মুক্তি পাচ্ছে ১৫ আগস্ট নিয়ে নির্মিত চলচ্চিত্র 'আগস্ট ১৯৭৫'

আপডেট : ১২ আগস্ট ২০২১, ০৭:২০ পিএম

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা ও এর পরের নানা ঘটনাপ্রবাহ নিয়ে নির্মিত চলচ্চিত্র 'আগস্ট ১৯৭৫' মুক্তি পেতে যাচ্ছে। তবে প্রেক্ষাগৃহে নয়, চলচ্চিত্রটি আগে দেখা যাবে বাংলাদেশি ওটিটি প্ল্যাটফর্ম 'সিনেবাজ' এর অ্যাপে।

আগামী ১৫ আগস্ট জাতীয় শোক দিবসে চলচ্চিত্রটি মুক্তি পাবে। ১৪ আগস্ট রাত ১২ টা ১ মিনিট থেকেই এটি সম্পূর্ণ বিনামূল্যে সিনেবাজ অ্যাপে দেখতে পারবেন দর্শকরা। 

মঙ্গলবার (১০ আগস্ট) বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড থেকে ছাড়পত্র দেয়া হয় 'আগস্ট ১৯৭৫' চলচ্চিত্রটিকে। আগামী ২০ আগস্ট প্রেক্ষাগৃহেও মুক্তি পাবে চলচ্চিত্রটি। 

১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির পিতাকে হত্যার সময় ও তার ঠিক পরে কী কী হয়েছিলো তার আলোকে নির্মিত হয়েছে ইতিহাসনির্ভর চলচ্চিত্র 'আগস্ট ১৯৭৫'। 

তরুণ পরিচালক শামীম আহমেদ রনীর চিত্রনাট্যে ‘আগস্ট ১৯৭৫’ প্রযোজনা ও পরিচালনা করেছেন শাপলা মিডিয়ার কর্ণধার সেলিম খান।

এ চলচ্চিত্রের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন দিলারা জামান, জয়ন্ত চট্টোপাধ্যায়, শহিদুজ্জামান সেলিম, তানভীন সুইটি, তৌকীর আহমেদ প্রমুখ। 

একাত্তর/এসজে 

বাংলাদেশের সর্বোচ্চ সংখ্যক হলে মুক্তি পেলো ‘মুজিব: একটি জাতির রূপকার’ চলচ্চিত্র। সেই সঙ্গে গড়ছে মুক্তির রেকর্ড। ছবিটি তৈরি হয়েছে বাংলাদেশ এবং ভারতের যৌথ প্রযোজনায়। চলচ্চিত্রটি তুলে ধরেছে...
কান চলচ্চিত্র উৎসবের ৭৫তম আসরের তৃতীয় দিন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী নিয়ে ভারতীয় পরিচালক শ্যাম বেনেগালের ‘মুজিব- দ্য মেকিং অফ আ ন্যাশন’ সিনেমার ট্রেলার প্রকাশ পায়। এরপর...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর