ওষুধ ব্যবসায়ীকে পিটিয়ে মারলো কিশোর গ্যাং

আপডেট : ০২ জানুয়ারি ২০২৫, ১২:৪৩ পিএম

গাজীপুরের শ্রীপুরে কিশোর গ্যাংয়ের হামলায় এক ওষুধ ব্যবসায়ী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো চার জন।

নিহত হাসিবুল ইসলাম (৪০) বরিশাল জেলার বানারীপাড়া থানার ইলুহার গ্রামের মো. আ. হাইয়ের ছেলে। তিনি ওই এলাকার হানিফের বাড়িতে থেকে মামনি ফার্মেসিতে ওষুধ ব্যবসা করতেন।

হামলায় আহতরা হলেন- নিহতের স্ত্রী মাহমুদা আক্তার (৩৫), হাসিবের শ্যালকের বউ ছালমা আক্তার (২৭), শ্যালক হানিফ (২৯) ও বন্ধু জাহিদুল ইসলাম শিমুল (৩৫)।

হামলাকারীরা ভুক্তভোগীদের মারধর করে স্বর্ণালংকারও ছিনিয়ে নিয়েছে।

বুধবার (১ জানুয়ারি) দিনগত রাত পৌনে তিনটার দিকে উপজেলার কেওয়াপশ্চিম খণ্ড গ্রামের মসজিদ মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতের স্ত্রী মাহমুদা আক্তার জানান, বুধবার দিনগত রাতে ঢাকা থেকে প্রাইভেটকারে তারা বাসার সামনে নামে। এসময় স্থানীয় রুবেলসহ সাত থেকে আট জনের কিশোর তাদের ওপর হামলা করে। গলা স্বর্ণের চেইন, কানের দুল ছিনিয়ে নেয় অভিযুক্তরা।

তিনি জানান, কিশোর গ্যাংয়ের সদস্যরা এলোপাতাড়ি মারপিট করে সবাইকে আহত করে। মারপিটের এক পর্যায়ে তার স্বামী মাটিতে লুটিয়ে পরে। পরে তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় আল হেরা হাসপাতাল ও পরে উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শ্রীপুর থানার উপ-পরিদর্শক মো. জাহাঙ্গীর আলম জানান, হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে। ঘটনায় জড়িত সন্দেহে দুই জনকে আটক করা হয়েছে।

একাত্তর/আরএ
গাজীপুর মহানগরের সদর থানা পুলিশের বিশেষ অভিযানে দুইটি বিদেশি পিস্তল, সাত রাউন্ড গুলি ও দুইটি প্রাইভেটকারসহ এক অস্ত্রধারীকে গ্রেপ্তার করা হয়েছে। 
গাজীপুরের ভোগড়া এলাকায় অবস্থিত একটি পোশাক কারখানায় কাজ করার সময় হঠাৎ অন্তত অর্ধশত শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন। সোমবার (১১ মে) সকালে প্যানাসিয়া ক্লোদিং নামের ওই কারখানায় এ ঘটনা ঘটে। অসুস্থদের মধ্যে ১৬...
গাজীপুরের কাপাসিয়া উপজেলার রাউতকোনা গ্রামে এক ভয়াবহ ও নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। একটি বহুতল ভবনের নিচতলার ফ্ল্যাট থেকে মা, তাঁর তিন সন্তান এবং তাঁর ভাইয়ের গলাকাটা ও ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার...
গাজীপুরের কাপাসিয়ায় একটি ভাড়া বাসায় একই পরিবারের তিন শিশু, এক নারী ও এক যুবকসহ পাঁচজনকে গলাকেটে হত্যা করা হয়েছে। শনিবার (৯ মে) সকালে উপজেলার রাউৎকোন গ্রামের ওই বাসা থেকে মরদেহগুলো উদ্ধার করেছে পুলিশ।
রাজধানীর পল্লবীতে শিশু রামিসা আক্তারকে ধর্ষণের পর হত্যার চাঞ্চল্যকর মামলার রায় ঘোষণার জন্য আগামী রোববার (৭ জুন) দিন ধার্য করেছে আদালত। এর মধ্য দিয়ে দেশের বিচার বিভাগের ইতিহাসে নজিরবিহীন দ্রুততম...
বাংলাদেশের জাতীয় সংসদ বর্তমানে বেশ প্রাণবন্ত এবং দেশের গণতান্ত্রিক ব্যবস্থা আরও শক্তিশালী হয়েছে বলে মন্তব্য করেছেন জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) বাংলাদেশ অফিসের আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার।
ভারতের রাজধানী নয়াদিল্লির মালভিয়া নগরে ভয়াবহ আগুনের ঘটনায় আট বাংলাদেশি আহত হয়েছেন। তাদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর।
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বাঙ্গাবাড়ী সীমান্তে ২৮ জন বাংলাদেশি নারী, পুরুষ ও শিশুকে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।  বৃহস্পতিবার (৪ জুন) ভোর চারটার দিকে বিএসএফের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর