নতুন মামলায় গ্রেপ্তার সাবেক আইজিপি, মন্ত্রীসহ সাত

আপডেট : ০৮ জানুয়ারি ২০২৫, ১০:৪১ এএম

রাজধানীর লালবাগ, ভাষানটেক, যাত্রাবাড়ীসহ একাধিক থানার হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন, সাবেক মন্ত্রী জুনাইদ আহমেদ পলক, কামরুল ইসলাম, কামাল আহমেদ মজুমদারসহ সাত জনকে। 

বুধবার (৮ জানুয়ারি) সকালে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তাদের হাজির করে নতুন মামলাগুলোতে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তারা। 

পরে রাষ্ট্র ও আসামিপক্ষের আইনজীবীদের শুনানি শেষে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জিয়াদুর রহমানের আদালত তাদের গ্রেপ্তার দেখায়।

এসময় রাষ্ট্রপক্ষের আইনজীবী ওমর ফারুক ফারুকী বলেন,  বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে তারা আন্দোলন দমনে ভূমিকা রেখেছেন। পাশাপাশি ক্ষমতায় থাকাকালীন সময়ে নানা দুর্নীতির সঙ্গে তারা জড়িত ছিলেন। 

একাত্তর/এসি
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ঘিরে বিভিন্ন সময়ে হওয়া রাজধানীর বিভিন্ন থানার পৃথক মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক সমাজকল্যাণমন্ত্রী ডা. দীপু মনি ও সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকসহ...
সাবেক ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আবারও রিমান্ডে পাঠানো হয়েছে সাবেক মন্ত্রী দীপু মনি, জুনায়েদ আহমেদ পলকসহ আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতা ও পুলিশ কর্মকর্তাকে।
রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সাবেক মন্ত্রী রাশেদ খান মেনন, জাসদের সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এবং...
নেপালের রসুয়া ও সংলগ্ন অঞ্চলে হিমবাহ ধস, বরফ ও কাদার প্রলয়ংকরী প্লাবনের ৯ দিন পর আপার ত্রিশূলি থ্রি-এ জলবিদ্যুৎ কেন্দ্রের একটি টানেল বা সুড়ঙ্গ থেকে দুই কর্মীকে অলৌকিকভাবে জীবিত উদ্ধার করা হয়েছে। গত...
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর