পচা ধান নিয়ে ডিসি অফিসের সামনে প্রতিবাদ

আপডেট : ১২ আগস্ট ২০২১, ০৩:০১ পিএম

জলাবদ্ধতার কারণে পচে যাওয়া ধান নিয়ে সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয়ের (ডিসি অফিস) সামনে প্রতীকী অবস্থান কর্মসূচি পালন করেছেন ভুক্তভোগী একদল চাষী। 

বৃহস্পতিবার (১২ আগস্ট) সকাল সাড়ে ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত সাতক্ষীরা ডিসি অফিস চত্বরে এ অবস্থান কর্মসূচি পালন করেন তারা। 

বিগত ২১ বছর ধরে সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার মুরারীকাটি বিলের জলাবদ্ধতার কারণে কৃষকদের অর্ধহারে-অনাহারে দিন কাটাতে হয়।  

এ পরিস্থিতিতে তিন গ্রামের সমন্বয়ে ধান চাষের জন্য একটি সেচ কমিটি গঠন করা হয়। সেই কমিটির মাধ্যমে বিদ্যুতের শক্তিশালী মিটার ও পাম্প স্থাপন করে লক্ষ লক্ষ টাকা ব্যয় করে পানি নিস্কাশন করে ধান চাষের উপযোগী করা হয়।

আরও পড়ুন: চলবে সব গণপরিবহন, খুলবে পর্যটনকেন্দ্র

চলতি মৌসুমে আড়াই হাজার বিঘা জমিতে স্ব-স্ব কৃষক ধান রোপণ করে, ধান গাছে ফুলও ধরেছিল। তবে, জলাবদ্ধতার কারণে সে সব ধান পচে গেছে। 

জলাবদ্ধতা নিরসনে তারা জেলা প্রশাসকের সরেজমিন ঘটনাস্থল পরিদর্শন ও চাঁন মলিকের খাল এবং বেত্রাবতী নদী খননের দাবি জানান। পরে ক্ষতিগ্রস্ত কৃষকদের পক্ষ থেকে জেলা প্রশাসক মোঃ হুমায়ুন কবীর বরাবর এক স্মারকলিপি পেশ করা হয়।

সাতক্ষীরা অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) মাহমুদুর রহমান কৃষকদের এ ধরনের ক্ষতিতে দু:খ প্রকাশ করে বলেন, বিষয়টি সম্পর্কে জেলা প্রশাসক মহোদয় অবগত হয়েছেন। তদন্ত কমিটি করে সরেজমিনে জলাবদ্ধ মুরারীকাটি বিল পরিদর্শন করে সুষ্ঠ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি ক্ষতিগ্রস্ত কৃষকদের আশ্বস্ত করেন।

একাত্তর/এসজে 

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নের কুমারপাড়া গ্রামে করতোয়া ও মর্চ্চা নদীর ভয়াবহ ভাঙনের সংবাদ ৭১ টেলিভিশনে প্রচারের পর অবশেষে ভাঙনরোধে কাজ শুরুর অনুমোদন পেয়েছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।
মেহেরপুর শহরে একটি যাত্রীবাহী বাস উল্টে শিশুসহ অন্তত ১৩ জন আহত হয়েছেন।
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
চাঁপাইনবাবগঞ্জে ভিজে থাকা লোহার মইয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-মেয়েসহ তিনজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) সকালে সদর উপজেলার বারঘোরিয়া ইউনিয়নের বাদুরতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
দেশের টেক্সটাইল বা বস্ত্র খাতের বিদ্যমান নানা সমস্যা দ্রুত সমাধানের লক্ষে অর্থ উপদেষ্টা ও বাণিজ্যমন্ত্রীর সমন্বয়ে উচ্চপর্যায়ের একটি কমিটি গঠন করে দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর