সরকারি চাকরির বয়স বৃদ্ধির প্রস্তাব প্রধানমন্ত্রীর টেবিলে

আপডেট : ১৩ আগস্ট ২০২১, ০৩:৪৪ পিএম

সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা বৃদ্ধি করার দাবী পর্যালোচনার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে প্রস্তাবনা পাঠানো হয়েছে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।

বৃহস্পতিবার (১২ আগস্ট) সচিবালয়ে নিজ দপ্তরে এক প্রশ্নের জবাবে সাংবাদিকদের একথা জানান তিনি। 

এসময় তিনি বলেন, প্রধানমন্ত্রীর কাছে পাঠানো প্রস্তাবনায় চলতি বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত চাকরিতে প্রবেশের জন্য সর্বোচ্চ বয়সের (৩০ বছর) প্রার্থীরা যেন আবেদন করতে পারে তা বলা হয়েছে। অর্থ্যাৎ, ২০২০ সালের ২৫ মার্চ তারিখে যাদের বয়স ৩০ পূর্ণ হয়েছে, তারা ২০২১ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত আবেদনের সুযোগ পাবেন। 

আরও পড়ুন: 'টিকা পেতে ধৈর্য ধরতে হবে'

এসময় মন্ত্রী আরও বলেন, করোনা পরিস্থিতি বিবেচনায় ধাপে ধাপে সব খোলা হচ্ছে। এক্ষেত্রে সবারই দায়িত্বশীল আচরণ করা উচিত। তবে স্বাস্থ্যবিধি মানতে উদাসীনতা দেখা গেলে, সংক্রমণ ও মৃত্যুহার বৃদ্ধি পেলে প্রয়োজনে আবারও কঠোর বিধিনিষেধ বা লকডাউনের পথে হাঁটতে হতে পারে।

একাত্তর/আরএইচ

চলতি জুলাই ও আগস্ট মাসে দেশে জ্বালানি তেলের কোনো সঙ্কট হবে না বলে আশ্বস্ত করেছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। বর্তমানে দেশে জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত রয়েছে উল্লেখ করে মন্ত্রণালয়...
দেশের অধিকাংশ এলাকায় সার্বিক বৃষ্টিপাতের প্রবণতা কিছুটা কমলেও উপকূলীয় দুই বিভাগে ভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বিশেষ করে আগামী দুই দিন চট্টগ্রাম ও বরিশাল বিভাগে ভারী থেকে অতিভারী...
২০২৭ সালের জন্য বেসরকারি ব্যবস্থাপনায় হজের তিনটি আলাদা প্যাকেজ ঘোষণা করেছে হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব)। এতে সর্বোচ্চ প্যাকেজ খরচ প্রায় আট লাখ টাকা এবং সর্বনিম্ন প্যাকেজ খরচ পাঁচ লাখ...
দেশের টেক্সটাইল বা বস্ত্র খাতের বিদ্যমান নানা সমস্যা দ্রুত সমাধানের লক্ষে অর্থ উপদেষ্টা ও বাণিজ্যমন্ত্রীর সমন্বয়ে উচ্চপর্যায়ের একটি কমিটি গঠন করে দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বাংলাদেশের সার্বিক সংস্কার ব্যবস্থাকে যুক্তরাষ্ট্র জোরালোভাবে সমর্থন করে বলে জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। একই সঙ্গে সংস্কার ইস্যুতে বিএনপির সঙ্গে আলোচনা ও নেগোসিয়েশন করা হবে বলেও মার্কিন...
চলতি জুলাই ও আগস্ট মাসে দেশে জ্বালানি তেলের কোনো সঙ্কট হবে না বলে আশ্বস্ত করেছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। বর্তমানে দেশে জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত রয়েছে উল্লেখ করে মন্ত্রণালয়...
দেশের অধিকাংশ এলাকায় সার্বিক বৃষ্টিপাতের প্রবণতা কিছুটা কমলেও উপকূলীয় দুই বিভাগে ভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বিশেষ করে আগামী দুই দিন চট্টগ্রাম ও বরিশাল বিভাগে ভারী থেকে অতিভারী...
পাবনার হিমাইতপুরে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের জন্মস্থানের বসতবাড়ি ও আশপাশের জমি নির্বিঘ্নে পরিচালনা নিশ্চিতের দাবিতে প্রধানমন্ত্রী বরাবর লিখিত আবেদন জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর