ট্রেলার দেখে সবাই কেন হতাশ, বুঝছেন না শ্যাম বেনেগাল

আপডেট : ২২ মে ২০২২, ০৪:৪২ পিএম

কান চলচ্চিত্র উৎসবের ৭৫তম আসরের তৃতীয় দিন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী নিয়ে ভারতীয় পরিচালক শ্যাম বেনেগালের ‘মুজিব- দ্য মেকিং অফ আ ন্যাশন’ সিনেমার ট্রেলার প্রকাশ পায়। 

এরপর থেকেই বাংলাদেশের দর্শকরা হতাশা প্রকাশ করছেন, চলছে সমালোচনাও। 

বঙ্গবন্ধু চরিত্রে আরিফিন শুভর পর্দায় দুর্বল উপস্থাপনা দেখে হতাশ হয়েছেন বাংলাদেশের সিনেমা-সংশ্লিষ্ট থেকে শুরু করে সাধারণ দর্শক। বঙ্গবন্ধু চরিত্রে আরিফিন শুভর কণ্ঠ, ভিএফএক্স, ইতিহাসের সঙ্গে অসামঞ্জস্যতাসহ নানা বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ নানা মাধ্যমে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন দর্শকরা। এত বাজেটে এমন সিনেমার আভাস পেয়ে ক্ষোভও প্রকাশ করছেন অনেকে।

image


এসব নিয়ে সিনেমার পরিচালক শ্যাম বেনেগাল রোববার (২২ মে) দ্য টেলিগ্রাফ অনলাইনকে দেয়া সাক্ষাৎকারে বলেন, ‘শুধু ট্রেলার দেখে পুরো সিনেমা নিয়ে মন্তব্য করা ঠিক নয়, সমালোচনা করাও ঠিক হচ্ছে না।’

বেনেগাল আরও বলেন, ‘মানুষ এখনও পুরো সিনেমা দেখেনি। ৯০ সেকেন্ডের ট্রেলার দেখে তো পুরো সিনেমা নিয়ে মন্তব্য করতে পারেন না। শুধু ট্রেলার নিয়েই মন্তব্য করতে পারেন।’

তিনি বলেন, ‘নানা মন্তব্য এসেছে বলে শুনেছি। তারা কেন বিরক্ত তা অনুমান করা আমার পক্ষে খুব কঠিন।’ 

সোমবার অফিসে গিয়ে বিষয়টি আবার দেখবেন বলেও জানান তিনি। কী নেতিবাচক প্রতিক্রিয়া এসেছে তাও তিনি জানতে চান।

কানে ট্রেলারের উপস্থাপনা খুব ভাল ছিল উল্লেখ করে তিনি জানান, ‘সেখানে বাংলাদেশের তথ্যমন্ত্রী ও তাদের দূত উপস্থিত ছিলেন।’

‘মুজিব- দ্য মেকিং অফ আ ন্যাশন’ সিনেমার সব অভিনেতা-অভিনেত্রীই বাংলাদেশি জানিয়ে বেনেগাল বলেন, ‘পশ্চিমবঙ্গের বাংলার সঙ্গে বাংলাদেশের বাংলার উচ্চারণের পার্থক্য রয়েছে, এটা নিয়ে তারা (বাংলাদেশিরা) গর্ব অনুভব করে। সিনেমাতে এসবই আছে।’

image


সব অভিনেতা-অভিনেত্রীই বাংলাদেশি নেবার কারণ হিসেবে তিনি আরও বলেন, ‘আমি শুধু বাংলাদেশের অভিনেতাদের নিয়েছিলাম কারণ তারা মুজিবকে অনেক কাছ থেকে অনুভব করবে।’

উল্লেখ্য, ঐতিহাসিক ব্যক্তিত্বের জীবনী নিয়ে শ্যাম বেনেগালের কাজের অভিজ্ঞতা এই প্রথম নয়। মহাত্মা গান্ধী, নেতাজি সুভাষ চন্দ্র বসুকে নিয়েও তিনি সিনেমা নির্মাণ করেছেন। সে সিনেমাগুলো ৮৭ বছর বয়সী এই নির্মাতার ঝুলিতে এনে দিয়েছে পদ্মশ্রী, পদ্মভূষণ, দাদাসাহেব ফালকে পুরস্কারসহ নানা পুরস্কার।

প্রসঙ্গত, এক যুগ পর জাতির পিতার জীবনী ভিত্তিক সিনেমা ‘মুজিব- দ্য মেকিং অফ আ ন্যাশন’ দিয়ে ফিচার ফিল্ম নিয়ে ফিরলেন খ্যাতনামা পরিচালক শ্যাম বেনেগাল। চলতি বছরের শেষ দিকে সিনেমাটি মুক্তি পাবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।


একাত্তর/জো 

পর্দায় আবারও অক্টোবরের রহস্যময় স্মৃতি ফিরিয়ে এনে ‘দৃশ্যম: দ্য কনক্লুশন’ নিয়ে সিনেমা হলে ফিরছেন বিজয় সালগাঁওকর ওরফে অজয় দেবগন। গান্ধী জয়ন্তীর মাহেন্দ্রক্ষণে অভিষেক পাঠক পরিচালিত জনপ্রিয়...
কমিক ঘরনার সিনেমার আবারও নতুন ধামাকা! বিশেষ করে মার্ভেলপ্রেমীদের দীর্ঘদিনের আবেগ ও উন্মাদনাকে আবার প্রেক্ষাগৃহে ফিরিয়ে আনতে নতুন এক চাল চেলেছে মার্ভেল স্টুডিওজ! ২০১৯ সালের রেকর্ড সৃষ্টিকারী মেগা...
ভারতীয় সিনেমার অন্যতম ব্যবসাসফল ও জাতীয় পুরস্কারপ্রাপ্ত মেগা ফ্র্যাঞ্চাইজি ‘কল্কি ২৮৯৮ এডি’-র সিক্যুয়েল নিয়ে এক চাঞ্চল্যকর খবর সামনে আনলেন পরিচালক নাগ অশ্বিন। ছবিটির দ্বিতীয় পর্বে বড় কোনো নতুন...
মধ্যপ্রাচ্যজুড়ে চলমান আঞ্চলিক যুদ্ধের জেরে ২০২৬ সালের রেড সি ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল স্থগিত করেছে সৌদি আরব।
শিক্ষকদের অসামান্য অবদানকে স্মরণ ও শ্রদ্ধা জানাতে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও সোমবার যথাযোগ্য মর্যাদায় পালিত হতে যাচ্ছে বিশ্ব শিক্ষক দিবস। ইউনেস্কোর উদ্যোগ অনুযায়ী এ বছর দিবসটির মূল...
স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে বাংলাদেশের চূড়ান্ত উত্তরণের পরও যুক্তরাজ্যের বাজারে ৯২ শতাংশ পণ্যের শুল্কমুক্ত বাণিজ্য সুবিধা বহাল থাকবে বলে এক আশাব্যঞ্জক তথ্য জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ...
নতুন বেতন কাঠামোতে সরকারি চাকরিজীবীরা প্রায় তিন মাসের বকেয়া বা এরিয়ার অক্টোবরের বেতনের সঙ্গে পাবেন। তবে, প্রত্যেকের বকেয়ার পরিমাণ এক হবে না। গ্রেড, বর্তমান মূল বেতন, নতুন কাঠামোতে নির্ধারিত মূল...
বলিউডের ‘গ্রিক গড’ হৃতিক রোশন এবং তাঁর প্রেয়সী সাবা আজাদ দেখতে দেখতে প্রেমের সম্পর্কের ৫টি বছর পূর্ণ করে ফেললেন! আর এই বিশেষ মাইলফলক উদ্‌যাপন করতে নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে সাবার সঙ্গে একাধিক...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর