'টিকা পেতে ধৈর্য ধরতে হবে'

আপডেট : ১৩ আগস্ট ২০২১, ০৩:৪৩ পিএম

করোনাভাইরাসের টিকা পেতে সবাইকে ধৈর্যধারণের আহ্বান জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। 

বৃহস্পতিবার (১২ আগস্ট) দুপুরে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত ডেঙ্গু ও করোনা বিষয়ক এক সেমিনারে একথা বলেন তিনি। 

এসময় তিনি বলেন, প্রতিদিন কোটি কোটি মানুষ টিকা নেয়ার জন্য রেজিষ্ট্রেশন করছে। সবাইকে তো একসাথে টিকা দেয়া যাবে না। ধৈর্য ধরতে হবে। পর্যায়ক্রমে সবাইকেই টিকা দেয়া হবে।

টিকার প্রাপ্যতা সাপেক্ষে সবার জন্য তা নিশ্চিত করা হবে জানিয়ে মন্ত্রী বলেন, এখন সব খুলে দেয়া হয়েছে। জীবন ও জীবিকা দুটিই চলছে। জীবন বাঁচিয়েই জীবিকা অর্জন করতে হবে।

করোনা রোগী বৃদ্ধি পাওয়ায় হাসপাতালগুলোতে যে চাপ তৈরি হয়েছে তা সামাল দিতে স্বাস্থ্যকর্মীরা নিরলস পরিশ্রম করে যাচ্ছেন জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, প্রতিটি বিষয়ের একটি সীমা আছে। চিকিৎসা ব্যবস্থার উপর চাপ কমাতে সংক্রমণ কমাতে হবে৷ এটি নিয়ন্ত্রণ করতে স্বাস্থ্যবিধি মানতে হবে।

আরও পড়ুন: সরকারি চাকরির বয়স বৃদ্ধির প্রস্তাব প্রধানমন্ত্রীর টেবিলে

এসময় অল্প কয়েক দিনের মধ্যেই নতুন করে চার থেকে পাঁচ হাজার টেকনিশিয়ান নিয়োগ দেয়া হবে বলে জানান মন্ত্রী। 

করোনাভাইরাসকে প্রতিরোধ করতে মানুষ যেন আগ্রহের সাথে টিকা গ্রহণ করতে পারে সেজন্য কুসংস্কার দূর করে এবং বিরোধীদের অপপ্রচার রুখে দিতে সবাইকে আহ্বান জানান মন্ত্রী। 

এদিকে ডেঙ্গু রোগীর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় তা নতুন করে উদ্বেগ তৈরি করছে জানিয়ে মন্ত্রী বলেন, হাসপাতালে রোগীর সংকুলোন হচ্ছে না। মেয়ররা ডেঙ্গু নিয়ন্ত্রণের চেষ্টা করছেন। মশা মারতে হবে। মশা মারায় আরও জোর দিতে হবে। 


একাত্তর/আরএইচ

চলতি জুলাই ও আগস্ট মাসে দেশে জ্বালানি তেলের কোনো সঙ্কট হবে না বলে আশ্বস্ত করেছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। বর্তমানে দেশে জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত রয়েছে উল্লেখ করে মন্ত্রণালয়...
দেশের অধিকাংশ এলাকায় সার্বিক বৃষ্টিপাতের প্রবণতা কিছুটা কমলেও উপকূলীয় দুই বিভাগে ভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বিশেষ করে আগামী দুই দিন চট্টগ্রাম ও বরিশাল বিভাগে ভারী থেকে অতিভারী...
২০২৭ সালের জন্য বেসরকারি ব্যবস্থাপনায় হজের তিনটি আলাদা প্যাকেজ ঘোষণা করেছে হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব)। এতে সর্বোচ্চ প্যাকেজ খরচ প্রায় আট লাখ টাকা এবং সর্বনিম্ন প্যাকেজ খরচ পাঁচ লাখ...
দেশের টেক্সটাইল বা বস্ত্র খাতের বিদ্যমান নানা সমস্যা দ্রুত সমাধানের লক্ষে অর্থ উপদেষ্টা ও বাণিজ্যমন্ত্রীর সমন্বয়ে উচ্চপর্যায়ের একটি কমিটি গঠন করে দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বাংলাদেশের সার্বিক সংস্কার ব্যবস্থাকে যুক্তরাষ্ট্র জোরালোভাবে সমর্থন করে বলে জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। একই সঙ্গে সংস্কার ইস্যুতে বিএনপির সঙ্গে আলোচনা ও নেগোসিয়েশন করা হবে বলেও মার্কিন...
চলতি জুলাই ও আগস্ট মাসে দেশে জ্বালানি তেলের কোনো সঙ্কট হবে না বলে আশ্বস্ত করেছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। বর্তমানে দেশে জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত রয়েছে উল্লেখ করে মন্ত্রণালয়...
দেশের অধিকাংশ এলাকায় সার্বিক বৃষ্টিপাতের প্রবণতা কিছুটা কমলেও উপকূলীয় দুই বিভাগে ভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বিশেষ করে আগামী দুই দিন চট্টগ্রাম ও বরিশাল বিভাগে ভারী থেকে অতিভারী...
পাবনার হিমাইতপুরে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের জন্মস্থানের বসতবাড়ি ও আশপাশের জমি নির্বিঘ্নে পরিচালনা নিশ্চিতের দাবিতে প্রধানমন্ত্রী বরাবর লিখিত আবেদন জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর