ঠাকুরগাঁওয়ে ‘ইত্যাদি’ অনুষ্ঠানে মারামারি-ভাঙচুর

আপডেট : ১০ জানুয়ারি ২০২৫, ০৯:৫৬ এএম

ঠাকুরগাঁওয়ে জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’ চলাকালে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় নির্ধারিত সময়ের আগেই অনুষ্ঠান শেষ করে কর্তৃপক্ষ। 

বৃহস্পতিবার রাতে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে অনুষ্ঠানস্থলে এ ঘটনা ঘটে।

রাণীশংকৈল থানার ওসি আরশেদুল হক গণমাধ্যমে বলেন, সেখানে মারামারি হয়নি, তবে কিছু দুষ্টু ছেলে চেয়ার ছোড়াছুড়ি করেছে। এতে কেউ আহত হয়নি। তবে সময়ের আগেই অনুষ্ঠান শেষ করে দিয়েছে কর্তৃপক্ষ। 

প্রত্যক্ষদর্শীরা জানান, অনুষ্ঠানে প্রায় দুই হাজার মানুষের প্রবেশের জন্য পাসের ব্যবস্থা করেছিলো ইত্যাদি কর্তৃপক্ষ। কিন্তু অনুষ্ঠানে লাখো মানুষের সমাগম হয়। একপর্যায়ে চেয়ারে বসাকে কেন্দ্র করে বিশৃঙ্খলা সৃষ্টি হলে ভাঙচুর ও মারামারি হয়। 


 
এসময় একাধিকবার পরিস্থিতি শান্ত করার চেষ্টা করলেও ব্যর্থ হয় কর্তৃপক্ষ এবং উপায় না পেয়ে অনুষ্ঠান মাঝপথে স্থগিত করে।

এরপর অনুষ্ঠান শুরু হলেও আবারও বিশৃঙ্খলা সৃষ্টি হয়। শেষ পর্যন্ত অনুষ্ঠান বন্ধ ঘোষণা করেন ‘ইত্যাদি’ পরিচালক হানিফ সংকেত।

অনুষ্ঠান বন্ধের ঘোষণায় ‘ইত্যাদি’ পরিচালক হানিফ সংকেত বলেন, ‘অনেক চেষ্টা করেও আপনাদের শান্ত করতে পারলাম না। আপনাদের জন্যই একটি সুন্দর আয়োজন করতে চেয়েছিলাম। তবে সেটা আর সম্ভব হলো না। পারলাম না, আমি ব্যর্থ।’ 

এ ঘটনার জন্য দর্শকদের অনেকেই কর্তৃপক্ষের অব্যবস্থাপনাকে দায়ী করেছেন।

আরবিএস
নেত্রকোণা জেলার মোহনগঞ্জ উপজেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি নোমান আহমেদের (রুমন মিয়ার) বিরুদ্ধে পাঁচ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে।
রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন দলটির সদ্য পদত্যাগী মহাসচিব ও ঠাকুরগাঁওয়ের সন্তান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এই খবর ছড়িয়ে পড়ার পরপরই তার নিজ জেলা ঠাকুরগাঁওয়ের সর্বস্তরের...
ঠাকুরগাঁও সদর উপজেলায় মোটরসাইকেলের ধাক্কায় এক পথচারী ও মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় মোটরসাইকেলের চালক গুরুতর আহত হয়েছেন।
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় বৃষ্টির সময় চায়ের দোকানে হঠাৎ বজ্রপাতে এক নারী দোকানদারসহ দুইজনের মৃত্যু হয়েছে। রোববার (২ আগস্ট) দুপুরে উপজেলার কুশারিগাঁও গ্রামে এই দুর্ঘটনা ঘটনা ঘটে।
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র ৮১ দশমিক ৯২ শতাংশ শেয়ার ২৪টি কোম্পানির মাধ্যমে এস আলম-সংশ্লিষ্টদের দ্বারা বেআইনিভাবে কেন্দ্রীভূত ও নিয়ন্ত্রণের অভিযোগে দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে রুল জারি করেছে...
দুর্গত এলাকায় চলছে ব্যাপক উদ্ধার ও তল্লাশি অভিযান। এর মধ্যেই ভয়াবহ বন্যার ৯ দিন পর নেপালের একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে।
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর