণের ভোটে নির্বাচিত হয়ে সরকার গঠনের প্রথম এক মাসে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেওয়া ২৮টি পদক্ষেপকে ‘অভূতপূর্ব কর্মযজ্ঞ’ বলে অভিহিত করেছেন তার উপদেষ্টা মাহদী আমিন।
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার মোট ১৪ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।
২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে বিষাদময় হারের পর অবশেষে নিরবতা ভাঙলেন ফুটবল ইতিহাসের অন্যতম সেরা তারকা লিওনেল মেসি। অতিরিক্ত সময়ে ফেরান তোরেসের একমাত্র গোলে শিরোপা খোয়ানোর পর মাঠে অঝোরে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর