আবারও রিমান্ডে দীপু-সালমান-পলক ও মামুন

আপডেট : ০৮ অক্টোবর ২০২৪, ১২:০২ পিএম

আবারও রিমান্ডে পাঠানো হয়েছে সাবেক মন্ত্রী দীপু মনি, জুনায়েদ আহমেদ পলকসহ আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতা ও পুলিশ কর্মকর্তাকে।

যাত্রাবাড়ী থানার ইমন গাজী হত্যা মামলায় জুনায়েদ আহমেদ পলক, দীপু মনি, হাসানুল হক ইনু ও রাশেদ খান মেননের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার সকালে আসামিদের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহীন রেজার আদালতে তোলা হলে রিমান্ডের আদেশ দেন।

এছাড়া যাত্রাবাড়ী থানার পৃথক হত্যা মামলায় দীপু মনিকে ৭ দিন ও ৫ দিন, জুনায়েদ আহমেদ পলককে ৭ দিন ও ৫ দিন, সালমান এফ রহমানকে ৫ দিন এবং সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে ৭ দিন ও ৪ দিন এবং ডিবির সাবেক উপ কমিশনার মশিউর রহমানকে ৪ দিনের রিমান্ডে পাঠানো হয়েছে।

নিউমার্কেট থানার বিস্ফোরক মামলায় জুনায়েদ আহমেদ পলকের আরও ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন সিএমএম কোর্ট।

এদিকে সাবেক মন্ত্রী আসাদুজ্জামান নূর, সাবেক আইজিপি শহীদুল হকসহ কয়েকজনের জামিন আবেদন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

এছাড়া মোহাম্মদপুর থানার মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে সাবেক উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক মন্ত্রী আনিসুল হককে।

একাত্তর/আরএ
প্রধানমন্ত্রী তারেক রহমানের পরিবারের সদস্য এবং তার দুই কর্মকর্তার নাম ও ছবি ব্যবহার করে ফেসবুকে ভুয়া আইডি খুলে ব্ল্যাকমেইলিং ও প্রতারণার অভিযোগে গ্রেপ্তার কাকন রানার (৩৫) ছয়দিনের রিমান্ড মঞ্জুর...
রাজধানীর ভাটারা থানা এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের ৫৩ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের ২৬ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। 
আগামী ২৩ জুন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে আইনশৃঙ্খলা বাহিনী দেশজুড়ে সর্বোচ্চ সতর্কতা গ্রহণ করেছ বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (ক্রাইম...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর